1. : lf_qJ9tbNbwyV2F :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
কেরেঙ্গাঘোনায় জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, ৪০ হাজার পিসসহ আটক-১ লালমোহনে টিউবওয়েল বসাতে গিয়ে শ্রমিকের মৃত্যু: ঠিকাদার খোকনের বিরুদ্ধে ধামাচাপা দেওয়ার চেষ্টা ও চরম অবহেলার অভিযোগ তেলের দামের অজুহাতে বাজারে আগুন, ভুগছে সাধারণ মানুষ একটি হারানো বিজ্ঞপ্তি মার্কিন রণতরীতে ৮ সেনার আত্মহত্যার চেষ্টা,স্বীকার করল ট্রাম্প প্রশাসন গোপালগঞ্জে জেলা কৃষি বিষয়ক কর্মশালায় ২৫ জন কৃষক ও ব্যাবসায়ীদের প্রশিক্ষণ প্রথম বৈঠকেই তারেক রহমানকে কী প্রতিশ্রুতি দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী উলিপুর সরকারি কলেজে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত সখীপুরে ১৪৬ শতাংশ জমি আদালতের আদেশে দখলমুক্ত,মালিকের কাছে হস্তান্তর কাজিপুরে শিমুলদাইড় উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি অনুষ্ঠিত আমতলীতে সরকারি কার্ডধারী খাসজমি ঠিক ভাবে ভোগদখল না করতে পারর দাবিতে দুই ইউনিয়নের এলাকাবাসির মানববন্ধন অরুয়াইল আব্দুস সাত্তার ডিগ্রি কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন উখিয়ায় পৃথক অভিযানে এক লাখ ইয়াবা উদ্ধার রায়গঞ্জে বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত পঞ্চগড়ে কোটি টাকার ড্রেন নির্মাণে নিম্নমানের ইট সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে সরিয়ে নিল ঠিকাদারের লোকজন বদলগাছীতে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ ও মিছিল: ‘পরিকল্পিত সন্ত্রাসের’ বিরুদ্ধে সোচ্চার স্থানীয় নেতৃত্ব উখিয়া ভূমি অফিসে বিভাগীয় কমিশনারের ঝটিকা পরিদর্শন দালালমুক্ত অফিস ও জনভোগান্তি দূর করার নির্দেশ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ নেবেন ৬৬ হাজারের বেশি কর্মী সরাইলে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ পঞ্চগড়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

লালমোহনে টিউবওয়েল বসাতে গিয়ে শ্রমিকের মৃত্যু: ঠিকাদার খোকনের বিরুদ্ধে ধামাচাপা দেওয়ার চেষ্টা ও চরম অবহেলার অভিযোগ

চরফ্যাশন প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

ভোলার লালমোহনে দক্ষিণ আইচায় টিউবওয়েলের (কল) কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাসুম নামের এক তরুণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে লালমোহন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ফুলবাগিচা এলাকা থেকে নিহতের স্বজনেরা ঘটনাস্থলে ছুটে যান। সেখানে মৃত্যুর সঠিক কারণ জানতে চাইলে ঠিকাদার ও তার লোকজনের অবহেলা এবং ঘটনা ধামাচাপা দেওয়ার চাঞ্চল্যকর চেষ্টা উন্মোচিত হয়।

​স্থানীয় সূত্র ও নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, কাজের ঠিকাদার মো. খোকন প্রথমে নিহতের পরিবারকে মাসুম বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার খবর দেন। স্বজনেরা ঘটনাস্থলে পৌঁছে আকুতি জানিয়ে বিস্তারিত জানতে চাইলে সেখানে উপস্থিত লোকজন বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, “এখানে আর কী হবে, যা হওয়ার হয়ে গেছে।”

​অনুসন্ধানে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেল ৩টায় মাসুমের মৃত্যুর পর থেকে শুরু করে রাত ২টা পর্যন্ত টানা ১১ ঘণ্টা ঘটনাটি স্থানীয়ভাবে ধামাচাপা দেওয়ার জোর চেষ্টা চালায় প্রভাবশালী চক্রটি। ঠিকাদার খোকনের অবহেলার কারণে এর আগেও তাঁর অধীনে কাজ করতে গিয়ে আরও এক শ্রমিকের অপমৃত্যু ঘটেছিল। সে সময় মোটা অঙ্কের জরিমানার বিনিময়ে পুলিশি ঝামেলা এড়িয়ে লাশ দাফন করা হয়। এবারও ঠিক একই কায়দায় রাতভর চেষ্টা চালিয়ে এবং পরে ঠিকাদার খোকনের ভাই পরিচয়দানকারী এক ব্যক্তি লালমোহন থানায় গিয়ে অনৈতিক আপস-মীমাংসার চেষ্টা চালান।

​ঘটনার সত্যতা জানতে ঠিকাদার খোকনের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেন। তবে ঠিকাদার খোকন প্রথম দুইবার কল ধরে কোনো কথা না বলেই সংযোগ কেটে দেন এবং পরবর্তীতে তাঁর মোবাইল ফোনটি বন্ধ করে দেন।

​পরবর্তীতে ঠিকাদার খোকনের পাঠানো এক প্রতিনিধি ঘটনাস্থলে পৌঁছালে সংবাদকর্মীরা দীর্ঘক্ষণ লাশ ফেলে রাখার কারণ এবং পরবর্তী আইনি পদক্ষেপ সম্পর্কে জানতে চান। সে সময় ওই প্রতিনিধি দায়সারাভাবে বলেন, “আমরা দুজন মিলে একটা সমাধান করে ফেলব।” জানা গেছে, কোনো প্রকার আইনি প্রক্রিয়া ছাড়াই ঘটনাটি ধামাচাপা দিতে তিন পাতার একটি স্ট্যাম্প পেপারে স্বাক্ষর নেওয়ার অপচেষ্টাও চালানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট