1. : lf_zzvaAwj1me3v :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমানের স্লোগানকে হাদিস বলে পদ হারালেন সরকারি কর্মকর্তা মার্কিন সিনেটে ডেমোক্র্যাটদের জয়,নিশ্চিত ৫১ আসন সব সম্পত্তি লিখে নেওয়ার পর ৯৫ বছরের বৃদ্ধ বাবাকে গাছতলায় ফেলে রাখার অভিযোগ সন্তানদের বিরুদ্ধে গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক মারা গেছেন মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণ শুরু গোপালগঞ্জের ভাটিয়াপাড়া মোড়ে চতুর্মুখী সংঘর্ষে ভ্যানচালক নিহত কপ ৩১ সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী গোপালগঞ্জে ইয়াবা-গাঁজা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী আটক আদিতমারীতে ৮ ইউনিয়নে‘আলোকিত লালমনিরহাট’এর প্রধান সমন্বয়কারী দায়িত্ব পেলেন যারা গোপালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ মঙ্গলবার ইরানে পারমাণবিক হ মলার জন্য ট্রাম্পকে চাপ দিচ্ছেন নেতানিয়াহু: কার্লসন টাঙ্গাইলে বাসে তল্লাশি চালিয়ে ৬ কেজি গাঁজাসহ দম্পতি গ্রেফতার লালমনিরহাটে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটে নতুন নিয়ম মাদারীপুরের শিবচরে জামায়াত নেতার বসতঘর ভাংচুর করলো বিক্ষুব্ধ জনতা,নারী কেলেঙ্কারীর অভিযোগ গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠন,গেজেট প্রকাশ শেখ হাসিনাকে ‘স্বৈরাচার’ বলায় খতিব মুফতি মুজিদুল ইসলামকে অব্যাহতির অভিযোগ চরফ্যাশনে বিশ্ব উরস শরীফ উপলক্ষে আজিমুশান ইসলামী জলসা অনুষ্ঠিত লালমনিরহাট জেলা পুলিশের কীট প্যারেড অনুষ্ঠিত টাঙ্গাইলে শিশুকে ধর্ষণচেষ্টার মামলার ১২ ঘণ্টার মাথায় আসামি গ্রেফতার রাজনৈতিক অবস্থানের কারণে সিনেমা ও বিজ্ঞাপনের কাজ হারিয়েছেন প্রকাশ রাজ: স্ত্রী আবাসন সংকটে উত্তাল পর্তুগাল তীব্র নিন্দা ও প্রতিবাদ সাতসকালে ঢাকার বাতাস ‍‍`অস্বাস্থ্যকর‍‍`

গোপালগঞ্জে মানবপাচার মামলার পলাতক আসামি রঞ্জন মন্ডল গ্রেফতার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কাশিয়ানীতে অভিযান চালিয়ে আন্তর্জাতিক মানব পাচার চক্রের অন্যতম সহযোগী রঞ্জন মন্ডলকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। ইতালি পাঠানোর প্রলোভন দেখিয়ে লিবিয়ায় আটকে রেখে মুক্তিপণ আদায়ের মামলায় দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন তিনি।
গোপালগঞ্জে মানব পাচার মামলার পলাতক আসামি রঞ্জন মন্ডল গ্রেপ্তার র‌্যাব-৬-এর পক্ষ থেকে জানানো হয়েছে,সোমবার রাতে কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের গোপালপুর বাজার সংলগ্ন একটি ভাড়া বাসা থেকে রঞ্জন মন্ডলকে আটক করা হয়। আজ মঙ্গলবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে এই অভিযানের বিষয়ে জানানো হয়েছে।
গ্রেপ্তারকৃত রঞ্জনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য ইতিমধ্যে মুকসুদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। সে আন্তর্জাতিক মানব পাচার চক্রের মূল হোতা বিশু মন্ডলের প্রধান সহযোগী হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
এজাহারের তথ্য অনুযায়ী, চক্রটি ইতালি পাঠানোর কথা বলে সবুজ মুন্সী নামের এক যুবকের কাছ থেকে প্রথমে পাসপোর্ট ও ১০ লাখ টাকা হাতিয়ে নেয়। পরে ইতালি না পাঠিয়ে তাকে লিবিয়ায় পাচার করে আটকে রাখা হয় এবং শারীরিক নির্যাতন চালিয়ে পরিবারের কাছ থেকে আরও ৪৬ লাখ ৩০ হাজার টাকা আদায় করা হয়।
এই অমানবিক ঘটনার প্রেক্ষিতে ভুক্তভোগীর ভাই বাহারুল ইসলাম সজিব বাদী হয়ে মুকসুদপুর থানায় মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ আইনে মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর থেকেই রঞ্জন মন্ডল পলাতক ছিল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট