1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম
ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা জনপ্রিয়তার শীর্ষে তারুণ্যের অহংকার,গরীবের বন্ধু আসন্ন ২নং রানীপুকুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব‍্য চেয়ারম্যান পদপ্রার্থী অবসরপ্রাপ্ত বিজিবি সদস‍্য মোঃ গোলাম মোস্তফা(সাখাওয়াত) শিক্ষকদের জন্য বড় সুখবর: নতুন পে-স্কেলে বাড়ছে বেতন-ভাতা চরফ্যাশনে বিপুল পরিমাণ ইয়াবা ও মাদক বিক্রির সরঞ্জামসহ বাবুল নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ী আটক টাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে গ্রীন লাইন পরিবহনের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গণসংবর্ধনা দেওয়ার উদ্যোগ নিয়ে মতবিনিময় সভা বীরগঞ্জে মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে ভ্রাম্যমান আদালতের সাজা মানিকগঞ্জে লিকুইড মেডিকেল অক্সিজেনর লরির সাথে মুখোমুখি সংঘর্ষ শুরু হলো সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ৭ দিনের ছুটি বীরগঞ্জ পৌর এলাকায় টুংটাং শব্দে মুখর কামারপাড়া, বাড়ছে ঈদ বাজারের চাপ পশ্চিমবঙ্গে ঈদের ছুটি কমিয়ে দিল শুভেন্দুর সরকার ঘোড়াঘাটে সামনে কোরবানী ঈদে ব্যস্ত হয়ে উঠেছে কামারপল্লী পে স্কেল নিয়ে সরকার চুপ, আসলে পরিকল্পনা কী? ডিএনসির অভিযানে গাঁজাসহ গ্রেফতার-৩ ধামরাই উপজেলা সেন্টাল প্রেস ক্লাবের পরিচিতি ও মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত চীনে গ্যাস খনিতে বিস্ফোরণ, নিহত-৯০ মাদারীপুর জেলা পুলিশের ‘মাষ্টার প্যারেড’, মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ঘোড়াঘাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-৩ ৯ম পে স্কেল: এলো আরেক সুখবর

উলিপুরে পুলিশের চেকপোস্টে সিএনজি থেকে ২৭ কেজি গাঁজা উদ্ধার, পলাতক-৩

  • প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

উলিপুর প্রতিনিধিঃ

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় পুলিশের চেকপোস্টে তল্লাশির সময় একটি সিএনজি থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় সিএনজিতে থাকা তিন ব্যক্তি পালিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা যায়, ১০ এপ্রিল ২০২৬ ইং তারিখ রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে উলিপুর থানার এসআই (নিরস্ত্র) মোঃ মাজেদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ তবকপুর ইউনিয়নের মোহাম্মদের মোড় থেকে প্রায় ১০০ গজ দক্ষিণে উলিপুর-চিলমারী সড়কে চেকপোস্ট ডিউটি পালন করছিলেন।
এ সময় উলিপুর থেকে চিলমারীগামী একটি সিএনজি চেকপোস্টের কাছে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে চালক দ্রুতগতিতে সিএনজি ঘুরিয়ে পালানোর চেষ্টা করে। এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিটি দুর্ঘটনার কবলে পড়ে। পরে চালকসহ তিনজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরবর্তীতে স্থানীয় লোকজনের উপস্থিতিতে সিএনজিটি তল্লাশি করে চারটি প্লাস্টিকের বাজারের ব্যাগের মধ্যে থাকা প্লাস্টিক টেপ ও রশি দিয়ে মোড়ানো সাতটি পোটলা থেকে মোট ২৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ ৫০ হাজার টাকা।
এছাড়া একটি পুরাতন সবুজ রঙের সিএনজি (রেজি. নং: বগুড়া-থ-১১-৪৫৭০) জব্দ করা হয়েছে, যার আনুমানিক মূল্যও ৫ লাখ ৫০ হাজার টাকা।
উদ্ধারকৃত আলামত জব্দ তালিকাভুক্ত করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িত আসামিদের নাম-ঠিকানা সংগ্রহপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট