1. : lf_qJ9tbNbwyV2F :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
উলিপুর সরকারি কলেজে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত সখীপুরে ১৪৬ শতাংশ জমি আদালতের আদেশে দখলমুক্ত,মালিকের কাছে হস্তান্তর কাজিপুরে শিমুলদাইড় উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি অনুষ্ঠিত আমতলীতে সরকারি কার্ডধারী খাসজমি ঠিক ভাবে ভোগদখল না করতে পারর দাবিতে দুই ইউনিয়নের এলাকাবাসির মানববন্ধন অরুয়াইল আব্দুস সাত্তার ডিগ্রি কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন উখিয়ায় পৃথক অভিযানে এক লাখ ইয়াবা উদ্ধার রায়গঞ্জে বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত পঞ্চগড়ে কোটি টাকার ড্রেন নির্মাণে নিম্নমানের ইট সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে সরিয়ে নিল ঠিকাদারের লোকজন বদলগাছীতে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ ও মিছিল: ‘পরিকল্পিত সন্ত্রাসের’ বিরুদ্ধে সোচ্চার স্থানীয় নেতৃত্ব উখিয়া ভূমি অফিসে বিভাগীয় কমিশনারের ঝটিকা পরিদর্শন দালালমুক্ত অফিস ও জনভোগান্তি দূর করার নির্দেশ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ নেবেন ৬৬ হাজারের বেশি কর্মী সরাইলে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ পঞ্চগড়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ মাদারীপুরে বিএনপি নেতাকে আওয়ামীলীগ বানানোর চক্রান্তের অভিযোগ,প্রতিবাদে সংবাদ সম্মেলন উখিয়া সৈকতে প্রায় ৫০০ মিটার পরপর তিন অজ্ঞাত মরদেহ বিশ্ববাজারে আবারও কমলো জ্বালানি তেলের দাম কাজিপুরে ডেঙ্গুর লার্ভা ধ্বংস ও জনসচেতনতায় প্রশাসনের যৌথ অভিযান মাদারীপুরে ওজোপাডিকো ও পল্লী বিদ্যুত সমিতির আয়োজনে সোলার প্যানেল স্থাপন সংক্রান্ত অবহিতকরণ সভা অনুষ্ঠিত চলতি বছর স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না:প্রতিমন্ত্রী শাহে আলম অনুমতি ছাড়া দীর্ঘ অনুপস্থিতি: সিরাজগঞ্জের সাবেক এসপি আরিফুর রহমান বরখাস্ত

সখীপুরে ১৪৬ শতাংশ জমি আদালতের আদেশে দখলমুক্ত,মালিকের কাছে হস্তান্তর

সখীপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের সখীপুরে দীর্ঘ ১৭ বছর ধরে বেদখলে থাকা ১৪৬ শতাংশ জমি আদালতের আদেশে দখলমুক্ত করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার কালিদাস রোডের পল্টনপাড় এলাকার মুসির পুকুরপাড়ে এ উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়।

জানা যায়, রূপজান নেছা, স্বামী মোক্ষেদ আলী শিকদারের কাছ থেকে আব্দুর রউফ মুন্সী ওই ১৪৬ শতাংশ জমি ক্রয় করেন। পরবর্তীতে জমিটি দীর্ঘদিন বেদখলে থাকায় আব্দুর রউফ মুন্সী আদালতের শরণাপন্ন হন। দীর্ঘদিন মামলা চলার পর আদালতের রায়ে জমির মালিকানা আব্দুর রউফ মুন্সীর পক্ষে আসে।

এর পরিপ্রেক্ষিতে টাঙ্গাইল আদালতের সহকারী নাজির মো. নজরুল ইসলাম ও জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এবং সখীপুর থানার পুলিশের সহযোগিতায় আদালতের নির্দেশনা বাস্তবায়ন করা হয়। এ সময় ঢোল-ডাগর বাজিয়ে ও লাল নিশান টানিয়ে শত শত মানুষের উপস্থিতিতে জমিটি দখলমুক্ত করে মালিকের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

আদালতের সহকারী নাজির মো. নজরুল ইসলাম উপস্থিত লোকজনের সামনে জমিটি আদালতের আদেশ অনুযায়ী নিজস্ব মালিকের কাছে বুঝিয়ে দেওয়ার বিষয়টি ঘোষণা করেন।

এ সময় আব্দুর রউফ মুন্সীর পরিবারের পক্ষ থেকে আদালতের আদেশ বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। তারা বলেন, “এটি সত্যের জয়। সত্য আছে, সত্য থাকবে।” একই সঙ্গে তারা সরকারের প্রতি এবং বাসাইল-সখীপুরের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খানের প্রতিও কৃতজ্ঞতা জানান।

ঘটনাস্থলে মোক্ষেদ আলী শিকদারের ছেলে সাইফুল শিকদার, মামুন শিকদার, স্বত্বাধিকারী নাজমুল মাস্টারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ সময় মো. শফিকুল ইসলাম সাগর, দৈনিক আলোকিত নিউজের ক্রাইম রিপোর্টার ও শফি মিডিয়া, সখীপুর, টাঙ্গাইল উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট