1. : lf_qJ9tbNbwyV2F :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে দুর্নীতির মহোৎসব,জিম্মি সেবাগ্রহীতারা নেপথ্যে দালাল-সিন্ডিকেট কাজিপুরে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। পঞ্চগড়ের নিষিদ্ধ ঘোষিত সংগঠন পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গ্রেফতার জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিককে ডেকে হেনস্তার অভিযোগ যুক্তরাষ্ট্রে দুই ভবনের মাঝখানে হেলিকপ্টার বিধ্বস্ত,নিহত-৩ আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন মিঠাপুকুরের বৈরাগীগঞ্জে মহাসড়ক দখল করে দোকানঘর নির্মাণ সিরাজগঞ্জে ডিম ও মুরগির বাজারে ভোক্তা অধিকারের অভিযান দুই প্রতিষ্ঠানকে জরিমানা মির্জাপুরে জঙ্গলে গামছায় মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার সখীপুরে শামীম টাওয়ার ব্যবসায়ী মালিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ডিজেলের দামে যুক্তরাষ্ট্রে নতুন রেকর্ড প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ,দেওয়া হলো আর্থিক সহায়তা মাদারীপুরের রাজৈর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি এমপি জাহান্দার আলী গোপালগঞ্জে তিন দিন নিখোঁজের পর পাটখেত থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার রংপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু সিংগাইরে দৈনিক আলোকিত নিউজে সংবাদ প্রকাশের পর অনুমোদনহীন কারখানা সিলগালা ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় তিতাস কমিউটারের কাউন্টার ম্যানেজার ও স্টাফকে মারধর করার অভিযোগ সাংবাদিক অপহরণ-মারধরের ঘটনায় আসামিদের গ্রেফতারের দাবিতে কক্সবাজারে মানববন্ধন দক্ষিণ আইচায় পরপর ৪টি ট্রান্সফরমার চুরি গ্রেফতার-১ কাজিপুরে পুলিশের পৃথক অভিযান,গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার-৩

চরফ্যাশনে চরমানিকা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় ছাত্রদল নেতা রিয়াজ উদ্দিন ফরাজী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৬ অগাস্ট, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

চরফ্যাশন প্রতিনিধিঃ

দীর্ঘ রাজনৈতিক সংকট, দমন-পীড়ন ও রাজপথের কঠিন লড়াই পেরিয়ে ভোলার চরফ্যাশন উপজেলার চরমানিকা ইউনিয়নে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে জোরালোভাবে আলোচনায় উঠে এসেছেন স্থানীয় ছাত্রদলের নির্যাতিত ও পরীক্ষিত নেতা রিয়াজ উদ্দিন ফরাজী।

​বিগত ফ্যাসিস্ট সরকারের শাসনামলে চরম রাজনৈতিক নিপীড়ন, হামলা ও মামলার শিকার হয়েও যিনি রাজপথ ছেড়ে যাননি, সেই ত্যাগী এই নেতার নাম এখন পুরো ইউনিয়নে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের মুখে মুখে এখন তাঁর সততা,সাহসিকতা এবং জনকল্যাণমূলক মানসিকতার কথা শোনা যাচ্ছে।

রাজপথের লড়াকু সৈনিক ও ত্যাগের রাজনীতিঃ

​স্থানীয় সূত্রে জানা যায়,রিয়াজ উদ্দিন ফরাজী ছাত্রদলের দুর্দিনে চরমানিকা ইউনিয়নে দলকে সুসংগঠিত করতে অগ্রণী ভূমিকা পালন করেছেন। স্বৈরাচারী সরকারের দমন-পীড়ন,পুলিশি হয়রানি ও মিথ্যা মামলার জাঁতাকলে পিষ্ট হয়েও তিনি আদর্শ থেকে একচুলও সরে দাঁড়াননি। হামলা-মামলার শিকার হয়ে বহুবার কারা নির্যাতন ও শারীরিক নিপীড়নের মুখোমুখি হলেও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং দেশনায়ক তারেক রহমানের দিকনির্দেশনা বাস্তবায়নে তিনি সর্বদা অটল ছিলেন। তৃণমূলের এই কর্মীবান্ধব নেতার এমন ত্যাগ ও নেতৃত্বগুণ স্থানীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা যুগিয়েছে।

সাধারণ মানুষের আস্থার প্রতীকঃ

​শুধু দলীয় রাজনীতিতেই নয়, বরং নিজের এলাকার সাধারণ মানুষের সুখে-দুঃখে সবসময় পাশে থেকে অনন্য এক উদাহরণ সৃষ্টি করেছেন রিয়াজউদ্দিন ফরাজী। এলাকার অবহেলিত মানুষের অধিকার আদায়, যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে উৎসাহ প্রদান এবং যেকোনো দুর্যোগে সাধারণ মানুষের সহায়তায় তিনি সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছেন। পরিচ্ছন্ন ভাবমূর্তি ও সৎ ব্যক্তিত্বের অধিকারী হওয়ায় দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের কাছে তিনি একজন গ্রহণযোগ্য ও আস্থার প্রতীক হিসেবে পরিচিতি লাভ করেছেন।

তরুণ ও যোগ্য নেতৃত্বের প্রত্যাশাঃ

​চরমানিকা ইউনিয়নের সাধারণ ভোটার ও সচেতন মহলের মতে, দীর্ঘদিনের বঞ্চনা ও উন্নয়নবঞ্চিত এই জনপদের সার্বিক পরিবর্তনে এবার একজন তরুণ,শিক্ষিত,সৎ ও সাহসী নেতার বিকল্প নেই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট