1. : lf_zzvaAwj1me3v :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
সরাইলে ৩ প্রতিবন্ধী শিশু পেল হুইলচেয়ার,৬ হতদরিদ্র পরিবার পেল গাভী বিজিবি বিশেষ অভিযানে সীমান্ত থেকে ৭টি ভারতীয় গরু আটক আইনশৃঙ্খলা বাহিনীকে অতিরিক্ত বল প্রয়োগ না করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ঘাটাইলে বাস থেকে ৩০ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার দক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির নির্বাচনী তফসিল ঘোষণা তারেক রহমানের স্লোগানকে হাদিস বলে পদ হারালেন সরকারি কর্মকর্তা মার্কিন সিনেটে ডেমোক্র্যাটদের জয়,নিশ্চিত ৫১ আসন সব সম্পত্তি লিখে নেওয়ার পর ৯৫ বছরের বৃদ্ধ বাবাকে গাছতলায় ফেলে রাখার অভিযোগ সন্তানদের বিরুদ্ধে গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক মারা গেছেন মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণ শুরু গোপালগঞ্জের ভাটিয়াপাড়া মোড়ে চতুর্মুখী সংঘর্ষে ভ্যানচালক নিহত কপ ৩১ সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী গোপালগঞ্জে ইয়াবা-গাঁজা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী আটক আদিতমারীতে ৮ ইউনিয়নে‘আলোকিত লালমনিরহাট’এর প্রধান সমন্বয়কারী দায়িত্ব পেলেন যারা গোপালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ মঙ্গলবার ইরানে পারমাণবিক হ মলার জন্য ট্রাম্পকে চাপ দিচ্ছেন নেতানিয়াহু: কার্লসন টাঙ্গাইলে বাসে তল্লাশি চালিয়ে ৬ কেজি গাঁজাসহ দম্পতি গ্রেফতার লালমনিরহাটে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটে নতুন নিয়ম মাদারীপুরের শিবচরে জামায়াত নেতার বসতঘর ভাংচুর করলো বিক্ষুব্ধ জনতা,নারী কেলেঙ্কারীর অভিযোগ গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠন,গেজেট প্রকাশ শেখ হাসিনাকে ‘স্বৈরাচার’ বলায় খতিব মুফতি মুজিদুল ইসলামকে অব্যাহতির অভিযোগ চরফ্যাশনে বিশ্ব উরস শরীফ উপলক্ষে আজিমুশান ইসলামী জলসা অনুষ্ঠিত লালমনিরহাট জেলা পুলিশের কীট প্যারেড অনুষ্ঠিত

মোহাম্মদপুরে সন্ধ্যা নামলেই অস্ত্রের ঝনঝনানি,আতঙ্ক কাটছে না সাধারণ জনগনের

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

কামরুজ্জামান মিলনঃ

রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকা গত দুই বছর ধরে কিশোর গ্যাংয়ের তাণ্ডবে এক আতঙ্কজনক জনপদে পরিণত হয়েছে। ছিনতাই,চুরি,ডাকাতি,চাঁদাবাজি এবং অস্ত্রবাজির অভয়ারণ্যে পরিণত হওয়া এই এলাকায় দিনে-দুপুরে বা রাতের অন্ধকারে বেপরোয়া অস্ত্রের মহড়ায় অশান্ত হয়ে উঠছে অলিগলি। আধিপত্য বিস্তার ও নানা বিরোধের জেরে গত দুই বছরে এসব গ্যাংয়ের অভ্যন্তরীণ সংঘাতে ঝরে গেছে অন্তত ৯টি তাজা প্রাণ, আর আহত হয়েছেন অর্ধশতারধিক মানুষ।

সর্বশেষ গত ১৫ সেপ্টেম্বর মোহাম্মদপুরসংলগ্ন কেরানীগঞ্জে ফরহাদ হোসেন নামে এক যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। পুলিশ জানায়, নিহত ফরহাদ মোহাম্মদপুরকেন্দ্রিক ‘পাটালী গ্রুপের’ সদস্য ছিলেন। এই হত্যাকাণ্ডের নেপথ্যেও আরেকটি কিশোর গ্যাংয়ের জড়িত থাকার তথ্য মিলেছে। এর আগে গত ১২ সেপ্টেম্বর ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ মোহাম্মদপুরের বছিলায় এক মতবিনিময় সভায় কড়া হুশিয়ারি দিয়ে জানান, মোহাম্মদপুরে কোনো কিশোর গ্যাংয়ের অস্তিত্ব রাখা হবে না।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, সন্ধ্যা নামলেই এলাকার দৃশ্যপট সম্পূর্ণ পাল্টে যায়। প্রধান সড়ক থেকে শুরু করে ভেতরের অলিগলিতে দলবদ্ধ তরুণদের আড্ডা এবং প্রকাশ্যে ধারালো অস্ত্র নিয়ে মহড়া নিত্যদিনের চিত্র। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্ষনের পর মোহাম্মদপুরের আইনশৃঙ্খলার অবনতি ঘটেছিল। সেই নৈরাজ্যের রেশ কাটলেও এখানকার অর্ধশতাধিক কিশোর গ্যাং এখনো নিয়ন্ত্রণহীন।

এলাকার ত্রাস হয়ে ওঠা গ্যাংগুলোর তালিকায় রয়েছে অ্যালেক্স ইমন গ্রুপ, আরমান-শাহরুখ গ্রুপ, কবজি কাটা আনোয়ার, গাঙচিল, লও ঠেলা, লাড়া দে, লাল বাহিনী, বিরিয়ানি সুমন, আকাশ গ্রুপ, দে ধাক্কা, কিলার আরমান, টুন্ডা বাবু,বোমা গ্রুপ, গিটঠা গ্রুপ, কসাই গ্রুপ, পাটালি গ্রুপ, সাব্বির গ্রুপ, কাইল্যা বাদল, চেতালেই ভেজাল, টক্কর লও, লেভেল হাই, আমি আলমগীর, স্টার বন্ড, ভাইব্বা ল কিং, ঘুটা দে, মাওড়া গ্রুপ, জেব্রা আকতার ও রক্তচোষা জনি গ্রুপ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর পদক্ষেপ চালিয়ে যাচ্ছে। ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান জানান, মোহাম্মদপুর ও আদাবর থানা এলাকা থেকে প্রতি মাসে গড়ে ৫০০ কিশোর গ্যাং সদস্যকে গ্রেপ্তার করা হচ্ছে। সেই হিসেবে গত দুই বছরে এই অঞ্চল থেকে প্রায় ১২ হাজার জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে অনেকে জামিনে মুক্ত হয়ে ফের অপরাধে জড়িয়ে পড়ায় একাধিকবার গ্রেপ্তারের ঘটনাও ঘটেছে। পুলিশ জানিয়েছে, শুধু গ্রেপ্তার নয়, অপরাধ দমনে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি, বিট ও কমিউনিটি পুলিশিং জোরদার করা হয়েছে। বছিলা এলাকার রিকশার গ্যারেজগুলোকে কিশোর গ্যাংয়ের আস্তানা হিসেবে ব্যবহার করায় নিয়মিত অভিযান চালানো হচ্ছে।

এছাড়া জেনেভা ক্যাম্পের অপরাধমূলক তৎপরতা রোধে সাতটি প্রবেশপথে পুলিশের স্থায়ী চেকপোস্ট বসানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন ধারাবাহিক অভিযানের ফলে বছিলা ও এর আশপাশের এলাকায় অপরাধ কিছুটা নিয়ন্ত্রণে এলেও সাধারণ মানুষের মনে স্বস্তি ফেরেনি।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট