1. : lf_DywtXa9AH2Ai :
  2. live@www.dainikalokitonews.com : - : - -
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
Mostbet Az-90-da Reallıq Nədir – Öncədən Bilin pinco istifadəçilərinin davranış qanunauyğunluqları জমি বিরোধে অভিযোগের পর ফের হামলার অভিযোগ,আহত মা-ছেলে হাসপাতালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় আলোচনা সভা ও শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠান নলছিটি পৌরসভার সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগে সংবাদ সন্মেলন দিনাজপুরে জাতীয় সাংবাদিক সংস্থার জেলা সিভিল সার্জনকে গুণীজন সম্মাননা পত্র প্রদান শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণ নিহত-১ বীরগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক গোষ্ঠীর নতুন নেতৃত্বে সঞ্জয় ঘোষ ও আব্দুর রাজ্জাক ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প,ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

প্রথম বাংলাদেশি হিসেবে এসএ টোয়েন্টিতে খেলবেন রিশাদ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্কঃ

বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন এবার দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট  এসএ টোয়েন্টিতে খেলতে যাচ্ছেন। ২০২৬-২৭ মৌসুমের জন্য দুইবারের চ্যাম্পিয়ন সানরাইজার্স ইস্টার্ন কেপ তাকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে। এর মধ্য দিয়ে টুর্নামেন্টটির ইতিহাসে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে মাঠে নামার অপেক্ষায় রয়েছেন তিনি।

এর আগে গত মৌসুমে স্পিনার তাইজুল ইসলাম একটি দলে সুযোগ পেলেও শেষ পর্যন্ত মাঠে নামা হয়নি। ফলে এসএ টোয়েন্টিতে খেলার কীর্তি গড়া হয়নি কোনো বাংলাদেশি ক্রিকেটারের।

রিশাদের দলে অন্তর্ভুক্তির বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে সানরাইজার্স ইস্টার্ন কেপ। একই সঙ্গে দলটি অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি অধিনায়ক মিচেল মার্শকেও সরাসরি চুক্তিতে দলে নিয়েছে। দলটির ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন সাবেক বাংলাদেশ কোচ রাসেল ডমিঙ্গো।

বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের ফল হিসেবেই এই সুযোগ পেয়েছেন ২৪ বছর বয়সী রিশাদ। চলতি বছর পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে ১২ উইকেট শিকার করে নজর কাড়েন তিনি।

এরপর অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে হোবার্ট হারিকেনসের জার্সিতে ১১ ইনিংসে ১৫ উইকেট নিয়ে টুর্নামেন্টের সফল স্পিনারদের একজন ছিলেন এই লেগ স্পিনার। বিগ ব্যাশে অংশ নেওয়ার কারণে সে সময় বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলেননি তিনি।

এসএ টোয়েন্টির নতুন মৌসুম শুরু হবে আগামী ৯ জানুয়ারি। ফাইনাল অনুষ্ঠিত হবে ৪ ফেব্রুয়ারি। একই সময়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজনের সম্ভাবনা থাকায় এসএ টোয়েন্টিতে অংশ নিলে টানা দ্বিতীয়বারের মতো বিপিএল মিস করতে পারেন রিশাদ।

আন্তর্জাতিক ক্রিকেটে নিজের অবস্থান শক্ত করার পাশাপাশি বিশ্বের তিনটি শীর্ষ ফ্র্যাঞ্চাইজি লিগ পিএসএল, বিগ ব্যাশ ও এসএ টোয়েন্টিতে সুযোগ পাওয়ার মাধ্যমে রিশাদ হোসেনের ক্যারিয়ারে যুক্ত হলো আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট