আজ তারিখ লালমনিরহাট জেলা পুলিশ লাইন্স মাঠে অফিসার ও ফোর্সের সমন্বয়ে কীট প্যারেড অনুষ্ঠিত হয়। সকাল ০৮.০০ ঘটিকায় কীট প্যারেডে কুচকাওয়াজ অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন মোঃ আসাদুজ্জামান,পুলিশ সুপার লালমনিরহাট।
প্যারেড অধিনায়ক মির্জা সাজ্জাদ আলম,পুলিশ
পরিদর্শক(সশস্ত্র)আরআই,পুলিশ লাইন্স,লালমনিরহাট এর নেতৃত্বে জেলার অফিসার ও ফোর্সের সমন্বয়ে কীট প্যারেড অনুষ্ঠিত হয়। কীট প্যারেড অভিবাদন গ্রহন এবং প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার, লালমনিরহাট প্যারেডে অংশগ্রহনকারী সকলকে ড্রেসরুলস মেনে পূর্ণাঙ্গ পোষাক পরিধান করা ও পুলিশ আইডি কার্ড দৃশ্যমান রাখা, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জনগণের সাথে সুসম্পর্ক বজায় রেখে পেশাদারিত্বের সাথে দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশ প্রদান করেন।
এছাড়াও উক্ত প্যারেডে উপস্থিত ছিলেন মোঃ শাহাদত হোসেন সুমা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ),এ কে এম ফজলুল হক, অতিরিক্ত পুলিশ সুপার, এ-সার্কেল, লালমনিরহাটসহ জেলার অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।