1. : lf_qJ9tbNbwyV2F :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম :
টাইফুন দুজুয়ানে জাপানে বিপর্যয়, প্রাণ গেল ২ জনের জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ ঘুচবে কি পথের আঁধার? কাজিপুরে চীনা দলের পরিদর্শনে নতুন আশার জোয়ার রাজৈরে বাস-মাহিন্দ্র মুখোমুখি সংঘর্ষে ঝরে গেলো কিশোরীর প্রাণ, আহত হলো আরও ২ জন উলিপুরে তিস্তা নদীর তীব্র ভাঙন নদী’গর্ভে স্থাপনা-ফসলী জমি,বাস্তু হারা হয়েছে দু’শতাধীক পরিবার মেসির দুর্দান্ত গোল,তবু জিততে পারল না মিয়ামি সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাত সদস্যসহ নিহত-৯ গোপালগঞ্জ কাশিয়ানিতে রেলস্টেশন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার নান্দাইলে উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে ৫% কমিশন দাবির অভিযোগ,তদন্তের নির্দেশ তীব্র নিন্দা ও প্রতিবাদ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতে চিহ্নিত জুয়ারি মতিন ও মনজুরুলের জরিমানাসহ কারাদন্ড জনপ্রিয়তার শীর্ষে তারুণ্যের অহংকার,জন মানুষের বন্ধু আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব‍্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ তানজিমুল ইসলাম তুষার সমালোচনার পর হাফেজদের দেওয়া”নেক্সাস”বই ফেরত নিল ধর্ম বিষয়ক মন্ত্রণালয় গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধারের সময় ফ্ল্যাটেই ছিলেন তিনি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগের নৈরাজ্য ও আগুণসন্ত্রাসের বিরুদ্ধে মুকসুদপুরে বিক্ষোভ মিছিল বদলগাছীতে একাধিক নির্দেশনার পরও কমিটি হয়নি মিঠাপুর ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে গ্রামীন হেল্থটেক লিমিটেড নিয়ে এলো ডিজিটাল স্বাস্থ্যসেবার নতুন এক প্লাটফর্ম রাজধানীতে ভোর থেকে মুষলধারে বৃষ্টি ককটেল বিস্ফোরণে রিকশাচালক আহত,রাজধানীতে চার বাসে আগুন

যুক্তরাষ্ট্রে প্রায় ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিলের উদ্যোগ ট্রাম্প প্রশাসনের

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ অগাস্ট, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ

যুক্তরাষ্ট্রে আশ্রয়ের আবেদন করা বিদেশি নাগরিকদের অস্থায়ী ভিসা বাতিলের পরিকল্পনা নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। অভিবাসনবিরোধী কঠোর অভিযানের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, যেসব বিদেশি নাগরিক ব্যবসা বা পর্যটনের মতো স্বল্পমেয়াদি ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশের পর দেশটিতে স্থায়ীভাবে থাকার উদ্দেশ্যে আশ্রয়ের আবেদন করেছেন, তাঁদের চিহ্নিত করে ভিসা বাতিল করা হবে। এ বিষয়ে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সঙ্গে যৌথভাবে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

ঠিক কতজনের ভিসা বাতিল করা হবে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো সংখ্যা জানানো হয়নি। তবে মার্কিন সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, এ সিদ্ধান্তের আওতায় প্রায় দুই লাখ বিদেশি নাগরিকের ব্যবসায়িক ও পর্যটন ভিসা বাতিল হতে পারে। এটি কার্যকর হলে একসঙ্গে সবচেয়ে বড় পরিসরে ভিসা বাতিলের ঘটনা হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নথি ও সংশ্লিষ্ট দুই কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৬ থেকে ২০২৬ সালের মধ্যে ইস্যু করা বি-১ ও বি-২ শ্রেণির ভিসাগুলো এই প্রক্রিয়ার আওতায় আসতে পারে। বি-১ ভিসা ব্যবসায়িক কাজে এবং বি-২ ভিসা পর্যটনসহ স্বল্পমেয়াদি ভ্রমণের জন্য দেওয়া হয়।

তবে ভিসা বাতিলের অর্থ সংশ্লিষ্ট ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা নয়। যাঁদের আশ্রয়ের আবেদন বর্তমানে প্রক্রিয়াধীন, তাঁদের অনেকের ভিসার মর্যাদা অন্য শ্রেণিতে পরিবর্তন করা হতে পারে। ফলে তাঁরা ব্যবসা বা পর্যটনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে অবস্থানের জন্য দেওয়া অস্থায়ী ভিসার সুবিধা হারাবেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাও অভিযোগ করেন, দেশটির অভিবাসনব্যবস্থা দীর্ঘদিন ধরে ‘ভিত্তিহীন বা ভুয়া আশ্রয়ের আবেদনে’ পরিপূর্ণ হয়ে গেছে। প্রশাসন এই ধরনের আবেদন ঠেকাতে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা বলছে।

এর আগে চলতি মাসেই মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, ট্রাম্প প্রশাসনের দায়িত্ব নেওয়ার পর থেকে ১ লাখ ৭৫ হাজারের বেশি বিদেশি নাগরিকের ভিসা বাতিল করা হয়েছে।

ট্রাম্প প্রশাসন অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণের নামে ভিসা ও গ্রিন কার্ড বাতিলের পাশাপাশি বিদেশি নাগরিকদের দ্রুত নিজ দেশে ফেরত পাঠানোর কার্যক্রমও জোরদার করেছে। প্রশাসনের দাবি, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতেই এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তবে মানবাধিকার সংগঠনগুলো এসব পদক্ষেপের সমালোচনা করেছে। তাদের অভিযোগ, অভিবাসনবিরোধী অভিযানের কারণে মতপ্রকাশের স্বাধীনতা ও যথাযথ আইনি অধিকার ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে জাতিগত সংখ্যালঘু ও অভিবাসীদের মধ্যে বৈষম্য ও নিরাপত্তাহীনতা বাড়ছে বলে দাবি করেছে সংগঠনগুলো।

এদিকে ট্রাম্প প্রশাসনের অভিবাসননীতির আরও কয়েকটি পদক্ষেপ ইতোমধ্যে আদালতে চ্যালেঞ্জের মুখে পড়েছে। বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের একটি নীতিও মার্কিন আদালতে বাতিল হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট