1. : lf_qJ9tbNbwyV2F :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম :
কাজিপুরে ডেঙ্গুর লার্ভা ধ্বংস ও জনসচেতনতায় প্রশাসনের যৌথ অভিযান মাদারীপুরে ওজোপাডিকো ও পল্লী বিদ্যুত সমিতির আয়োজনে সোলার প্যানেল স্থাপন সংক্রান্ত অবহিতকরণ সভা অনুষ্ঠিত চলতি বছর স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না:প্রতিমন্ত্রী শাহে আলম অনুমতি ছাড়া দীর্ঘ অনুপস্থিতি: সিরাজগঞ্জের সাবেক এসপি আরিফুর রহমান বরখাস্ত বাসাইলে নির্মাণাধীন এলজিইডি ব্রিজে রডের বদলে বাঁশ ব্যবহারের অভিযোগ,কঠোর ব্যবস্থার দাবি এলাকাবাসীর বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুলের শুভেচ্ছা টাইফুন দুজুয়ানে জাপানে বিপর্যয়, প্রাণ গেল ২ জনের জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ ঘুচবে কি পথের আঁধার? কাজিপুরে চীনা দলের পরিদর্শনে নতুন আশার জোয়ার রাজৈরে বাস-মাহিন্দ্র মুখোমুখি সংঘর্ষে ঝরে গেলো কিশোরীর প্রাণ, আহত হলো আরও ২ জন উলিপুরে তিস্তা নদীর তীব্র ভাঙন নদী’গর্ভে স্থাপনা-ফসলী জমি,বাস্তু হারা হয়েছে দু’শতাধীক পরিবার মেসির দুর্দান্ত গোল,তবু জিততে পারল না মিয়ামি সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাত সদস্যসহ নিহত-৯ গোপালগঞ্জ কাশিয়ানিতে রেলস্টেশন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার নান্দাইলে উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে ৫% কমিশন দাবির অভিযোগ,তদন্তের নির্দেশ তীব্র নিন্দা ও প্রতিবাদ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতে চিহ্নিত জুয়ারি মতিন ও মনজুরুলের জরিমানাসহ কারাদন্ড জনপ্রিয়তার শীর্ষে তারুণ্যের অহংকার,জন মানুষের বন্ধু আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব‍্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ তানজিমুল ইসলাম তুষার সমালোচনার পর হাফেজদের দেওয়া”নেক্সাস”বই ফেরত নিল ধর্ম বিষয়ক মন্ত্রণালয়

কাজিপুরে ডেঙ্গুর লার্ভা ধ্বংস ও জনসচেতনতায় প্রশাসনের যৌথ অভিযান

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী বাজার ও হাট এলাকায় ডেঙ্গু মশার লার্ভা পাওয়া গেছে। বাজার ও হাটের ড্রেন এবং আশপাশের নোংরা জায়গায় জমে থাকা পানিতে এসব লার্ভা পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত করেছেন কাজিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রাসেল।

মশার এই প্রজননক্ষেত্র ধ্বংস করতে বুধবার (২৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় সোনামুখী বাজার এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া এই অভিযানের নেতৃত্ব দেন।

অভিযানে আরও অংশ নেন কাজিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রাসেল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও সোনামুখী ইউনিয়নের প্রশাসক ডা. মো. দিদারুল আহসান, কাজিপুর পৌরসভার সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম এবং পরিচ্ছন্নতা কর্মীরা।

এ সময় জনসচেতনতা সৃষ্টির ওপর গুরুত্ব দিয়ে সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া বলেন, “প্রত্যেক বাড়ির মালিক ও ব্যবসায়ী নিজ নিজ দায়িত্বে আশপাশ ও ড্রেন পরিষ্কার রাখবেন। মনে রাখবেন, সচেতনতাই পারে ডেঙ্গুকে দূর করতে।”

অভিযান চলাকালীন সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধমূলক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পরে মশার প্রজননক্ষেত্রগুলোতে বিশেষ মেশিনের সাহায্যে লার্ভিসাইড ও ওষুধ ছিটানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট