1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
মিঠাপুকুরে নিখোঁজের পর ফসলি জমি থেকে কৃষকের মরদেহ উদ্ধার মুন্সীগঞ্জে মাদক,জুয়া ও নারী শিশু নির্যাতন বিরোধী কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ধর্ষণের অভিযোগে গ্রেফতার-১ বদলগাছীতে নারীকে গলা ও পেটে ছুরিকাঘাত করে হত্যা নওগাঁ শহর সহ কয়েকটি উপজেলার রাস্তা ঘাট বৃষ্টির ঢলের পানিতে সয়লাব ঢাকাকে বাসযোগ্য শহর হিসেবে গড়তে হবে: প্রধানমন্ত্রী বিতর্কে আর্জেন্টিনা-মিসর ম্যাচ,ফিফার তদন্তে মিসর জিতলে কী হবে? বিশ্ববাজারে নতুন করে কমতে শুরু করেছে স্বর্ণের দাম Mostbet – Mostbet-də voleybol mərclərinin elmi əsasları – Beysbol mərcləri – Mostbet-də statistik modellər – key points, tips, and quick explanations Betandreas ilə Kiberidman Mərclər – Betandreas Kiberidman Oyunlarının Simvolik Strukturu 1win Android Tətbiqində Kriptovalyuta Oyunlarının Xüsusiyyətləri – 1win Android Tətbiqinin Quraşdırma Prosesi ইউপি নির্বাচনকে কেন্দ্র করে কাজিপুর সদর ইউনিয়নে বিএনপির পার্টি অফিসে অতর্কিত হামলা বিকেবি,মুন্সীগঞ্জ অঞ্চলের মুখ‍্য আঞ্চলিক কার্যালয়ের উধ্বর্তন মুখ্য কর্মকর্তার বদলী জনিত বিদায় সংবর্ধনা গোপালগঞ্জ–ঢাকা সরাসরি ট্রেন চলাচল শুরু হতে যাচ্ছে, সম্ভাব্য উদ্বোধন ১৮ জুলাই সিরাজগঞ্জে দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে জাতীয় জুট মিল জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা স্থানীয় ভোটে কাজে লাগাতে চায়: ইসি সানাউল্লাহ যে কারণে দুই কর্মকর্তাকে বরখাস্ত করল ফিফা অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা যে একাদশ নিয়ে মিসরের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা সিংগাইরে সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প পরিদর্শনঃ প্রধানমন্ত্রী মুকসুদপুরে জনতা ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সেবা চালু, স্কলার্স পাবলিক স্কুলের সঙ্গে সমঝোতা স্মারক বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায় নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসা কতদিনে পাওয়া যাচ্ছে রাজাপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত “উন্নত পল্লী সম্মৃদ্ধ দেশ”মুকসুদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ধামরাইয়ে উৎসবমুখর পরিবেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন,আলোচনা সভা ও ঋণ বিতরণ ঈশ্বরগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন নলছিটিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত বগুড়ার শিবগঞ্জে ধান ভাঙ্গা মিলের মালিককে হত্যা মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ১০ জনের ইংল্যান্ড

নন্দীগ্রামে মাদকবিরোধী দাবা প্রতিযোগিতা সচেতনতার বার্তা ছড়াল ডিএনসি

  • প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ১১২ বার পড়া হয়েছে

রাজশাহী ব্যুরো:

“মাদককে না বলুন, সুস্থ জীবন গড়ুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার নন্দীগ্রামে মাদকবিরোধী দাবা প্রতিযোগিতা ২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) বিকাল ৪টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া জেলা কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবদুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার উপপরিচালক মোহা. জিললুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিদর্শক মো. সামসুল আলম।

অনুষ্ঠানে প্রধান অতিথি মো. আবদুল্লাহ আল মামুন বলেন, “মাদক একটি সামাজিক ব্যাধি, যা যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। খেলাধুলা ও সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে তরুণদের ইতিবাচক পথে সম্পৃক্ত করা গেলে মাদক থেকে দূরে রাখা সম্ভব। এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে।”

সভাপতির বক্তব্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া জেলার উপপরিচালক মোহা. জিললুর রহমান বলেন, “মাদকমুক্ত বাংলাদেশ গড়তে শুধু আইন প্রয়োগ নয়, সচেতনতা তৈরিও সমান গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রতিযোগিতা তরুণদের সুস্থ বিনোদনে উৎসাহিত করে এবং মাদকবিরোধী বার্তা ছড়িয়ে দেয়। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।”

বিশেষ অতিথি পরিদর্শক মো. সামসুল আলম বলেন, “মাদক প্রতিরোধে সমাজের সব শ্রেণিপেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। খেলাধুলার মাধ্যমে তরুণদের সম্পৃক্ত করা একটি কার্যকর পদক্ষেপ।”

প্রতিযোগিতায় বগুড়া জেলার নিবন্ধিত ১৯টি বেসরকারি মাদকাসক্ত নিরাময় কেন্দ্র এবং ডিএনসি বগুড়ার একটি দলসহ মোট ২০টি দল অংশগ্রহণ করে। জমজমাট ফাইনালে রেনেসাঁ মাদকাসক্ত নিরাময় কেন্দ্রকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় আস্থা বেসরকারি মাদকাসক্ত নিরাময় কেন্দ্র।

এ সময় অধিদপ্তরের পক্ষ থেকে ১৯টি নিরাময় কেন্দ্রের প্রতিনিধিদের মাঝে দাবা বোর্ডসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়, যা জেলা ক্রীড়া অফিস, বগুড়া থেকে প্রাপ্ত। অনুষ্ঠানে ডিএনসি বগুড়ার অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন নিরাময় কেন্দ্রের পরিচালক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথির হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।

ডিএনসি জানিয়েছে, মাদকাসক্তিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ ধরনের সচেতনতামূলক আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট