1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম
পাকিস্তান সফরে যাচ্ছেন লেবাননের সেনাপ্রধান তিন দিনের সফরে রাশিয়া গে‌লেন পররাষ্ট্রমন্ত্রী আজ শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় সিংগাইরে এইচবিবি সড়ক নির্মাণে ৭৬ লাখ টাকার প্রকল্পে নানা অনিয়ম নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশ ইনের চেষ্টা মানবতার সেবায় এক হই স্বেচ্ছাসেবায় দেশ গড়ি, প্রতিপাদ্যে মাদারীপুরে স্বেচ্চাসেবী মিলনমেলা অনুষ্ঠিত বীরগঞ্জে আমেরিকা ডেন্টাল অর্থডন্টিক্স-এর উদ্বোধন বিদ্যুতের দাম বৃদ্ধি বাজারে প্রভাব ফেলবে না: উপদেষ্টা ডা.জাহেদ মাদারীপুরে ডাসারে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করলেন এমপি খোকন তালুকদার মিঠাপুকুরে আব্দুল খালেক জামিমা খাতুন সালাফিয়াহ মাদ্রাসার ৫ তলা ভবনের ২য় তলার ছাদ ঢালাইয়ের শুভ উদ্বোধন দায়িত্ব পাওয়ার তিন দিনের মাথায় অবসরের আবেদন সিআইডি প্রধানের দৌলতদিয়া ঘাটে ফেরিতে উঠতে গিয়ে আবারও নদীতে যাত্রীবাহী বাস টাঙ্গাইলের সখীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু,মরদেহ উদ্ধার বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর! মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ বীরগঞ্জে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ উলিপুরে বাইপাস সড়ক বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ভাঙ্গুড়ায় ব্রাক সিডের উদ্যোগে আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণ কর্মশালা অনুষ্ঠিত সিংগাইর বাসস্ট্যান্ডে ভয়াবহ আগুন,পুড়লো ৪টি দোকান মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ দুইজন আটক

রংপুরে জনপ্রিয় হচ্ছে উচ্চ ফলনশীল ব্রি- হাইব্রিড ৩ জাতের বোরো ধান

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

আলোকিত নিউজ ডেস্কঃ

রোগ সহনশীল। বন্যা আসার আগেই এই ধান আগাম কর্তন করা হয়। স্বল্প খরচে অল্প সময়ে এই ব্রি হাইব্রিড ৩ জাতের ধান চাষাবাদে আগ্রহ বাড়ছে কৃষকদের। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট থেকে বিনামূল্যে কৃষকদের ধানের বীজ সরবরাহ নানা পরামর্শ দেয়া হচ্ছে।
রংপুরে জমির উর্বরতা অনেক ভালো। উঁচু নিচু জমিতে ব্রি হাইব্রিড ৩ ধানের চাষাবাদ ভালো হয়। বন্যা আসার আগে আগাম জাতের এই ধান কর্তন করা হয়। মাত্র ১৪০ থেকে ১৪৫ দিনের বোরো মৌসুমের উচ্চ ফলনশীল ব্রি হাইব্রিড ধান-৩ জীবনকাল। সহনশীল ব্রি হাইব্রিড ৩ জাতের বোরো ধান চাষাবাদে দিন দিন আগ্রহ হচ্ছে চাষিরা।
বাংলাদেশ ধান গবেষণা আঞ্চলিক কার্যালয়ের বাস্তবায়নে ও পীরগাছা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় “অধিক ফলনশীল হাইব্রিড ধানের জাত উদ্ভাবন,গবেষণা ও আধুনিকায়ন” প্রকল্পের অর্থায়নে আজ বুধবার দুপুরে রংপুরের পীরগাছা উপজেলার আদম সবুজ পাড়া এলাকায় এই জাতিটির মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
ধান গবেষণা বিভাগ থেকে জানা গেছে, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট থেকে বিনামূল্যে কৃষকদের ধানের বীজ সরবরাহ করা হয়। উচ্চ ফলনশীল এই ধান প্রতি বিঘা ২৭ থেকে ২৮ মন ধান ফলন হয়।
রংপুর অঞ্চল,বিশেষ করে পীরগাছার মতো স্থানগুলোতে বোরো ধান চাষাবাদে লক্ষ্যমাত্রা পূরণ এবং ফসলের উৎপাদন বাড়ানোর জন্য এ ধরনের উদ্যোগ নেওয়া হয়। স্বল্প খরচে অল্প সময়ে এই ধান চাষাবাদ করলে আমরা কৃষকরা বেশি লাভবান হবো।

নতুন জাতের এই ধান চাষের পরামর্শ দেওয়ার কথা জানান কৃষি এই কর্মকর্তা মো: রব্বানী ইসলাম,উপ-সহকারী কৃষি কর্মকর্তা, পীরগাছা রংপুর। এই বোরো মৌসুমে তিনটি হাইব্রিড ধান আছে প্রদর্শনী দিয়েছিলাম। ব্রি হাইব্রিড ধান ৩, ৫ ৮। প্রদর্শনী বিনামূল্যে কৃষকদের মাঝে বীজ সরবরাহ করেছি। ব্রি হাইব্রিড ৩ ধান চার পাঁচ বছর থেকে প্রদর্শনী দিচ্ছি রংপুর বিভাগের প্রতিটি জায়গায়। এবং কৃষক পর্যায়ে এটি ভালো গ্রহণ করেছে। বলে জানালের এই কর্মকর্তা।
ড.মোঃ রকিবুল হাসান,প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক কার্যালয় রংপুর উল্লেখ্য যে,চলতি মৌসুমে রংপুর বিভাগের বোরো ধান প্রায় ১২ লক্ষ হেক্টর জমিতে চাষাবাদ হয়েছে। এর মধ্যে এক হাজার হেক্টর জমিতে উচ্চ ফলনশীল ব্রি হাইব্রিড ৩ ধানের চাষাবাদ হয়েছে। গাজীপুর ধান গবেষণা ইনস্টিটিউট থেকে ২০০৯ সালে ব্রি হাইব্রিড ৩ ধান অবমুক্ত করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট