1. : lf_qJ9tbNbwyV2F :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
মেসির দুর্দান্ত গোল,তবু জিততে পারল না মিয়ামি সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাত সদস্যসহ নিহত-৯ গোপালগঞ্জ কাশিয়ানিতে রেলস্টেশন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার নান্দাইলে উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে ৫% কমিশন দাবির অভিযোগ,তদন্তের নির্দেশ তীব্র নিন্দা ও প্রতিবাদ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জনপ্রিয়তার শীর্ষে তারুণ্যের অহংকার,জন মানুষের বন্ধু আসন্ন ৫ নং বালারহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আবুল হাসনাত রতন বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতে চিহ্নিত জুয়ারি মতিন ও মনজুরুলের জরিমানাসহ কারাদন্ড জনপ্রিয়তার শীর্ষে তারুণ্যের অহংকার,জন মানুষের বন্ধু আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব‍্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ তানজিমুল ইসলাম তুষার সমালোচনার পর হাফেজদের দেওয়া”নেক্সাস”বই ফেরত নিল ধর্ম বিষয়ক মন্ত্রণালয় গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধারের সময় ফ্ল্যাটেই ছিলেন তিনি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগের নৈরাজ্য ও আগুণসন্ত্রাসের বিরুদ্ধে মুকসুদপুরে বিক্ষোভ মিছিল বদলগাছীতে একাধিক নির্দেশনার পরও কমিটি হয়নি মিঠাপুর ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে গ্রামীন হেল্থটেক লিমিটেড নিয়ে এলো ডিজিটাল স্বাস্থ্যসেবার নতুন এক প্লাটফর্ম রাজধানীতে ভোর থেকে মুষলধারে বৃষ্টি ককটেল বিস্ফোরণে রিকশাচালক আহত,রাজধানীতে চার বাসে আগুন ১৮ কোটি মানুষের দাবি আদায়ের এই লংমার্চ-রংপুরে ডাঃ শফিকুর রহমান টুঙ্গিপাড়ায় কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, সহায়তার আশ্বাস এম পি জিলানীর সরকারি পৃষ্ঠপোষকতা পেলে কাজীপুরের অর্থনীতি পাল্টে দেবে এই মৎস্য বাজার আজ ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে

নান্দাইলে উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে ৫% কমিশন দাবির অভিযোগ,তদন্তের নির্দেশ

নান্দাইল প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ময়মনসিংহের নান্দাইলে উপজেলা প্রকৌশলী মোঃ গোলাম কিবরিয়া পিয়ালের বিরুদ্ধে ঠিকাদারের বিলের বিপরীতে ৫ শতাংশ কমিশন দাবি, কমিশন না দিলে বিল আটকে রাখা ও ঠিকাদারি লাইসেন্স বাতিলের হুমকিসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগগুলো তদন্ত করে ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উন্নয়ন-১ শাখা থেকে এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলীর কাছে চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে উপজেলা প্রকৌশলী গোলাম কিবরিয়া পিয়ালের বিরুদ্ধে অনৈতিক কমিশন দাবি ও হুমকি, বেআইনি ও মৌখিক আদেশে নির্মাণকাজ বন্ধ রাখা, বিলের অর্থ আটকে রাখা এবং স্বজনপ্রীতি ও প্রশাসনিক ক্ষমতার অপব্যবহারের অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে।

চিঠিতে অভিযোগের সূত্র হিসেবে মেসার্স সাকিন কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী মো. সাইফ উদ্দীন হিরার দেওয়া লিখিত অভিযোগের কথা উল্লেখ করা হয়।

লিখিত অভিযোগে বলা হয়, ২০২৩-২৪ অর্থবছরে PEDP-4 প্রকল্পের আওতায় নান্দাইল উপজেলার নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দেউল ডাংরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অতিরিক্ত শ্রেণিকক্ষ নির্মাণের কাজ পায় মেসার্স সাকিন কনস্ট্রাকশন। কাজ চলাকালে উপজেলা প্রকৌশলী গোলাম কিবরিয়া পিয়েলের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও প্রশাসনিক স্বেচ্ছাচারিতার অভিযোগ ওঠে।

অভিযোগকারী দাবি করেন, প্রস্তুত করা বিলের বিপরীতে উপজেলা প্রকৌশলী ৫ শতাংশ কমিশন দাবি করেন। কমিশন দিতে অস্বীকৃতি জানালে বিল আটকে রাখা এবং ঠিকাদারি লাইসেন্স বাতিলের হুমকি দেওয়ার অভিযোগও করা হয়েছে।

এদিকে, অভিযোগের বিষয়ে জানতে উপজেলা প্রকৌশলী মোঃ গোলাম কিবরিয়া পিয়ালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি এ বিষয়ে কোনো চিঠি পাইনি। তদন্ত হলে তদন্ত কমিটির কাছে জবাব দেব।”

তবে ৫ শতাংশ কমিশন দাবির অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি এ বিষয়ে সরাসরি কোনো বক্তব্য দেননি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট