1. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ডিমলা খাদ্য গুদামে ঘুষের বানিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ মুকসুদপুরে মাদকবিরোধী র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হেফাজত ইসলামের সমালোচনার জবাব দিলেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন রাষ্ট্রপতির একান্ত সচিব পদে ঠাকুরগাঁওয়ের আউয়াল আহমেদ বীরগঞ্জে এসএসসি উত্তীর্ণ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত গোপালগঞ্জে মহাসড়কে বাড়ছে দুর্ঘটনা,সাত মাসে নিহত-৩৮ জয়শঙ্কর ভারত-বাংলাদেশ সম্পর্ক টিকিয়ে রাখতে পারস্পরিক স্বার্থ জরুরি আজ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বঙ্গভবনে উঠবেন রাজাপুরে সাবেক পুত্রবধূ বিরুদ্ধে নুর জাহান্নামের বিধবা নারীর অভিযোগ বদলগাছীতে পেট্রোল নিক্ষেপ করে আগুন,পালাতে গিয়ে স্থানীয়দের হাতে অভিযুক্ত টুটুল আটক কলমাকান্দায় কৃতী শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা কৃতজ্ঞতা ও অভিনন্দন বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ জন দণ্ডিত উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে দক্ষিণ আইচা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির নির্বাচন সম্পন্ন জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত মন্ত্রী ও প্রধানদের শ্রদ্ধা সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ মাদারীপুরে গভীর রাতে পুলিশি বাঁধা উপেক্ষা করে জায়গা দখল করে ঘর উত্তোলন স্বর্ণের দামে বড় লাফ,ভরিতে বাড়ল ৫ হাজারেরও বেশি মার্কিন নিষেধাজ্ঞা সব দেশের বিরুদ্ধে ‘যুদ্ধ ঘোষণা’: ইরান বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি,এবার ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন

মুকসুদপুরে মাদকবিরোধী র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৩ অগাস্ট, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ৩ নম্বর গোবিন্দপুর ইউনিয়নবাসীর উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠন এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষার লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

রোববার (২৩ আগস্ট) অনুষ্ঠিত মাদকবিরোধী র‍্যালিটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য জনাব মোঃ সেলিমুজ্জামান সেলিম। তাঁর নেতৃত্বে সভার কার্যক্রম শুরু হয়।

সভায় বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ হুমকি। মাদকের কারণে তরুণ সমাজ বিপথগামী হওয়ার পাশাপাশি অপরাধপ্রবণতা ও সামাজিক অবক্ষয় বাড়ছে। তাই মাদকের বিরুদ্ধে পরিবার, সমাজ ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে খেলাধুলা, শিক্ষা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি জনাব আব্দুল সালাম খান এবং সাধারণ সম্পাদক জনাব তারেকুল ইসলাম রাজু। দপ্তর সম্পাদক মোঃ কাইয়ুম শরীফ

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ ওবায়দুল ইসলাম চেয়ারম্যান তিন নং গোবিন্দ পুর ইউনিয়ন, গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোঃ মিঠু লস্কর, মুকসুদপুর উপজেলা বি এন পি কৃষিবিষয়ক সম্পাদক মোঃ বাচ্চু শেখ সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক ও সাধারণ নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

গোবিন্দপুর ইউনিয়নবাসীর এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বক্তারা বলেন, মাদকবিরোধী এমন সচেতনতামূলক কর্মসূচি নিয়মিত আয়োজন করা হলে সমাজে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা আরও বৃদ্ধি পাবে এবং একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে কার্যকর ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট