1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
মিঠাপুকুরে নিখোঁজের পর ফসলি জমি থেকে কৃষকের মরদেহ উদ্ধার মুন্সীগঞ্জে মাদক,জুয়া ও নারী শিশু নির্যাতন বিরোধী কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ধর্ষণের অভিযোগে গ্রেফতার-১ বদলগাছীতে নারীকে গলা ও পেটে ছুরিকাঘাত করে হত্যা নওগাঁ শহর সহ কয়েকটি উপজেলার রাস্তা ঘাট বৃষ্টির ঢলের পানিতে সয়লাব ঢাকাকে বাসযোগ্য শহর হিসেবে গড়তে হবে: প্রধানমন্ত্রী বিতর্কে আর্জেন্টিনা-মিসর ম্যাচ,ফিফার তদন্তে মিসর জিতলে কী হবে? বিশ্ববাজারে নতুন করে কমতে শুরু করেছে স্বর্ণের দাম Mostbet – Mostbet-də voleybol mərclərinin elmi əsasları – Beysbol mərcləri – Mostbet-də statistik modellər – key points, tips, and quick explanations Betandreas ilə Kiberidman Mərclər – Betandreas Kiberidman Oyunlarının Simvolik Strukturu 1win Android Tətbiqində Kriptovalyuta Oyunlarının Xüsusiyyətləri – 1win Android Tətbiqinin Quraşdırma Prosesi ইউপি নির্বাচনকে কেন্দ্র করে কাজিপুর সদর ইউনিয়নে বিএনপির পার্টি অফিসে অতর্কিত হামলা বিকেবি,মুন্সীগঞ্জ অঞ্চলের মুখ‍্য আঞ্চলিক কার্যালয়ের উধ্বর্তন মুখ্য কর্মকর্তার বদলী জনিত বিদায় সংবর্ধনা গোপালগঞ্জ–ঢাকা সরাসরি ট্রেন চলাচল শুরু হতে যাচ্ছে, সম্ভাব্য উদ্বোধন ১৮ জুলাই সিরাজগঞ্জে দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে জাতীয় জুট মিল জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা স্থানীয় ভোটে কাজে লাগাতে চায়: ইসি সানাউল্লাহ যে কারণে দুই কর্মকর্তাকে বরখাস্ত করল ফিফা অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা যে একাদশ নিয়ে মিসরের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা সিংগাইরে সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প পরিদর্শনঃ প্রধানমন্ত্রী মুকসুদপুরে জনতা ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সেবা চালু, স্কলার্স পাবলিক স্কুলের সঙ্গে সমঝোতা স্মারক বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায় নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসা কতদিনে পাওয়া যাচ্ছে রাজাপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত “উন্নত পল্লী সম্মৃদ্ধ দেশ”মুকসুদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ধামরাইয়ে উৎসবমুখর পরিবেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন,আলোচনা সভা ও ঋণ বিতরণ ঈশ্বরগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন নলছিটিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত বগুড়ার শিবগঞ্জে ধান ভাঙ্গা মিলের মালিককে হত্যা মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ১০ জনের ইংল্যান্ড

পানি উন্নয়ন বোর্ডের অবহেলায় গোলাপগঞ্জে নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে শাহ সৈয়দ শদাই (রঃ) মাজার ও মাজার মসজিদ

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ১৯৬ বার পড়া হয়েছে

সাবেল আহমদ,সিলেট প্রতিনিধিঃ

এক সময় যেখানে কোরান তেলাওয়াত, মিলাদ মাহফিল ও জিকিরের মধুর আওয়াজে কম্পিত হত পুরো এলাকা। সমাগম ছিল মুসলিম সহ বিভিন্ন ধর্মের লোকের। দূর দুরান্ত হতে শিরনী নিয়ে আসতেন অসংখ্য ভক্ত ও আশেকান। আজ ভাঙ্গনের মুখে গোলাপগঞ্জ উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের শাহ সৈয়দ শদাই (রঃ) মাজার ও মাজার মসজিদ।

স্থানীয় সূত্রে জানাযায়, দীর্ঘদিন ধরে প্রতি বর্ষা মৌসুমে ধীরে ধীরে ভাঙনের কবলে বিলীন হয়ে যাচ্ছে শতাধিক বছরের উতিহাস ও ঐতিহ্যের প্রতীক উপজেলার শরীফগঞ্জ ইউপির শাহ সৈয়দ শদাই (রঃ) মাজার ও মাজার মসজিদ। শুধু শাহ সৈয়দ শদাই (রঃ) মাজার ও মাজার মসজিদ নয়। কুশিয়ারার নদী ভাঙনের ফলে নদীর পেটে চলে গেছে এখানকার অসংখ্য বসতভিটা, মসজিদ, কবরস্থান, শিক্ষাপ্রতিষ্ঠান, রাস্তাঘাট ও ফসলি জমি। শাহ সৈয়দ শদাই (রঃ) মাজার ও মাজার মসজিদের ভাঙন ঠেকাতে কার্যকরী প্রদক্ষেপ নিতে সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। মাজারের পাশে মসজিদে যাওয়া আসার একমাত্র রাস্তাটিও নদীগর্ভে বিলীন হয়ে গেছে। দীর্ঘদিন ধরে এলাকার লোকজন নিজ উদ্যোগে মাজার ও মসজিদের ভাঙন রোধ করলেও এবার গত কয়েক দিন ধরে তীব ভাঙ্গনের ফলে নদীগর্ভে বিলীন হওয়ার পথে মাজার ও মাজার মসজিদ ।

স্থানীয় বাসিন্দারা জানান, এবার নতুন করে তীব্রভাবে ভাঙন দেখা দেওয়ায় হযরত শাহ সৈয়দ শদাই (রঃ) এর মাজারের নিচ থেকে মাটি সরে গেছে? এতে যে কোন সময় শাহ সৈয়দ শদাই (রঃ) মাজার ও মাজার মসজিদ মাজার ধসে পড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। তারা মনে করছেন মাজার ও মসজিদ হারিয়ে গেলে তাদের একটি ঐতিহ্য ও বিশ্বাসের কেন্দ্র বিলীন হয়ে যাবে।

এলাকার বিশিষ্ট মুরুব্বি আব্দুল কুদ্দুস ও সমাজসেবক জেড রহমান জুনু, শাহ সৈয়দ শদাই (রঃ) মাজার ও মাজার মসজিদের খাদেম ও উপজেলা শরীফগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুর ইসলাম গেদা সহ বেশ কয়েকজন জানান, দীর্ঘদিন যাবৎ নদীর ভাঙ্গনের ফলে অনেক লোক বাড়িঘড় ও জমিজমা হারিয়ে নিঃস্ব। এ অবস্থায় শাহ সুফি সৈয়দ শদাই (রঃ) এর মাজার ও মসজিদ সিলেট-৬ আসনের সাংসদ এডভোকেট এমরান আহমদ চৌধুরী, জেলাপরিষদের প্রসাশক আবুল কাহের চৌধুরী শামীম সহ সরকারের উধর্বতন কতৃপক্ষের হস্থক্ষেপ কামনা করছি।

শরীফগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান এম কবির উদ্দিন বলেন- আমি তিনবার গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করে পানি উন্নয়ন বোর্ডে আবেদন করেছি। কিন্তু কার্যকরী কোন প্রদক্ষেপ নেয়নি। কয়েকদির পরপর কোন না কোন কর্মকর্তা শুধু আসেন। আর দেখে যান, এ অবস্থা চলতে আছে।

এবিষয়ে সিলেট পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাশ বলেন- সিলেট-৬ আসনের এমপি এডভোকেট এমরান আহমদ চৌধুরী কথা বলেছেন। শীঘ্রই কাজ শুরু করা হবে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট