1. : lf_qJ9tbNbwyV2F :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বানিজ্য মেলায় লটারি ও টিকিট বিক্রির অভিযোগ, বন্ধে জেলা প্রশাসককে চেম্বার্স এন্ড কমার্সের লিখিত আবেদন খান্দারপাড়ায় স্ত্রীকে রামদা দিয়ে কুপিয়ে জখমের অভিযোগ,স্বামী আটক ঘোড়াঘাটে খেলাধুলার মাঠ দখলের প্রতিবাদে মানববন্ধন,২৪ ঘণ্টার আলটিমেটাম বীরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ,লিফলেট বিতরণ ও ব্লিচিং পাউডার ছিটানো ৫২ বছর এক টাকায় পড়িয়ে রাষ্ট্রীয় সম্মাননা পেলেন লুৎফুর রহমান আপনারা আমার বিরুদ্ধে নিউজ করবেন,আবার আমার কাছে বিজ্ঞাপন চাইবেন’-সাংবাদিককে এসিল্যান্ড শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের ঘর ও কবরস্থান উন্নয়নসহ বিভিন্ন প্রকল্পে রংপুর জেলা পরিষদের ১ কোটি ৯ লাখ টাকা সরাইলে নজরুল বর্ষ উপলক্ষে নানা আয়োজন,বিজয়ীদের পুরস্কার বিতরণ বদলগাছীতে বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমানের ইন্তেকাল,রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ক্রীড়া কার্ড ও ভাতায় ২০০ কোটি টাকা বরাদ্দ: আমিনুল হক শর্ত পূরণ না হওয়া পর্যন্ত বন্ধই থাকবে হরমুজ: ইরান গোপালগঞ্জে শিক্ষিকাকে উত্ত্যক্ত করায় যুবককে মারধর ঈম্বরগঞ্জে জনগনের সেবার মান উন্নত করার জন্য ঈশ্বরগঞ্জ থানাকে কভার ভ্যান দিলেন এমপি মাজেদ সুন্দরবন-মংলা আনন্দ ভ্রমণ উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রেসক্লাবের উপহার জং ধরছে মামলার আলামতে,পড়ে আছে ৩৫ হাজার গাড়ি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তারেক রহমান ও ডা.জুবাইদা রহমানের ছবি প্রকাশ শরীয়তপুরে পদ্মা নদীর ডান তীররক্ষা বাঁধে ভাঙন ঈশ্বরগন্জে ঞ্জিপিএ-৫ প্রাপ্ত ১৭০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো”ইচ্ছা” বদলগাছীতে শিয়ালের কামড়ে জলাতঙ্কে যুবদল নেতার মর্মান্তিক মৃত্যু সরকারকে দুর্বল মনে করলে তা ভুল হবে: চিফ হুইপ

মাদারীপুরে বানিজ্য মেলায় লটারি ও টিকিট বিক্রির অভিযোগ, বন্ধে জেলা প্রশাসককে চেম্বার্স এন্ড কমার্সের লিখিত আবেদন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টারঃ

মাদারীপুর শহরের কুলপদ্দী এলাকায় আয়োজিত বাণিজ্য মেলায় প্রকাশ্যে লটারি আয়োজন ও বিভিন্ন এলাকায় ঘুরে-ঘুরে মাইকিং করে টিকিট বিক্রির অভিযোগ উঠেছে। এ অবস্থায় মেলার কার্যক্রম তদন্ত, লটারি ও টিকিট বিক্রির বৈধতা যাচাই এবং অনিয়মের প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে মাদারীপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। রবিবার (৪, অক্টোবর) দুপুরে এ বিষয়ে মাদারীপুরের জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন উক্ত ব্যবসায়ী সংগঠনের সভাপতি হাবিবুর রহমান হাওলাদার (কাওসার)। আবেদনে মেলার অনুমোদন ও শর্তাবলি যাচাইয়ের পাশাপাশি প্রয়োজনে মেলাটি স্থগিত বা বন্ধ করার ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

চেম্বারের আবেদনে বলা হয়, শহরের কুলপদ্দী মডেল ক্লাবের উদ্যোগে আয়োজিত বাণিজ্য মেলাটি জেলা প্রশাসনের অনুমোদনে চলছে বলে তারা জানতে পেরেছেন। তবে মেলায় প্রকাশ্যে লটারির আয়োজন এবং মাদারীপুরের বিভিন্ন এলাকায় যানবাহনে মাইকিং করে লটারির টিকিট বিক্রির অভিযোগ পাওয়া গেছে এবং সরেজমিনেও তা’ বিক্রি করতেও দেখা যাচ্ছে। এসব কার্যক্রমের বৈধতা ও অনুমোদনের শর্তের সঙ্গে সামঞ্জস্য রয়েছে কিনা- তা’ তদন্তের দাবি জানিয়েছে ব্যবসায়ী নেতৃবৃন্দের সংগঠনটি। আবেদনে আরও উল্লেখ করা হয়, এ ধরনের মেলার কারণে স্থানীয় ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন এবং পাশাপাশি লটারি ও টিকিট বিক্রির কার্যক্রমকে কেন্দ্র করে সাধারণ মানুষের আর্থিক ও সামাজিক ক্ষতির আশঙ্কাও রয়েছে। এ কারণে বিষয়টি শুধু ব্যবসায়িক স্বার্থ নয়, জনস্বার্থ ও আইনশৃঙ্খলার অবনতি হওয়ার দৃষ্টিকোণ থেকেও গুরুত্ব দিয়ে দেখার আহ্বান করা হয়। এছাড়াও, অনুমোদনপত্র ও সংশ্লিষ্ট শর্ত যাচাই, সরেজমিন তদন্ত এবং কোনো অনিয়ম বা আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে মেলায় জনসাধারণের চলাচল, নিরাপত্তা, শব্দদূষণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ করা হয়েছে। মাদারীপুর জেলা প্রশাসকের কাছে পাঠানো আবেদনে চেম্বার আরও জানায়, মেলাটি বন্ধ বা স্থগিত রাখার বিষয়ে এর আগে ২৩ ও ২৪ আগস্ট/’২৬ ইং তারিখে লিখিতভাবে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল। পূর্ববর্তী আবেদনগুলোর পরিপ্রেক্ষিতে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা লিখিতভাবে জানানোরও অনুরোধ জানানো হয়েছে। মাদারীপুরের ব্যবসায়ী সমাজ ও সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় বিষয়টি জরুরি ভিত্তিতে বিবেচনা করে কার্যকর প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে মাদারীপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট