1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
মিঠাপুকুরে নিখোঁজের পর ফসলি জমি থেকে কৃষকের মরদেহ উদ্ধার মুন্সীগঞ্জে মাদক,জুয়া ও নারী শিশু নির্যাতন বিরোধী কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ধর্ষণের অভিযোগে গ্রেফতার-১ বদলগাছীতে নারীকে গলা ও পেটে ছুরিকাঘাত করে হত্যা নওগাঁ শহর সহ কয়েকটি উপজেলার রাস্তা ঘাট বৃষ্টির ঢলের পানিতে সয়লাব ঢাকাকে বাসযোগ্য শহর হিসেবে গড়তে হবে: প্রধানমন্ত্রী বিতর্কে আর্জেন্টিনা-মিসর ম্যাচ,ফিফার তদন্তে মিসর জিতলে কী হবে? বিশ্ববাজারে নতুন করে কমতে শুরু করেছে স্বর্ণের দাম Mostbet – Mostbet-də voleybol mərclərinin elmi əsasları – Beysbol mərcləri – Mostbet-də statistik modellər – key points, tips, and quick explanations Betandreas ilə Kiberidman Mərclər – Betandreas Kiberidman Oyunlarının Simvolik Strukturu 1win Android Tətbiqində Kriptovalyuta Oyunlarının Xüsusiyyətləri – 1win Android Tətbiqinin Quraşdırma Prosesi ইউপি নির্বাচনকে কেন্দ্র করে কাজিপুর সদর ইউনিয়নে বিএনপির পার্টি অফিসে অতর্কিত হামলা বিকেবি,মুন্সীগঞ্জ অঞ্চলের মুখ‍্য আঞ্চলিক কার্যালয়ের উধ্বর্তন মুখ্য কর্মকর্তার বদলী জনিত বিদায় সংবর্ধনা গোপালগঞ্জ–ঢাকা সরাসরি ট্রেন চলাচল শুরু হতে যাচ্ছে, সম্ভাব্য উদ্বোধন ১৮ জুলাই সিরাজগঞ্জে দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে জাতীয় জুট মিল জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা স্থানীয় ভোটে কাজে লাগাতে চায়: ইসি সানাউল্লাহ যে কারণে দুই কর্মকর্তাকে বরখাস্ত করল ফিফা অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা যে একাদশ নিয়ে মিসরের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা সিংগাইরে সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প পরিদর্শনঃ প্রধানমন্ত্রী মুকসুদপুরে জনতা ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সেবা চালু, স্কলার্স পাবলিক স্কুলের সঙ্গে সমঝোতা স্মারক বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায় নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসা কতদিনে পাওয়া যাচ্ছে রাজাপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত “উন্নত পল্লী সম্মৃদ্ধ দেশ”মুকসুদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ধামরাইয়ে উৎসবমুখর পরিবেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন,আলোচনা সভা ও ঋণ বিতরণ ঈশ্বরগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন নলছিটিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত বগুড়ার শিবগঞ্জে ধান ভাঙ্গা মিলের মালিককে হত্যা মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ১০ জনের ইংল্যান্ড

মিঠাপুকুরে গিলাঝুকি স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার জমিতে জোরপূর্বক ঘর নির্মাণচেষ্টার অভিযোগ

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ১১১ বার পড়া হয়েছে

মাহিদুল ইসলাম আউলিয়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের মিঠাপুকুরে স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার জমিতে জোরপূর্বক অন্য একটি প্রতিষ্ঠানের ঘর নির্মাণচেষ্টার অভিযোগ উঠেছে প্রভাবশালীদের বিরুদ্ধে। এ ঘটনায় মাদ্রাসা কর্তৃপক্ষ উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছে। সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার চেংমারী ইউনিয়নের গিলাঝুঁকি গ্রামে ৫৮ শতক জমির ওপর গিলাঝুকি স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসাটি ১৯৮১ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ১৯৯৪ সালে প্রতিষ্ঠানটি অনুদানভুক্ত হয়। সেই থেকে খুঁড়ে খুঁড়ে শিক্ষা প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে আসছে। গত বছর (২০২৫ সালে) এবতেদায়ী মাদ্রাসা লাগোয়া একটি হাফিজিয়া মাদ্রাসা স্থাপিত হয়েছে। স্থানীয় প্রভাবশালী আবুল কালাম আজাদ, রিপুল মিয়া, আমিনুর রহমান ও বুলু মিয়া স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার জায়গা দখল করে হাফিজিয়া মাদ্রাসার ঘর নির্মাণের চেষ্টা চালাচ্ছেন। এ লক্ষে তাঁরা শ্রমিক দিয়ে মাদ্রাসার জায়গায় খোঁড়াখোঁড়ির কাজ শুরু করেছেন। ঘর নির্মাণের জন্য ইট, বালুসহ নির্মাণ সামগ্রী মাদ্রাসার মাঠে নিয়ে এসেছেন। তাঁদের অবৈধ দখল চেষ্টায় বাধা দিলে প্রভাবশালীরা মাদ্রাসার শিক্ষকদের সাথে খারাপ আচরণ করেছেন। তাঁদের ওপর চড়াও হয়ে বিভিন্ন হুমকী দিচ্ছেন। স্থানীয় তহিদুল ইসলাম, আলমগীর মিয়া ও পলাশ মিয়া বলেন, ‘মাদ্রাসার পাশেই তারা (দখলদাররা) একটি হাফিজিয়া মাদ্রাসা করেছেন- ভালো কথা। কিন্তু, মাদ্রাসার জমিতে কেনো অন্য প্রতিষ্ঠানের জন্য ঘর তুলতে হবে? এটা তারা ঠিক করছেননা। এর তীব্র প্রতিবাদ জানাই।’ গিলাঝুকি এবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক মো. আকমল হোসেন ও সহকারী সহকারী শিক্ষক মঞ্জুরুল আলম বাবুল বলেন, দখলদার ব্যক্তিরা একপাল্লাভুক্ত ও প্রভাবশালী ব্যক্তি। তারা জোর করে আমাদের মাদ্রাসার জমি দখল করতে চাচ্ছে। বাধা দিলে আমাদের সাথে মারমুখি আচরণ করে, হুমকি-ধামকি দিচ্ছে।’অভিযুক্ত আবুল কালাম আজাদ, রিপুল মিয়া, ‘আমিনুর রহমান ও বুলু মিয়া বলেন, ‘এবতেদায়ী মাদ্রাসায় পড়ালেখা হয়না। তাই, হাফিজিয়া মাদ্রাসার জন্য ঘর নির্মাণ করা হচ্ছে। তবে, প্রশাসনের নির্দেশে এখন নির্মাণকাজ বন্ধ আছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিক জামান বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানের জমি দখল করে অন্য কোনো প্রতিষ্ঠানের নামে ঘর তোলা অন্যায়। গিলাঝুকি স্বতন্ত্র মাদ্রাসার জমিতে জোরপূর্বক ঘর নির্মাণকাজ বন্ধ রাখার জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছি।’
মিঠাপুকুর থানার ওসি নুরুজ্জামান বলেন,‘ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নির্মাণকাজ বন্ধ রাখা হয়েছে। ‘

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট