1. : lf_qJ9tbNbwyV2F :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঘুচবে কি পথের আঁধার? কাজিপুরে চীনা দলের পরিদর্শনে নতুন আশার জোয়ার রাজৈরে বাস-মাহিন্দ্র মুখোমুখি সংঘর্ষে ঝরে গেলো কিশোরীর প্রাণ, আহত হলো আরও ২ জন উলিপুরে তিস্তা নদীর তীব্র ভাঙন নদী’গর্ভে স্থাপনা-ফসলী জমি,বাস্তু হারা হয়েছে দু’শতাধীক পরিবার মেসির দুর্দান্ত গোল,তবু জিততে পারল না মিয়ামি সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাত সদস্যসহ নিহত-৯ গোপালগঞ্জ কাশিয়ানিতে রেলস্টেশন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার নান্দাইলে উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে ৫% কমিশন দাবির অভিযোগ,তদন্তের নির্দেশ তীব্র নিন্দা ও প্রতিবাদ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জনপ্রিয়তার শীর্ষে তারুণ্যের অহংকার,জন মানুষের বন্ধু আসন্ন ৫ নং বালারহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আবুল হাসনাত রতন বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতে চিহ্নিত জুয়ারি মতিন ও মনজুরুলের জরিমানাসহ কারাদন্ড জনপ্রিয়তার শীর্ষে তারুণ্যের অহংকার,জন মানুষের বন্ধু আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব‍্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ তানজিমুল ইসলাম তুষার সমালোচনার পর হাফেজদের দেওয়া”নেক্সাস”বই ফেরত নিল ধর্ম বিষয়ক মন্ত্রণালয় গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধারের সময় ফ্ল্যাটেই ছিলেন তিনি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগের নৈরাজ্য ও আগুণসন্ত্রাসের বিরুদ্ধে মুকসুদপুরে বিক্ষোভ মিছিল বদলগাছীতে একাধিক নির্দেশনার পরও কমিটি হয়নি মিঠাপুর ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে গ্রামীন হেল্থটেক লিমিটেড নিয়ে এলো ডিজিটাল স্বাস্থ্যসেবার নতুন এক প্লাটফর্ম রাজধানীতে ভোর থেকে মুষলধারে বৃষ্টি ককটেল বিস্ফোরণে রিকশাচালক আহত,রাজধানীতে চার বাসে আগুন ১৮ কোটি মানুষের দাবি আদায়ের এই লংমার্চ-রংপুরে ডাঃ শফিকুর রহমান

ইনফান্তিনোর প্রতি সমর্থন প্রত্যাহার করল ইসরায়েল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৯ অগাস্ট, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্কঃ

ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পুনর্নির্বাচন ঘিরে সমীকরণে নতুন মোড় এসেছে। এবার প্রকাশ্যে তাঁর প্রতি সমর্থন প্রত্যাহার করেছে ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশন। ফলে দ্বিতীয় মেয়াদে ফিফার সভাপতি হওয়ার দৌড়ে ইনফান্তিনোর ওপর চাপ আরও বাড়ল।

মঙ্গলবার ফিফার কাছে পাঠানো এক চিঠিতে ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মোশে জুয়ারেস আগের সমর্থন প্রত্যাহারের সিদ্ধান্ত জানান। সংস্থাটির পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

ইনফান্তিনোর জন্য ইসরায়েলের এই অবস্থান গুরুত্বপূর্ণ। কারণ, ইসরায়েল ও ফিলিস্তিনের ফুটবল সম্পর্ক স্বাভাবিক করতে তিনি দীর্ঘদিন ধরে উদ্যোগ নিয়ে আসছেন। গত এপ্রিলে ভ্যাঙ্কুভারে ফিফা কংগ্রেস চলাকালে দুই পক্ষের প্রতিনিধিদের একসঙ্গে আনার চেষ্টা করেছিলেন তিনি। তবে ফিলিস্তিনি ফুটবল ফেডারেশনের সভাপতি জিবরিল রাজুব ইসরায়েলি প্রতিনিধির পাশে দাঁড়াতে অস্বীকৃতি জানালে সেই উদ্যোগ সফল হয়নি।

এরপরও থেমে থাকেননি ইনফান্তিনো। যুক্তরাষ্ট্রে আগামী মাসে অনুষ্ঠেয় নতুন অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ইসরায়েল ও ফিলিস্তিনকে মুখোমুখি করার পরিকল্পনাও রয়েছে তাঁর।

ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশনের চিঠিতে ফিফা ও উয়েফার বৈশ্বিক ফুটবল পরিচালনার দৃষ্টিভঙ্গি নিয়ে গভীর আস্থার সংকটের কথা বলা হয়েছে। সংস্থাটির দাবি, দুই পক্ষের মতবিরোধ এখন আর শুধু প্রশাসনিক পর্যায়ে সীমাবদ্ধ নেই; তা নীতিগত ও মৌলিক প্রশ্নেও গড়িয়েছে।

এর আগে ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডও ইনফান্তিনোর প্রতি সমর্থন প্রত্যাহার করেছে। তবে আর্জেন্টিনা, দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন ও আফ্রিকান ফুটবল কনফেডারেশনসহ বেশ কয়েকটি প্রভাবশালী ফুটবল সংস্থা এখনো তাঁর পাশে রয়েছে।

বিশ্বকাপের অংশীদারত্ব বেসরকারি খাতে দেওয়ার পরিকল্পনা নিয়েও সাম্প্রতিক সময়ে বিতর্ক তৈরি হয়েছে। এর মধ্যেই ফিফার প্রধান পরিচালন কর্মকর্তা কেভিন লামুরকে সরিয়ে দেওয়ার ঘটনা সেই বিতর্ক আরও বাড়িয়েছে।

তবে ইনফান্তিনোর পক্ষে শক্তিশালী সমর্থনও রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি তাঁকে সরানোর চিন্তাকে ‘মারাত্মক ভুল’ বলে মন্তব্য করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট