কালিহাতী প্রতিনিধিঃ
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার চিনামূড়া গ্রামে শুক্রবার (৪ সেপ্টেম্বর) "চিনামূড়া কেন্দ্রীয় জামে মসজিদ" এর পুননির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের মাননীয় সংসদ সদস্য জ্বনাব লুৎফর রহমান মতিন। তিনি পুরনো ঐতিহ্যবাহী এই মসজিদের পুননির্মাণ এর কাজের জন্য আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অত্র অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র মসজিদের সম্মানিত সভাপতি, কালিহাতী উপজেলাধীন এলেঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও এলেঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি জ্বনাব শাফী খান। এছাড়া স্থানীয় গণ্যমান্য রাজনৈতিক ও সম্মানিত ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এসময় স্থানীয় সংসদ সদস্য বলেন, ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার নানা উন্নয়নমূলক সামাজিক, ধর্মীয় ও মানবিক কাজ শুরু করেছেন। আধুনিক স্থাপত্যের নকশায় মসজিদটির নির্মানে সরকারি সহযোগিতার আশ্বাস দেন তিনি। মাদক নির্মুলে তাদের সরকার প্রতিজ্ঞাবদ্ধ বলে দাবী করেন জ্বনাব লুৎফর রহমান মতিন।
অনুষ্ঠানে চিনামূড়া গ্রাম সহ আশেপাশের গ্রামের উলামায়ে কেরামগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অত্র গ্রামের সন্তান আরটিভির সাবেক স্পোর্টস রিপোর্টার অলিউর রহমান খান। এসময় আরও উপস্থিত ছিলেন অত্র গ্রামের কৃতি সন্তান মো: সেলিম, শফিকুল ইসলাম, উজ্জ্বল খান, পলাশ খান, সুমন খান, মোজাম্মেল হক, মামুন খান, চন্দন খান সহ আরও অনেকে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত