1. : lf_qJ9tbNbwyV2F :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
সরাইলে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ পঞ্চগড়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ মাদারীপুরে বিএনপি নেতাকে আওয়ামীলীগ বানানোর চক্রান্তের অভিযোগ,প্রতিবাদে সংবাদ সম্মেলন উখিয়া সৈকতে প্রায় ৫০০ মিটার পরপর তিন অজ্ঞাত মরদেহ বিশ্ববাজারে আবারও কমলো জ্বালানি তেলের দাম কাজিপুরে ডেঙ্গুর লার্ভা ধ্বংস ও জনসচেতনতায় প্রশাসনের যৌথ অভিযান মাদারীপুরে ওজোপাডিকো ও পল্লী বিদ্যুত সমিতির আয়োজনে সোলার প্যানেল স্থাপন সংক্রান্ত অবহিতকরণ সভা অনুষ্ঠিত চলতি বছর স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না:প্রতিমন্ত্রী শাহে আলম অনুমতি ছাড়া দীর্ঘ অনুপস্থিতি: সিরাজগঞ্জের সাবেক এসপি আরিফুর রহমান বরখাস্ত বাসাইলে নির্মাণাধীন এলজিইডি ব্রিজে রডের বদলে বাঁশ ব্যবহারের অভিযোগ,কঠোর ব্যবস্থার দাবি এলাকাবাসীর বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুলের শুভেচ্ছা টাইফুন দুজুয়ানে জাপানে বিপর্যয়, প্রাণ গেল ২ জনের জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ ঘুচবে কি পথের আঁধার? কাজিপুরে চীনা দলের পরিদর্শনে নতুন আশার জোয়ার রাজৈরে বাস-মাহিন্দ্র মুখোমুখি সংঘর্ষে ঝরে গেলো কিশোরীর প্রাণ, আহত হলো আরও ২ জন উলিপুরে তিস্তা নদীর তীব্র ভাঙন নদী’গর্ভে স্থাপনা-ফসলী জমি,বাস্তু হারা হয়েছে দু’শতাধীক পরিবার মেসির দুর্দান্ত গোল,তবু জিততে পারল না মিয়ামি সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাত সদস্যসহ নিহত-৯ গোপালগঞ্জ কাশিয়ানিতে রেলস্টেশন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার নান্দাইলে উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে ৫% কমিশন দাবির অভিযোগ,তদন্তের নির্দেশ

সরাইলে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সরাইল প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। আজ বুধবার বিকেলে উপজেলা সদরে এ কর্মসূচি পালন করা হয়।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি সরাইলের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগের পক্ষ থেকে সরাইলে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করা হলে তা প্রতিহত করা হবে। তাঁরা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

সমাবেশে সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর (তপু) বলেন, ‘শান্ত সরাইলকে অশান্ত করবেন না। এর পরিণতি ভালো হবে না।’ তিনি আরও বলেন, বিএনপির নেতৃত্বাধীন সরকার জনগণের নির্বাচিত সরকার। জনগণের সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কেউ টিকতে পারেনি, ভবিষ্যতেও পারবে না।

সমাবেশে বক্তারা আরও বলেন, সরাইলে আওয়ামী লীগের কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না। পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা হলে রাজনৈতিকভাবে তা মোকাবিলা করা হবে বলেও তাঁরা হুঁশিয়ারি দেন।

সমাবেশে সভাপতিত্ব করেন সরাইল উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আনিসুল ইসলাম ঠাকুর। সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু।

এ সময় বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহসভাপতি উজ্জ্বল ও আশরাফুল করিম রিপন, সরাইল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ, জাসাসের সভাপতি আশরাফ উদ্দিন ঠাকুর রিপন এবং ছাত্রদল নেতা নাজমুলসহ স্থানীয় নেতারা।

সমাবেশ শেষে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, তাঁদের পরিবার এবং দেশের মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন সরাইল উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা ওয়ালী উল্লাহ উসমানী।

বিক্ষোভ মিছিলে নেতা-কর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। পরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বানের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট