1. : lf_qJ9tbNbwyV2F :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম :
অরুয়াইল আব্দুস সাত্তার ডিগ্রি কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন উখিয়ায় পৃথক অভিযানে এক লাখ ইয়াবা উদ্ধার রায়গঞ্জে বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত পঞ্চগড়ে কোটি টাকার ড্রেন নির্মাণে নিম্নমানের ইট সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে সরিয়ে নিল ঠিকাদারের লোকজন বদলগাছীতে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ ও মিছিল: ‘পরিকল্পিত সন্ত্রাসের’ বিরুদ্ধে সোচ্চার স্থানীয় নেতৃত্ব উখিয়া ভূমি অফিসে বিভাগীয় কমিশনারের ঝটিকা পরিদর্শন দালালমুক্ত অফিস ও জনভোগান্তি দূর করার নির্দেশ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ নেবেন ৬৬ হাজারের বেশি কর্মী সরাইলে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ পঞ্চগড়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ মাদারীপুরে বিএনপি নেতাকে আওয়ামীলীগ বানানোর চক্রান্তের অভিযোগ,প্রতিবাদে সংবাদ সম্মেলন উখিয়া সৈকতে প্রায় ৫০০ মিটার পরপর তিন অজ্ঞাত মরদেহ বিশ্ববাজারে আবারও কমলো জ্বালানি তেলের দাম কাজিপুরে ডেঙ্গুর লার্ভা ধ্বংস ও জনসচেতনতায় প্রশাসনের যৌথ অভিযান মাদারীপুরে ওজোপাডিকো ও পল্লী বিদ্যুত সমিতির আয়োজনে সোলার প্যানেল স্থাপন সংক্রান্ত অবহিতকরণ সভা অনুষ্ঠিত চলতি বছর স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না:প্রতিমন্ত্রী শাহে আলম অনুমতি ছাড়া দীর্ঘ অনুপস্থিতি: সিরাজগঞ্জের সাবেক এসপি আরিফুর রহমান বরখাস্ত বাসাইলে নির্মাণাধীন এলজিইডি ব্রিজে রডের বদলে বাঁশ ব্যবহারের অভিযোগ,কঠোর ব্যবস্থার দাবি এলাকাবাসীর বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুলের শুভেচ্ছা টাইফুন দুজুয়ানে জাপানে বিপর্যয়, প্রাণ গেল ২ জনের জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

উখিয়ায় পৃথক অভিযানে এক লাখ ইয়াবা উদ্ধার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

কক্সবাজারের উখিয়ায় ৬৪ বিজিবির পৃথক দুই অভিযানে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোর ও সকালে পালংখালী ও হ্নীলা বিওপির বিশেষ টহল দল এসব ইয়াবা উদ্ধার করে।
৬৪ বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর ৫টা ১০ মিনিটের দিকে পালংখালী বিওপির বিশেষ টহল দল আনজুমানপাড়া ফাইসাখাল এলাকায় বেড়িবাঁধের ওপর দিয়ে মিয়ানমার থেকে এক ব্যক্তিকে ব্যাগ হাতে বাংলাদেশে প্রবেশ করতে দেখে। বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে সে ব্যাগ ফেলে নাফ নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।
পরে ফেলে যাওয়া ব্যাগে তল্লাশি চালিয়ে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী প্যাকেটে থাকা প্রায় ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অন্যদিকে, একই দিন সকাল সাড়ে ১০টার দিকে হ্নীলা বিওপির বিশেষ টহল দল সীমান্তবর্তী আনোয়ার প্রজেক্ট এলাকায় নিয়মিত টহল পরিচালনার সময় একটি ব্যাগের ভেতর থেকে আরও ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।
বিজিবির ধারণা, আগের রাতে ওই এলাকা থেকে চারজন চোরাকারবারির একটি দলের ইয়াবার চালান উদ্ধারের সময় তিনজনের চালান উদ্ধার হলেও একজনের চালান উদ্ধার করা সম্ভব হয়নি। পরে দিনের আলোতে তল্লাশি চালিয়ে ওই চালানটি উদ্ধার করা হয়।
এদিকে, নাফ নদীতে একটি পরিত্যক্ত নৌকা দেখতে পেয়ে বিজিবির নৌ টহল দল ঘটনাস্থলে গেলে পার্শ্ববর্তী চর কাব্বিক এলাকা থেকে গুলির শব্দ শোনা যায়। পরে সন্ত্রাসীদের গুলির জবাবে বিজিবি পাল্টা গুলি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে নৌকাটি ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে কোনো অবৈধ সামগ্রী পাওয়া যায়নি।
উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির অধিনায়ক জানান, মাদক সরবরাহকারী ও চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় এবং নিজস্ব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট