1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ১১ মে ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম
শিবগঞ্জে ট্যাপেন্টাডলসহ তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার ফের বেড়েছে তেলের দাম ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশের বিভিন্ন অঞ্চল মাগুরার শ্রীপুরে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার বগুড়া জেলা পরিষদে ডিএনসি’র জনসচেতনতামূলক কার্যক্রম মির্জাপুরে শিশু কন্যাসহ গৃহবধূ নিখোঁজ, তিনদিনেও মেলেনি সন্ধান রাজাপুরে শিক্ষার্থীদের স্কুল ড্রেস উপহার দিলেন যুবদল নেতা ডিএনসির অভিযানে গাঁজাসহ গ্রেফতার-২ দুস্থদের পাশে সংসদ সদস্য শান্ত: ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ মাদারীপুরে প্রাইভেট শিক্ষক ধর্ষণ করলো পাঁচ বছরের শিশু কন্যাকে ভাঙ্গুড়ায় ব্র্যাক ডেইরির উদ্যোগে নারী দুগ্ধ খামারীদের আধুনিক ডেইরি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত রুদ্ধশ্বাস নাটকীয়তা শেষে মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নেবেন বিজয় আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী মাদারীপুরে বিপুল পরিমাণ গাঁজা ও ইয়াবাসহ আটক দুই মাদক কারবারী শিবগঞ্জে ট্যাপেন্টাডলসহ আটক-১,ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নদীতে গোসলে যাওয়ার সময় বিষধর সাপের কামড়ে শ্রীপুরে কৃষকের মৃত্যু মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী সপরিবারে যুক্তরাজ্যে গেলেন রাষ্ট্রপতি বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে বগুড়ায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

লালমনিরহাট জেলার বুড়িমারী সীমান্তে পুরাতন মর্টার শেল উদ্ধার

  • প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্ত এলাকায় একটি পুরাতন মর্টার শেল উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে এবং ঘটনাস্থলে ভিড় জমে। পরে বিষয়টি জানানো হলে বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফসলি জমি থেকে এক শ্রমিক বস্তুটি দেখতে পেয়ে মূল্যবান কিছু মনে করে নিজের বাড়িতে নিয়ে যান। পরে সেটি বুড়িমারী মাছের বাজার সংলগ্ন উঁচু ব্রিজের ধারে রাখা হলে স্থানীয়দের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়। বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়লে প্রশাসনকে অবহিত করা হয়।

পুলিশ ও বিজিবি সূত্রে জানা যায়, পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের ব্রাহ্মণদল এলাকায় সীমান্ত পিলার ৮৩৭/১-এস থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মো. সাজু (৪০) নামের এক ব্যক্তির বাড়ির পাশের ফসলি জমিতে মর্টার শেলটি পাওয়া যায়।
এলাকাটি ৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়নের অধীন বুড়িমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকা। খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মর্টার শেলটি নিজেদের হেফাজতে নেয়।

বর্তমানে উদ্ধারকৃত মর্টার শেলটি বিজিবির তত্ত্বাবধানে রয়েছে এবং তা পাটগ্রাম থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনার খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। বিজিবিও উপস্থিত রয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট