1. : lf_qJ9tbNbwyV2F :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
উলিপুর সরকারি কলেজে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত সখীপুরে ১৪৬ শতাংশ জমি আদালতের আদেশে দখলমুক্ত,মালিকের কাছে হস্তান্তর কাজিপুরে শিমুলদাইড় উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি অনুষ্ঠিত আমতলীতে সরকারি কার্ডধারী খাসজমি ঠিক ভাবে ভোগদখল না করতে পারর দাবিতে দুই ইউনিয়নের এলাকাবাসির মানববন্ধন অরুয়াইল আব্দুস সাত্তার ডিগ্রি কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন উখিয়ায় পৃথক অভিযানে এক লাখ ইয়াবা উদ্ধার রায়গঞ্জে বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত পঞ্চগড়ে কোটি টাকার ড্রেন নির্মাণে নিম্নমানের ইট সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে সরিয়ে নিল ঠিকাদারের লোকজন বদলগাছীতে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ ও মিছিল: ‘পরিকল্পিত সন্ত্রাসের’ বিরুদ্ধে সোচ্চার স্থানীয় নেতৃত্ব উখিয়া ভূমি অফিসে বিভাগীয় কমিশনারের ঝটিকা পরিদর্শন দালালমুক্ত অফিস ও জনভোগান্তি দূর করার নির্দেশ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ নেবেন ৬৬ হাজারের বেশি কর্মী সরাইলে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ পঞ্চগড়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ মাদারীপুরে বিএনপি নেতাকে আওয়ামীলীগ বানানোর চক্রান্তের অভিযোগ,প্রতিবাদে সংবাদ সম্মেলন উখিয়া সৈকতে প্রায় ৫০০ মিটার পরপর তিন অজ্ঞাত মরদেহ বিশ্ববাজারে আবারও কমলো জ্বালানি তেলের দাম কাজিপুরে ডেঙ্গুর লার্ভা ধ্বংস ও জনসচেতনতায় প্রশাসনের যৌথ অভিযান মাদারীপুরে ওজোপাডিকো ও পল্লী বিদ্যুত সমিতির আয়োজনে সোলার প্যানেল স্থাপন সংক্রান্ত অবহিতকরণ সভা অনুষ্ঠিত চলতি বছর স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না:প্রতিমন্ত্রী শাহে আলম অনুমতি ছাড়া দীর্ঘ অনুপস্থিতি: সিরাজগঞ্জের সাবেক এসপি আরিফুর রহমান বরখাস্ত

কাজিপুরে শিমুলদাইড় উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের কাজিপুরের শিমুলদাইড় বহুমুখী উচ্চ বিদ্যালয়ে সরকার ঘোষিত ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির অংশ হিসেবে দিনব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, সচেতনতামূলক র‍্যালি ও লিফলেট বিতরণ করা হয়েছে। বিদ্যালয়ে ডেঙ্গু বিষয়ক সচেতনতা বৃদ্ধি ও জনসম্পৃক্ততা সৃষ্টির লক্ষ্যে আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর, ২০২৬) সকাল ১০:৩০ মিনিট থেকে দুপুর পর্যন্ত এসব কার্যক্রম পরিচালিত হয়।

কর্মসূচির শুরুতেই বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংসে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। পরিচ্ছন্নতা অভিযান শেষে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে শিক্ষার্থীদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক ও গঠনমূলক বক্তব্য প্রদান করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রিপন আহসান ঋতু। তিনি বলেন, “ডেঙ্গু প্রতিরোধের কার্যক্রম শুধু এক দিন বা এক সপ্তাহের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। নিজেদের সুরক্ষিত রাখতে প্রতিনিয়ত শিক্ষাপ্রতিষ্ঠান ও এর চারপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। একই সাথে নিজ নিজ বাসাবাড়ির চারপাশ পরিষ্কার রাখার বিষয়েও সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল লতিফ (বি. এ. এম. এড)-এর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য প্রদান করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষকবৃন্দ এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ। বক্তারা ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং গণসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট