1. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম :
বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-২,আহত-১৫ জনপ্রিয়তার শীর্ষে তারুণ্যের অহংকার,আসন্ন ৫নং বালারহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নাসিম আহমেদ নয়ন সরাইল থানায় এমপি রুমিন-ওসির বাগ্‌বিতণ্ডা,পুলিশের জিডি টাঙ্গাইলে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ ঝুঁকিপূর্ণ খেয়া নৌকায় পারাপার,৭ গ্রামের মানুষের দুর্ভোগ প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর জর্ডানে গির্জার শেষকৃত্যে এলোপাতাড়ি গুলি,নিহত-৭ ভোলা বাসীর জনপ্রিয় ব্যক্তি, ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ মুহম্মদ মনিরুল ইসলাম লিসবনে শিক্ষার্থীদের বিক্ষোভ, বন্ধ কামোঁস মাধ্যমিক বিদ্যালয় কুষ্টিয়া বাসীর জনপ্রিয় ব্যক্তি, কুষ্টিয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেন ডেঙ্গু প্রতিরোধে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা নিশ্চিতের নির্দেশ সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির বিষয়ে নতুন তথ্য নেই মাদারীপুর এসআরবি-৮ কর্তৃক “ক্লুলেস” হত্যাকান্ডের রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতার দেবীরূপে রুমিন ফারহানা, ধর্মীয় সহনশীলতা নিয়ে সমালোচনার জবাব অতিরিক্ত ডিআইজির বাড়িতে রাতভর কী হতো, চাঞ্চল্যকর তথ্য ডেঙ্গুতে নিভে গেল আরও ৪ জনের প্রাণ দেশের বাজারে স্বর্ণের দাম কমলো, আজ থেকে নতুন দর ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ থাকছেন স্কালোনি তাইওয়ানের দিকে ধেয়ে আসছে সুপার টাইফুন চাম্পি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: সনাতন ধর্মাবলম্বীদের ভোট চাইলেন বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিন বিজয়নগর বাসীর জনপ্রিয় ব্যক্তি, বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আহসান উল্লাহ

সরাইল থানায় এমপি রুমিন-ওসির বাগ্‌বিতণ্ডা,পুলিশের জিডি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

সরাইল প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানায় স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের ভূঁইয়ার মধ্যে বাগ্‌বিতণ্ডার ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে পুলিশ। এ ছাড়া সংসদ সদস্যের সঙ্গে থানায় যাওয়া ব্যক্তিদের তালিকা তৈরি করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নেতা-কর্মীদের নিয়ে সরাইল থানায় ওসির কক্ষে যান ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। সেখানে তাঁর সঙ্গে ওসি মঞ্জুর কাদের ভূঁইয়ার উত্তপ্ত বাক্যবিনিময় হয়। পরে তাঁদের কথোপকথনের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ঘটনার রাতেই সরাইল থানায় জিডি করা হয়। জিডির বিষয়টি নিশ্চিত করে ওসি মঞ্জুর কাদের ভূঁইয়া বলেন, থানায় যাঁরা এসেছিলেন, তাঁদের তালিকাও তৈরি করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে রুমিন ফারহানার কর্মী-সমর্থকদের দাবি, কয়েক দিন ধরে সংসদ সদস্যের সঙ্গে ওসির দূরত্ব তৈরি হয়েছে। তাঁদের অভিযোগ, সংসদ সদস্য ও তাঁর ব্যক্তিগত সহকারী (পিএস) জাকির হোসেন ফোন করলেও ওসি সাড়া দেননি। এমনকি নিরাপত্তা চেয়েও সংসদ সদস্য সাড়া পাননি বলে দাবি করেন তাঁরা।

রুমিন ফারহানা বলেন, ওসির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ নিয়ে আলোচনা করতে তিনি থানায় গিয়েছিলেন। অভিযোগগুলোর একটি তালিকাও তাঁর কাছে ছিল। তবে এসব বিষয়ে ওসি সন্তোষজনক উত্তর দিতে পারেননি বলে দাবি করেন তিনি।

অন্যদিকে, ওসির বিরুদ্ধে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেওয়ার কথা জানিয়েছেন রুমিন ফারহানার ব্যক্তিগত সহকারী জাকির হোসেন। তিনি বলেন, এ বিষয়ে প্রক্রিয়া চলছে।

ঘটনাটি নিয়ে পুলিশ ও সংসদ সদস্যের পক্ষ থেকে পৃথক বক্তব্য পাওয়া গেছে। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা এ বিষয়ে কী পদক্ষেপ নেন, তা এখন দেখার বিষয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট