1. : lf_qJ9tbNbwyV2F :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈশ্বরগন্জে ঞ্জিপিএ-৫ প্রাপ্ত ১৭০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো”ইচ্ছা” বদলগাছীতে শিয়ালের কামড়ে জলাতঙ্কে যুবদল নেতার মর্মান্তিক মৃত্যু সরকারকে দুর্বল মনে করলে তা ভুল হবে: চিফ হুইপ ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ,দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন শকুনী লেক বাঁচাও,পরিবেশ বাঁচাও, মাদারীপুর বাঁচাও”শিরোনামে মাদারীপুরে মতবনিময় সভা অনুষ্ঠিত কোরআন তেলাওয়াত ও দোয়ার মধ্য দিয়ে সরাইলে ‘পুবের আলো’র উদ্বোধন বাংলাদেশকে ডেঙ্গু পরীক্ষায় ৫ লাখ কিট দিল যুক্তরাষ্ট্র জনপ্রিয়তার শীর্ষে তারুণ্যের অহংকার,অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য স্বর্ণপদক পদপ্রাপ্ত জাতীয় সাইক্লিষ্ট আসন্ন ২নং রানীপুকুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ গোলাম মোস্তফা সাখাওয়াত গোপালগঞ্জ ভ্রাম্যমান আদালতে দোকান মালিককে ৫ হাজার টাকা জরিমানা কাইশার শুভ্রতায় যমুনার চর: বুকভরা কষ্টেও হাসে ছিন্নমূল মানুষের সংসার আজ জাতীয় কন্যাশিশু দিবস সরাইলে ঐতিহ্যবাহী লাঠি খেলা গৌরব,ঐতিহ্য ও সংগ্রামের ৩৩ বছরে ‘জিয়া মঞ্চ’ মাদারীপুরের প্রতিষ্ঠাবার্ষিকী পালন মিঠাপুকুরে ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনবে সরকার, অক্টোবরে চুক্তি: বিমানমন্ত্রী ঈশ্বরগন্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে সাংবাদিকদের ফোনকল না ধরার অভিযোগ সরাইলে অবসর নেওয়া প্রধান শিক্ষককে বিদায় জানালেন শিক্ষার্থীরা ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমিরের পক্ষ থেকে পঞ্চগড় পৌরসভায় ২৭ টি ডাস্টবিন বিতরণ উখিয়ায় এক লাখ ইয়াবাসহ দুইজন আটক বাংলাদেশের জন্য কী সুখবর দিল যুক্তরাষ্ট্র?

বদলগাছীতে শিয়ালের কামড়ে জলাতঙ্কে যুবদল নেতার মর্মান্তিক মৃত্যু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

বদদগাছী,নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর বদলগাছী উপজেলায় শিয়ালের কামড়ে জলাতঙ্কে আক্রান্ত হয়ে পলাশ হোসেন (৩৫) নামের এক স্থানীয় যুবদল নেতার মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন। চিকিৎসা নেওয়ার পরও জলাতঙ্কে আক্রান্ত হয়ে তাঁর এই মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে।
​স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৫ দিন আগে নিজ এলাকায় বাঁশ কাটতে গিয়ে হঠাৎ শেয়ালের আক্রমণের শিকার হন পলাশ হোসেন। শিয়ালের কামড়ে তিনি গুরুতর আহত হন। ঘটনার পরপরই তাঁকে নওগাঁ জেনারেল হাসপাতালে নেওয়া হয়, সেখানে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী জলাতঙ্কের প্রতিষেধক (ভ্যাকসিন) প্রদান করা হয়।
​তবে ঘটনার ১২ দিন পর তিনি আবারও গুরুতর অসুস্থ হয়ে পড়েন। অবস্থার অবনতি হলে তাঁকে পুনরায় নওগাঁ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁর শরীরে জলাতঙ্কের তীব্র উপসর্গ দেখা দিলে চিকিৎসকেরা দ্রুত তাঁকে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন। পরবর্তীতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নিবিড় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
​যুবদল নেতা পলাশের এই অকাল ও আকস্মিক মৃত্যুতে তাঁর পরিবার, স্বজন এবং স্থানীয় রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় যুবদলের শীর্ষ নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
​এদিকে সঠিক সময়ে প্রতিষেধক বা ভ্যাকসিন নেওয়ার পরও কীভাবে পলাশ জলাতঙ্কে আক্রান্ত হয়ে মারা গেলেন—তা নিয়ে স্থানীয় জনগণের মনে চরম সংশয় ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। বিষয়টি খতিয়ে দেখার জোর দাবি জানিয়েছেন সচেতন মহল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট