চরফ্যাশন প্রতিনিধিঃ
দীর্ঘ রাজনৈতিক সংকট, দমন-পীড়ন ও রাজপথের কঠিন লড়াই পেরিয়ে ভোলার চরফ্যাশন উপজেলার চরমানিকা ইউনিয়নে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে জোরালোভাবে আলোচনায় উঠে এসেছেন স্থানীয় ছাত্রদলের নির্যাতিত ও পরীক্ষিত নেতা রিয়াজ উদ্দিন ফরাজী।
বিগত ফ্যাসিস্ট সরকারের শাসনামলে চরম রাজনৈতিক নিপীড়ন, হামলা ও মামলার শিকার হয়েও যিনি রাজপথ ছেড়ে যাননি, সেই ত্যাগী এই নেতার নাম এখন পুরো ইউনিয়নে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের মুখে মুখে এখন তাঁর সততা,সাহসিকতা এবং জনকল্যাণমূলক মানসিকতার কথা শোনা যাচ্ছে।
রাজপথের লড়াকু সৈনিক ও ত্যাগের রাজনীতিঃ
স্থানীয় সূত্রে জানা যায়,রিয়াজ উদ্দিন ফরাজী ছাত্রদলের দুর্দিনে চরমানিকা ইউনিয়নে দলকে সুসংগঠিত করতে অগ্রণী ভূমিকা পালন করেছেন। স্বৈরাচারী সরকারের দমন-পীড়ন,পুলিশি হয়রানি ও মিথ্যা মামলার জাঁতাকলে পিষ্ট হয়েও তিনি আদর্শ থেকে একচুলও সরে দাঁড়াননি। হামলা-মামলার শিকার হয়ে বহুবার কারা নির্যাতন ও শারীরিক নিপীড়নের মুখোমুখি হলেও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং দেশনায়ক তারেক রহমানের দিকনির্দেশনা বাস্তবায়নে তিনি সর্বদা অটল ছিলেন। তৃণমূলের এই কর্মীবান্ধব নেতার এমন ত্যাগ ও নেতৃত্বগুণ স্থানীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা যুগিয়েছে।
সাধারণ মানুষের আস্থার প্রতীকঃ
শুধু দলীয় রাজনীতিতেই নয়, বরং নিজের এলাকার সাধারণ মানুষের সুখে-দুঃখে সবসময় পাশে থেকে অনন্য এক উদাহরণ সৃষ্টি করেছেন রিয়াজউদ্দিন ফরাজী। এলাকার অবহেলিত মানুষের অধিকার আদায়, যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে উৎসাহ প্রদান এবং যেকোনো দুর্যোগে সাধারণ মানুষের সহায়তায় তিনি সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছেন। পরিচ্ছন্ন ভাবমূর্তি ও সৎ ব্যক্তিত্বের অধিকারী হওয়ায় দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের কাছে তিনি একজন গ্রহণযোগ্য ও আস্থার প্রতীক হিসেবে পরিচিতি লাভ করেছেন।
তরুণ ও যোগ্য নেতৃত্বের প্রত্যাশাঃ
চরমানিকা ইউনিয়নের সাধারণ ভোটার ও সচেতন মহলের মতে, দীর্ঘদিনের বঞ্চনা ও উন্নয়নবঞ্চিত এই জনপদের সার্বিক পরিবর্তনে এবার একজন তরুণ,শিক্ষিত,সৎ ও সাহসী নেতার বিকল্প নেই।