1. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম :
রিংকি হত্যার বিচার দাবিতে উলিপুরে মানববন্ধন পে-স্কেল বাস্তবায়নের যে ইঙ্গিত দিলেন অর্থমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পর্যায়ে কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে সরকার, শিক্ষামন্ত্রী নুসরাত হত্যা: দুই আসামির মৃত্যুদণ্ড বহাল, খালাস পেলেন ১০ জন ঢাকার মাঠে বাংলাদেশের বিপক্ষে খেলতে চায় ব্রাজিল শাহরুখ খানকে নিয়ে প্রামাণ্যচিত্র বানাতে চান অস্কারজয়ী কেভিন গাজায় জায়গা না-পেয়ে, দাদার কবরে বাবাকে দাফন করলেন ছেলে হালাল সনদ দিতে আইনি স্বীকৃতি পেল ধর্ম মন্ত্রণালয় স্কুলের কমিটিতে রাজনৈতিক দলের নেতা থাকতে পারবেন না: কায়সার কামাল ডিমলা খাদ্য গুদামে ঘুষের বানিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ মুকসুদপুরে মাদকবিরোধী র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হেফাজত ইসলামের সমালোচনার জবাব দিলেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন রাষ্ট্রপতির একান্ত সচিব পদে ঠাকুরগাঁওয়ের আউয়াল আহমেদ বীরগঞ্জে এসএসসি উত্তীর্ণ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত গোপালগঞ্জে মহাসড়কে বাড়ছে দুর্ঘটনা,সাত মাসে নিহত-৩৮ জয়শঙ্কর ভারত-বাংলাদেশ সম্পর্ক টিকিয়ে রাখতে পারস্পরিক স্বার্থ জরুরি আজ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বঙ্গভবনে উঠবেন রাজাপুরে সাবেক পুত্রবধূ বিরুদ্ধে নুর জাহান্নামের বিধবা নারীর অভিযোগ বদলগাছীতে পেট্রোল নিক্ষেপ করে আগুন,পালাতে গিয়ে স্থানীয়দের হাতে অভিযুক্ত টুটুল আটক কলমাকান্দায় কৃতী শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা

রিংকি হত্যার বিচার দাবিতে উলিপুরে মানববন্ধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৪ অগাস্ট, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

উলিপুর প্রতিনিধি:

রুকাইয়া আক্তার রিংকি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে কুড়িগ্রামের উলিপুরে মানববন্ধন করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী। রোববার (২৩ আগস্ট) সকাল ১১টায় উলিপুর মসজিদুল হুদা চৌরাস্তা মোড়ে কুড়িগ্রাম-চিলমারী সড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পান্ডুল ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আসা সহস্রাধিক নারী-পুরুষ এতে অংশ নেন। প্রায় এক ঘণ্টাব্যাপী মানববন্ধনে রিংকি হত্যার বিচার, প্রকৃত রহস্য উদঘাটন এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

মানববন্ধনে নিহতের বাবা রেজাউল করিম, মা মাসুদা আক্তারসহ স্বজন ও এলাকাবাসী বক্তব্য দেন। বক্তারা বলেন, ২০২৩ সালের ১৩ আগস্ট গভীর রাতে নিজ বাবার বাড়িতে রিংকি হত্যাকাণ্ডের শিকার হন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ঘটনার রহস্য উদঘাটন না হওয়ায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে।

বক্তারা আরও বলেন, মামলাটি ২০২৫ সালের ১০ জুন পিবিআইতে এবং পরে ২০২৬ সালের ৫ মার্চ আদালতের নির্দেশে সিআইডিতে স্থানান্তর করা হয়। বর্তমানে মামলাটি সিআইডিতে তদন্তাধীন রয়েছে। দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল উলিপুর থানার দিকে গেলে পুলিশ থানার প্রধান ফটকের সামনে তাদের থামিয়ে দেয়। সেখানে ওসি সাঈদ ইবনে সিদ্দিক বলেন, মামলাটি সিআইডিতে তদন্তাধীন রয়েছে। মানববন্ধনে উত্থাপিত দাবিগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

মানববন্ধনে অংশ নেওয়া স্বজন ও এলাকাবাসী দ্রুত তদন্ত শেষ করে রিংকি হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট