1. : lf_zzvaAwj1me3v :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
আইনশৃঙ্খলা দরকার না হলে আপনারাই রক্ষা করেন’গোপালগঞ্জে পুলিশ প্রধান নিরাপত্তা শঙ্কায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোবিপ্রবির ক্লাস-পরীক্ষা বিদেশি উসকানিতে জীবন ঝুঁকিতে না ফেলার আহ্বান প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বদলগাছীতে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল উনষ্ঠিত মানুষ হত্যা ও আগুন সন্ত্রাসে আমরা নিজেরাই নিজেদের ধ্বংস করছি: রাষ্ট্রপতি নিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেপ্তার হাসিনা পুত্র জয় ও তার বন্ধু আনীর চৌধুরীর কাছে তথ্য পাচারের অভিযোগ ফ্যাসিস্ট হাসিনা ও পলকের কমিশন পার্টনার আইসিটি সচিব মামুনের দিকে চালের সঙ্গে বাড়ল সবজির দাম,স্থির ডিম-মুরগির বাজার লর্ডসে প্রথমবার আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ,প্রতিপক্ষ নেপাল লালমনিরহাট সফর শেষে ঢাকায় ফিরলেন প্রধানমন্ত্রী দুপুরেই উড়িষ্যায় আঘাত হানবে ঘূর্ণিঝড় ‘আকভান’-বাংলাদেশে ঝড়বৃষ্টির সতর্কতা ঠাকুরগাঁওয়ে বিশেষ অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা-কর্মী গ্রেফতার নাশকতা ঠেকাতে জুমার খুতবায় সচেতনতার আহ্বান ধর্মমন্ত্রীর ‘আলোকিত লালমনিরহাট’মডেল সারাদেশে ছড়িয়ে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর পাহাড়,গার্মেন্টস ও গোপালগঞ্জের অস্থিরতার পেছনে একই স্বার্থ: ফুয়াদ বলিউডের গানে সৃজনশীল স্বাধীনতা কমেছে: কুমার শানু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাঁচ দেশের কূটনীতিকের বৈঠক ঠাকুরগাঁওয়ে স্কুলের সামনে পেট্রোল বোমা নিক্ষেপ,ছাত্রলীগকর্মী আটক বাবা হলেন এনদ্রিক,ছেলের নাম রাখলেন কেনদ্রিক ইয়েমেনে আরও ছয় মাস সংঘাতের আশঙ্কা সৌদি আরবের অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে পুলিশের দুই কর্মকর্তা বরখাস্ত সিরাজগঞ্জে সাবেক এমপির বাসভবন ও দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ,শহরে উত্তেজনা। বেলগোরোদে ইউক্রেনের দুই হাজার হামলা,নিহত-১০ সৌরবিদ্যুৎ ব্যবহারে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কাশিয়ানীতে বিএনপির কার্যালয় ও গ্রামীণ ব্যাংকে ভাঙচুর,অগ্নিসংযোগ

বদলগাছীতে একাধিক নির্দেশনার পরও কমিটি হয়নি মিঠাপুর ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে

বদলগাছী প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১৮ বার পড়া হয়েছে

 

নওগাঁর বদলগাছী উপজেলার মিঠাপুর ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে অ্যাডহক কমিটি গঠনের দৃশ্যমান অগ্রগতি নেই বলে অভিযোগ উঠেছে। সরকারি নির্দেশনায় সময়সীমা ছিল ১০ কর্মদিবস। সেই সময়সীমা পেরিয়ে গেছে এক মাসেরও বেশি।
এতে স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে—বোর্ডের বেঁধে দেওয়া ১০ কর্মদিবসের হিসাব কি এই বিদ্যালয়ে অন্য কোনো ক্যালেন্ডারে চলছে?

অভিযোগের কেন্দ্রে রয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নওশেদ আলী সরদার। স্থানীয়দের অভিযোগ, নির্ধারিত সময়ের মধ্যে অ্যাডহক কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়নি। তবে এ অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষকের বক্তব্যও নেওয়া হয়েছে।
রাজশাহী শিক্ষা বোর্ডের ১৮ আগস্ট ২০২৬ তারিখের এক জরুরি বিজ্ঞপ্তিতে বোর্ডের আওতাধীন যেসব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এখনো অ্যাডহক কমিটি গঠিত হয়নি, সেসব প্রতিষ্ঠানে নিয়মিত কমিটি গঠনের লক্ষ্যে ১০ কর্মদিবসের মধ্যে অ্যাডহক কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়।

