1. : lf_qJ9tbNbwyV2F :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম :
সিংগাইরে দৈনিক আলোকিত নিউজে সংবাদ প্রকাশের পর অনুমোদনহীন কারখানা সিলগালা ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় তিতাস কমিউটারের কাউন্টার ম্যানেজার ও স্টাফকে মারধর করার অভিযোগ সাংবাদিক অপহরণ-মারধরের ঘটনায় আসামিদের গ্রেফতারের দাবিতে কক্সবাজারে মানববন্ধন দক্ষিণ আইচায় পরপর ৪টি ট্রান্সফরমার চুরি গ্রেফতার-১ কাজিপুরে পুলিশের পৃথক অভিযান,গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার-৩ ইউক্রেনে রুশ ড্রোন হামলা: অল্পের জন্য বাঁচলেন বরিস জনসন ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’ সখীপুরে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড গোপালগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা চীন থেকে ৩৫০ কিমি গতির বুলেট ট্রেন আনার আলোচনা চলছে: বিমানমন্ত্রী গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বিধি বহির্ভূত ও অবৈধভাবে নিয়োগ প্রাপ্ত মাদ্রাসা ইনডেকক্সধারী প্রধান শিক্ষকের এমপিও বাতিল ও আইনি ব্যবস্থা গ্রহণে মাউশি মহাপরিচালক বরাবর অভিযোগ মহামান্য রাষ্ট্রপতির সাথে ৬৪টি জেলা পরিষদের প্রশাসকদের আলোচনা সভা পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি, সভাপতি রাসেদুজ্জামান রাসেদ,সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা খরচ কম,ফলন বেশি যমুনার ঢেউয়ে দুলছে কাজিপুরের গ্রামীণ অর্থনীতি। সেঞ্চুরি ছাড়াই ইংল্যান্ড-পাকিস্তান সিরিজে বিশ্বরেকর্ড শিবচরে পাচ্চর ইউনিয়নের আঃ খালেক বেপারী আগেভাগেই কোমড় বেঁধে নির্বাচনের মাঠে আজ রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস সৌদি আরবে হুতির হামলা,মসজিদসহ একাধিক ভবন ক্ষতিগ্রস্ত মুকসুদপুরে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল গোলশূন্য,পুনরায় হবে ম্যাচ

হেফাজত ইসলামের সমালোচনার জবাব দিলেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৩ অগাস্ট, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতা বিকাশের মাধ্যমে একটি উদার ও অসাম্প্রদায়িক সর্বজনীন সমাজ প্রতিষ্ঠাকেই প্রধান লক্ষ্য হিসেবে নিয়ে কাজ করবে ধর্ম মন্ত্রণালয়। আজ বিকালে সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন। ধর্ম প্রতিমন্ত্রীর নিয়োগ নিয়ে কড়া সমালোচনা করছে হেফাজতে ইসলাম-এ বিষয়ে তার মন্তব্য জানতে চান এক সাংবাদিক। জবাবে প্রতিমন্ত্রী শামীম কায়সার বলেন, দেশের সব ধর্ম ও মতের মানুষের পারস্পরিক সহাবস্থান নিশ্চিত করে এবং তাদের মতামতকে মূল্যায়ন করেই এই মন্ত্রণালয় তার ভিশন ও মিশন বাস্তবায়ন করবে। ওলামায়ে কেরাম ও বিভিন্ন মহলের সঙ্গে যোগাযোগ প্রসঙ্গে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা জামিয়া মাদানিয়া বারিধারায় গিয়েছি। মুহতারাম মনির কাসিম হাফিজুল্লাহ এবং জমিয়তে উলামায়ে ইসলাম ও হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামের সঙ্গে কথা বলেছি। নির্বাচনে একটি দলকে সবাই ভোট দেয় না,তেমনি যেকোনো নিয়োগকেও শতভাগ মানুষ পছন্দ করবে এমন নয়। তবে যোগাযোগ যত বাড়াবো, ভুল বোঝাবুঝি তত দূর হয়ে যাবে। তিনি আরও বলেন, আমি এই মন্ত্রণালয়ে নতুন। তাই দেশের প্রথিতযশা ওলামায়ে কেরাম এবং বিভিন্ন ধর্মের গুরু ও নেতৃবৃন্দের কাছে যাওয়া আমারই দায়িত্ব। সবার সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে যেকোনো ধরনের কনফিউশন বা ভুল বোঝাবুঝি সহজেই দূর করা সম্ভব। মন্ত্রণালয়ের প্রশাসনিক কার্যক্রম ও অগ্রাধিকার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, বিগত হজে প্রধানমন্ত্রীর সদয় সিলেকশনে জাতীয় হজ ব্যবস্থাপনা কমিটি এবং হজ মনিটরিং কমিটিতে কাজ করার সুযোগ হয়েছিল। ফলে অনেকের সঙ্গে আমার পূর্বপরিচয় রয়েছে। আমাদের মন্ত্রণালয় প্রশাসনিক বা অন্য যেকোনো দাপ্তরিক কাজে কোনো স্থবিরতা বা পিছিয়ে থাকলে তা দ্রুত নিরসনে কার্যকরী পদক্ষেপ নেবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করে তিনি বলেন,‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উপলব্ধি করেছিলেন বাংলাদেশে একটি ধর্মবিষয়ক মন্ত্রণালয় থাকা দরকার। দেশের প্রায় শতভাগ মানুষই ধর্মপ্রাণ। বিভিন্ন উন্নয়নমূলক কাজের পাশাপাশি একজন নাগরিককে নৈতিক শিক্ষা দেয়ার কাজটি করে তার নিজ নিজ ধর্মীয় মূল্যবোধ। নিজ নিজ ধর্মগ্রন্থের সঠিক শিক্ষা চর্চা ও ধারণের মাধ্যমেই সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য বহুগুণ বেড়ে যায়। পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই ধর্মীয় মূল্যবোধ ও বাংলাদেশি জাতীয়তাবাদকে ধারণ করেই দলটিকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছিলেন। বর্তমান সরকারের লক্ষ্য ও পরিকল্পনা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে একটি সুখী সমৃদ্ধ এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর। নির্ধারিত সময়ের মধ্যেই এসব কর্মসূচি মাঠপর্যায়ে বাস্তবায়নে দিনরাত পরিশ্রম করে যাচ্ছে সরকার। দেশ ও জাতি গঠনে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ভিশন ও মিশন বাস্তবায়নে আমরা সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট