1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
মিঠাপুকুরে নিখোঁজের পর ফসলি জমি থেকে কৃষকের মরদেহ উদ্ধার মুন্সীগঞ্জে মাদক,জুয়া ও নারী শিশু নির্যাতন বিরোধী কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ধর্ষণের অভিযোগে গ্রেফতার-১ বদলগাছীতে নারীকে গলা ও পেটে ছুরিকাঘাত করে হত্যা নওগাঁ শহর সহ কয়েকটি উপজেলার রাস্তা ঘাট বৃষ্টির ঢলের পানিতে সয়লাব ঢাকাকে বাসযোগ্য শহর হিসেবে গড়তে হবে: প্রধানমন্ত্রী বিতর্কে আর্জেন্টিনা-মিসর ম্যাচ,ফিফার তদন্তে মিসর জিতলে কী হবে? বিশ্ববাজারে নতুন করে কমতে শুরু করেছে স্বর্ণের দাম Mostbet – Mostbet-də voleybol mərclərinin elmi əsasları – Beysbol mərcləri – Mostbet-də statistik modellər – key points, tips, and quick explanations Betandreas ilə Kiberidman Mərclər – Betandreas Kiberidman Oyunlarının Simvolik Strukturu 1win Android Tətbiqində Kriptovalyuta Oyunlarının Xüsusiyyətləri – 1win Android Tətbiqinin Quraşdırma Prosesi ইউপি নির্বাচনকে কেন্দ্র করে কাজিপুর সদর ইউনিয়নে বিএনপির পার্টি অফিসে অতর্কিত হামলা বিকেবি,মুন্সীগঞ্জ অঞ্চলের মুখ‍্য আঞ্চলিক কার্যালয়ের উধ্বর্তন মুখ্য কর্মকর্তার বদলী জনিত বিদায় সংবর্ধনা গোপালগঞ্জ–ঢাকা সরাসরি ট্রেন চলাচল শুরু হতে যাচ্ছে, সম্ভাব্য উদ্বোধন ১৮ জুলাই সিরাজগঞ্জে দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে জাতীয় জুট মিল জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা স্থানীয় ভোটে কাজে লাগাতে চায়: ইসি সানাউল্লাহ যে কারণে দুই কর্মকর্তাকে বরখাস্ত করল ফিফা অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা যে একাদশ নিয়ে মিসরের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা সিংগাইরে সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প পরিদর্শনঃ প্রধানমন্ত্রী মুকসুদপুরে জনতা ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সেবা চালু, স্কলার্স পাবলিক স্কুলের সঙ্গে সমঝোতা স্মারক বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায় নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসা কতদিনে পাওয়া যাচ্ছে রাজাপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত “উন্নত পল্লী সম্মৃদ্ধ দেশ”মুকসুদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ধামরাইয়ে উৎসবমুখর পরিবেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন,আলোচনা সভা ও ঋণ বিতরণ ঈশ্বরগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন নলছিটিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত বগুড়ার শিবগঞ্জে ধান ভাঙ্গা মিলের মালিককে হত্যা মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ১০ জনের ইংল্যান্ড

বগুড়ার উন্নয়ন অব্যাহত রাখতে ধানের শীষে ভোটের আহ্বান বাদশার

  • প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ১২২ বার পড়া হয়েছে

বগুড়া প্রতিনিধিঃ
আসন্ন ৯ এপ্রিল বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনকে সামনে রেখে বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশার পক্ষে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট চেয়ে বর্ণাঢ্য প্রচারণা মিছিল করেছে জেলা যুবদল।
সোমবার বিকেলে শহরের মোহাম্মদ আলী হাসপাতাল মাঠ থেকে শুরু হওয়া মিছিলটি বড়গোলা মোড় হয়ে পুলিশ প্লাজার সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসানের নেতৃত্বে আয়োজিত এ মিছিলে বিভিন্ন ইউনিটের প্রায় ১৫ হাজার নেতাকর্মী অংশ নেন। মিছিল চলাকালে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণের মাধ্যমে ভোট প্রার্থনা করা হয়।
শহরের ইয়াকুবিয়া মোড় থেকে মিছিলে যোগ দেন বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশা। তিনি বলেন, “বিএনপি সরকারের সময় তারেক রহমানের নেতৃত্বে বগুড়ায় ব্যাপক উন্নয়ন হয়েছে। উন্নয়নের সেই ধারা অব্যাহত রাখতে ধানের শীষ প্রতীকে ভোট দিন।”
তিনি আরও বলেন, “বগুড়ার মানুষ অতীতেও ধানের শীষে আস্থা রেখেছেন। আগামী ৯ এপ্রিলও সেই আস্থা ধরে রেখে বিপুল ভোটে বিজয় নিশ্চিত করবেন বলে আমি আশাবাদী।”
সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদুন্নবী সালামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও অর্থনীতিতে বগুড়ার যে উন্নয়ন হয়েছে, তা বিএনপির হাত ধরেই সম্ভব হয়েছে। ভবিষ্যতেও সিটি কর্পোরেশন বাস্তবায়ন, পূর্ণাঙ্গ বিমানবন্দর চালু, শহীদ চান্দু স্টেডিয়াম সংস্কার, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও শিল্পাঞ্চল গড়ে তোলার মতো বৃহৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে ধানের শীষের বিকল্প নেই।
সমাবেশ থেকে আগামী উপনির্বাচনে ধানের শীষ প্রতীকে বিপুল ভোট দিয়ে রেজাউল করিম বাদশাকে বিজয়ী করার আহ্বান জানানো হয়।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট