1. : lf_qJ9tbNbwyV2F :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ নেবেন ৬৬ হাজারের বেশি কর্মী সরাইলে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ পঞ্চগড়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ মাদারীপুরে বিএনপি নেতাকে আওয়ামীলীগ বানানোর চক্রান্তের অভিযোগ,প্রতিবাদে সংবাদ সম্মেলন উখিয়া সৈকতে প্রায় ৫০০ মিটার পরপর তিন অজ্ঞাত মরদেহ বিশ্ববাজারে আবারও কমলো জ্বালানি তেলের দাম কাজিপুরে ডেঙ্গুর লার্ভা ধ্বংস ও জনসচেতনতায় প্রশাসনের যৌথ অভিযান মাদারীপুরে ওজোপাডিকো ও পল্লী বিদ্যুত সমিতির আয়োজনে সোলার প্যানেল স্থাপন সংক্রান্ত অবহিতকরণ সভা অনুষ্ঠিত চলতি বছর স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না:প্রতিমন্ত্রী শাহে আলম অনুমতি ছাড়া দীর্ঘ অনুপস্থিতি: সিরাজগঞ্জের সাবেক এসপি আরিফুর রহমান বরখাস্ত বাসাইলে নির্মাণাধীন এলজিইডি ব্রিজে রডের বদলে বাঁশ ব্যবহারের অভিযোগ,কঠোর ব্যবস্থার দাবি এলাকাবাসীর বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুলের শুভেচ্ছা টাইফুন দুজুয়ানে জাপানে বিপর্যয়, প্রাণ গেল ২ জনের জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ ঘুচবে কি পথের আঁধার? কাজিপুরে চীনা দলের পরিদর্শনে নতুন আশার জোয়ার রাজৈরে বাস-মাহিন্দ্র মুখোমুখি সংঘর্ষে ঝরে গেলো কিশোরীর প্রাণ, আহত হলো আরও ২ জন উলিপুরে তিস্তা নদীর তীব্র ভাঙন নদী’গর্ভে স্থাপনা-ফসলী জমি,বাস্তু হারা হয়েছে দু’শতাধীক পরিবার মেসির দুর্দান্ত গোল,তবু জিততে পারল না মিয়ামি সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাত সদস্যসহ নিহত-৯ গোপালগঞ্জ কাশিয়ানিতে রেলস্টেশন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

জুলাই স্মৃতি জাদুঘর উন্মুক্ত,টিকিট বুক করবেন যেভাবে

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ অগাস্ট, ২০২৬
  • ১৬৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

দেশের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ও রক্তক্ষয়ী অধ্যায়কে ভবিষ্যৎ প্রজন্মের কাছে সংরক্ষিতভাবে তুলে ধরার লক্ষ্য নিয়ে নির্মিত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়েছে।

এর আগে বুধবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে জাদুঘরটির উদ্বোধন করেন। উদ্বোধনের দিনটি শুধুমাত্র আমন্ত্রিত অতিথি এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া পরিবারের সদস্যদের জন্য নির্ধারিত ছিল।

তথ্য ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান এবং সংশ্লিষ্ট সূত্র জানায়, দর্শনার্থীদের চাপ নিয়ন্ত্রণ ও পরিদর্শন কার্যক্রম সুশৃঙ্খল রাখতে সময়ভিত্তিক প্রবেশব্যবস্থা চালু করা হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জাদুঘরটি খোলা থাকবে। নির্ধারিত সময় অনুযায়ী সীমিতসংখ্যক দর্শনার্থী প্রবেশের সুযোগ পাবেন।

জাদুঘর পরিদর্শনে আগ্রহীদের অবশ্যই অনলাইনে টিকিট সংগ্রহ করতে হবে। ‘জুলাই ৩৬’ নামের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে পছন্দের দিন ও সময় নির্বাচন করে টিকিট বুকিং করা যাবে। বরাদ্দ করা সময়সীমার মধ্যেই দর্শনার্থীদের জাদুঘরে প্রবেশ করতে হবে।

প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে-প্রাপ্তবয়স্কদের জন্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা।

জাদুঘরজুড়ে স্থান পেয়েছে জুলাই গণঅভ্যুত্থানের নানা স্মৃতি, শহীদদের আত্মত্যাগের দলিল, গত দেড় দশকের গুম ও নির্যাতনের প্রামাণ্য তথ্য, দুর্লভ আলোকচিত্র, ভাস্কর্য এবং বিভিন্ন প্রতীকী স্থাপনা। পাশাপাশি বিভিন্ন গ্যালারিতে আন্দোলনের গুরুত্বপূর্ণ ঘটনা ও রাজনৈতিক প্রেক্ষাপটও তুলে ধরা হয়েছে।

জাদুঘরের উন্মুক্ত প্রাঙ্গণে নির্মিত প্রতীকী শহীদ কবর এবং আন্দোলনের বিভিন্ন মুহূর্তের ভাস্কর্য দর্শনার্থীদের বিশেষভাবে আকর্ষণ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এখানে শহীদ মুগ্ধের আন্দোলনের সময় পানি বিতরণের দৃশ্য, এক রিকশাচালকের সালাম জানানোর প্রতীকী উপস্থাপন এবং শহীদ আহনাফের মায়ের উদ্দেশে লেখা আবেগঘন চিঠিও প্রদর্শিত হচ্ছে।

কর্তৃপক্ষের পক্ষ থেকে দেশের ইতিহাসের এই গুরুত্বপূর্ণ স্মারক পরিদর্শনে আগ্রহীদের নির্ধারিত সময়ের স্লট আগে থেকেই বুকিং করার আহ্বান জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট