1. : lf_qJ9tbNbwyV2F :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
মিশরের টিভি উপস্থাপিকাসহ ১২ জনের মৃত্যুদণ্ড আজ ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি,জোরদার করা হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা মুকসুদপুরে টুঙ্গিপাড়া এক্সপ্রেস উল্টে নিহত-৪,আহত-২৫ শরীয়তপুরে রান্নাঘরে মজুত ছিল ককটেল, বিস্ফোরণে আহত গৃহবধূ বীরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা ও দেয়া মাহফিল। বদলে গেছে যমুনার চর,আধুনিক প্রযুক্তিতে ফসলের বাম্পার ফলন। উলিপুরে সাংবাদিকদের সঙ্গে এমপি সালেহীর মতবিনিময় কালিহাতীতে কেন্দ্রীয় জামে মসজিদের পুননির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ভুয়া “মেজর” ও “এসপি”র ভয়ংকর ফাঁদ! সেনা সদস্যের ৩ লাখ টাকা ও চাকরি খেয়ে জাহাঙ্গীর গেটে ধরা সখীপুরে জাপানি স্টুডেন্ট ও জব ভিসা নিয়ে বিশেষ ফ্রি সেমিনার ভারতের কেরালায়,সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৮ ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীর জ্বালানির বিকল্প উৎসে গুরুত্ব দিচ্ছে সরকার : শামা ওবায়েদ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় সংবাদ প্রকাশের পর খাদ্য বিভাগের দুই কর্মকর্তার স্ট্যান্ড রিলিজ বহেড়াতৈল ইউনিয়নে বাবুল শিকদারের বিশাল মতবিনিময় সভা সখীপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা মিঠাপুকুরে জেলহাজতে থাকা ইউপি সদস্যের রেজুলেশনে স্বাক্ষর দেখিয়ে ৫টি গাছ কর্তন কাজিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট প্রেষণে ৫ জন,সেবা চলছে জোড়াতালিতে টুঙ্গিপাড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্কুলছাত্রের,আহত-২ জাতীয় প্রেসক্লাব ঢাকায় অনুষ্ঠিত হলো জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের বর্ধিত সভা ইসলামে ‘অনুমতি নেই’ জানিয়ে বিক্ষোভ নিষিদ্ধ করল তালেবান

কালিহাতীতে কেন্দ্রীয় জামে মসজিদের পুননির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

কালিহাতী প্রতিনিধিঃ

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার চিনামূড়া গ্রামে শুক্রবার (৪ সেপ্টেম্বর) “চিনামূড়া কেন্দ্রীয় জামে মসজিদ” এর পুননির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের মাননীয় সংসদ সদস্য জ্বনাব লুৎফর রহমান মতিন। তিনি পুরনো ঐতিহ্যবাহী এই মসজিদের পুননির্মাণ এর কাজের জন্য আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অত্র অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র মসজিদের সম্মানিত সভাপতি, কালিহাতী উপজেলাধীন এলেঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও এলেঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি জ্বনাব শাফী খান। এছাড়া স্থানীয় গণ্যমান্য রাজনৈতিক ও সম্মানিত ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এসময় স্থানীয় সংসদ সদস্য বলেন, ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার নানা উন্নয়নমূলক সামাজিক, ধর্মীয় ও মানবিক কাজ শুরু করেছেন। আধুনিক স্থাপত্যের নকশায় মসজিদটির নির্মানে সরকারি সহযোগিতার আশ্বাস দেন তিনি। মাদক নির্মুলে তাদের সরকার প্রতিজ্ঞাবদ্ধ বলে দাবী করেন জ্বনাব লুৎফর রহমান মতিন।

অনুষ্ঠানে চিনামূড়া গ্রাম সহ আশেপাশের গ্রামের উলামায়ে কেরামগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অত্র গ্রামের সন্তান আরটিভির সাবেক স্পোর্টস রিপোর্টার অলিউর রহমান খান। এসময় আরও উপস্থিত ছিলেন অত্র গ্রামের কৃতি সন্তান মো: সেলিম, শফিকুল ইসলাম, উজ্জ্বল খান, পলাশ খান, সুমন খান, মোজাম্মেল হক, মামুন খান, চন্দন খান সহ আরও অনেকে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট