
মাহিদুল ইসলাম আউলিয়া (রংপুর) প্রতিনিধি:
গতকাল ৫ই সেপ্টেম্বর শনিবার রংপুর জেলার পীরগঞ্জ থানার মাদারহাট এলাকায় রংপুর – ঢাকা মহাসড়কের পাশে যে অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির লাশ পাওয়া গিয়েছিলো। তার পরিচয় স্বজনেরা শনাক্ত করার পর সেই মৃত ব্যাক্তির দাফন আজ ৬ই সেপ্টেম্বর রবিবার সন্ধ্যায় পীরগঞ্জ থানার পার্শ্ববতী উপজেলা মিঠাপুকুরের গোপালপুর ইউনিয়নের বান্দের পাড়া (ঘুরিয়াখাল) গ্রামে দাফন সম্পন্ন করা হয়েছে। মৃত ব্যাক্তির নাম আব্দুর রহমান (৫০), তিনি গোপালপুর ইউনিয়নের বান্দের পাড়া (ঘুরিয়াখাল) গ্রামের মৃতঃ আবু বক্কর সিদ্দিক পুত্র বলে জানান থানা পুলিশ। মৃতের ভাতিজা ও উক্ত ওয়ার্ডের সাবেক মেম্বার আমিনুর রহমান রনজু, মৃতের দাফনের বিষয়টি আলোকিত নিউজ কে নিশ্চিত করেছেন। তবে স্বজনরা জানান যে, মৃত আব্দুর রহমান দীর্ঘ দিন থেকে মানুষিক রোগ ও শ্বাস কষ্টে আক্রান্ত ছিলেন। তিনি কোনো এক কারনে পীরগঞ্জের ওই স্থানে চলতে গিয়ে শারিরীক অসুস্থতায় কিংবা অন্য কোনো কারণে মারা গিয়ে থাকতে পারেন। পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এমডি নাজমুল হক জানান যে, মৃত আব্দুর রহমান এর লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পোস্ট মর্টেম শেষে আজ রবিবার তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে মৃতের স্বজন বাদী হয়ে পীরগঞ্জ থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করেছেন।