বিদ্যালয় পরিদর্শক মো. শামীম হাসান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তির স্মারক নম্বর ২/এস/১৯২৬/১০/১৮০৪। এতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ১৬ মার্চ ২০২৬ তারিখের স্মারক নম্বর ৩৭.০০.০০০০.০৭২.১৮.০০৩.২৪.৪১-এর নির্দেশনা অনুসরণের কথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে অ্যাডহক কমিটি গঠনে ব্যর্থ হলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান দায়ী থাকবেন এবং বিধিমতে ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি ‘অতীব জরুরি’ উল্লেখ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়।

কিন্তু স্থানীয় অভিভাবকদের অভিযোগ, ওই নির্দেশনার পরও মিঠাপুর ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে অ্যাডহক কমিটি গঠনের কার্যক্রমের কোনো স্পষ্ট অগ্রগতি দেখা যাচ্ছে না। তাঁদের ভাষায়, বিষয়টি যেন ‘ফাইলের পাতাতেই আটকে আছে’।

স্থানীয়দের দাবি, উপজেলার অন্যান্য বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাডহক কমিটি গঠনের কার্যক্রম এগিয়ে গেলেও এই বিদ্যালয়ে একই ধরনের অগ্রগতি দৃশ্যমান নয়। ফলে তাঁদের প্রশ্ন—কমিটি গঠনের প্রক্রিয়া আদৌ শুরু হয়েছে কি না, শুরু হয়ে থাকলে বর্তমানে তা কোন পর্যায়ে রয়েছে?

স্থানীয় কয়েকজন আরও অভিযোগ করেছেন, প্রধান শিক্ষক নওশেদ আলী সরদার ইচ্ছাকৃতভাবে কমিটি গঠনের উদ্যোগ নিচ্ছেন না। কেউ কেউ তাঁর বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও প্রভাব খাটানোর অভিযোগও তুলেছেন।

অ্যাডহক ও নিয়মিত কমিটি গঠন নিয়ে এর আগেও শিক্ষা মন্ত্রণালয় একাধিক নির্দেশনা দিয়েছে।
২০২৫ সালের ৮ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের স্মারক নম্বর ৩৭.০০.০০০০.০৭২.১৮.০০৩.২৪.২২৪-এ নির্ধারিত সময়ের মধ্যে অ্যাডহক কমিটি গঠন এবং পরবর্তী সময়ে নিয়মিত গভর্নিং বডি/ম্যানেজিং কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়। নির্ধারিত সময়ে কমিটি গঠনে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে দায়ী করার কথাও এতে উল্লেখ করা হয়।
এর আগে ২০২৫ সালের ২৭ এপ্রিলের স্মারক নম্বর ৩৭.০০.০০০০.০৭২.১৮.০০৩.২৪.১১৪-এ অ্যাডহক কমিটি ও নিয়মিত কমিটি গঠনসংক্রান্ত কার্যক্রম নিয়ে নির্দেশনা দেওয়া হয়।

এ ছাড়া ২০২৫ সালের ১৫ নভেম্বরের স্মারক নম্বর ৩৭.০০.০০০০.০০০.০৭২.৪৪.০০০২.২৫.৫৯-এ অ্যাডহক কমিটির মেয়াদ শেষ হওয়া প্রতিষ্ঠানে অন্তর্বর্তীকালীনভাবে সভাপতির দায়িত্ব পালনের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। উপজেলা পর্যায়ের প্রতিষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সভাপতির দায়িত্ব পালনের বিষয়টিও ওই নির্দেশনায় উল্লেখ করা হয়।

পরবর্তীতে ২০২৬ সালের ১৫ জানুয়ারির স্মারক নম্বর ৩৭.০০.০০০০.০৭২.৯৯.০০৮.২৩.১৪-এ সংশ্লিষ্ট বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি/গভর্নিং বডির সভাপতিদের দায়িত্ব পালনের মেয়াদ ২৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত বাড়ানোর কথা জানানো হয়।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মিঠাপুর ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নওশেদ আলী সরদার মোবাইল ফোনে বলেন, আপনাকে কে জানালো। আপনি অফিসে আসেন।এরপর তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

বদলগাছী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম বলেন, আমি ছুটিতে আছি। অফিসে গিয়ে দেখব কী অবস্থায় আছে, তারপর বিধিমোতাবেক ব্যবস্থা নেব।

নওগাঁ জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহাদৎ হোসেন বলেন, যদি নির্ধারিত সময়ের মধ্যে কোনো বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমিটি গঠন না করেন, তাহলে বিধিমোতাবেক তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মিঠাপুর ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত সভাপতি ও বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান ছনির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ ব্যাপারে আমার জানা নেই। তবে আমি বিষয়টি খোঁজ নিয়ে দেখব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট