1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম
সিংগাইরে গর্ব ও শ্রদ্ধায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন বালিয়াডাঙ্গীতে এসি ল্যান্ডের সামনেই ১৪০ টাকা দরে অকটেন বিক্রয় করা হচ্ছে এমন অভিযোগ আমার মন্ত্রীর স্ত্রী হওয়ার শখ ছিল: বাঁধন বগুড়ায় নিরাময় কেন্দ্র পরিদর্শনে ডিএনসির উপপরিচালক মির্জাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত স্বাধীনতা দিবসে ভবানীগঞ্জে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ অরুয়াইল আব্দুস সাত্তার ডিগ্রী কলেজে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে যোগ দিলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কুড়িগ্রামে মহান স্বাধীনতা দিবসের সূচনা,বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন বীরগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী-আইজিপির শ্রদ্ধা বগুড়ায় মাদকবিরোধী সচেতনতা কার্যক্রম জোরদার, লিফলেট বিতরণ ‎শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলো,আদিতমারী দলিল লেখক সমিতির নির্বাচন শিবগঞ্জে গাঁজাসহ ৬ জন গ্রেফতার, ভ্রাম্যমান আদালতে দণ্ড চোখের সামনে ডুবে গেল প্রিয়জন, অসহায়তার আর্তনাদে স্তব্ধ স্বজনরা সাপাহারে প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও আলোচনা সভা অনুষ্ঠিত শৈলকুপায় যক্ষ্মা নির্মূলে জনসচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে নতুন অগ্রগতি, ৩৫ নিয়ে সুখবর

আমার মন্ত্রীর স্ত্রী হওয়ার শখ ছিল: বাঁধন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্কঃ

দেশের ছোট ও বড়পর্দার জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন সম্প্রতি এক অনুষ্ঠানে জানিয়েছেন, একসময় তার মন্ত্রীর স্ত্রী হওয়ার শখ ছিল, পাশাপাশি নিজেও মন্ত্রী হওয়ার ইচ্ছা ছিল।

বাঁধন এবার ঈদে মুক্তি পাওয়া বনলতা এক্সপ্রেস সিনেমায় একজন মন্ত্রীর স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন। সিনেমা প্রসঙ্গে কথা বলতে গিয়েই বাস্তব জীবনের এই ইচ্ছার কথা তিনি প্রকাশ করেছেন।

নিজের ব্যক্তিজীবন নিয়ে বাঁধন বলেন, তিনি সবসময় খোলামেলা কথা বলতে স্বাচ্ছন্দ্যবোধ করেন এবং কোনো বিষয় গোপন রাখতে পছন্দ করেন না। তিনি জানান, তার দুটি বিবাহবিচ্ছেদ হয়েছে, বর্তমানে প্রেম করছেন এবং ভবিষ্যতে বিয়ে করার ইচ্ছা থাকতে পারে।

তিনি আরও বলেন, “সময় ও পরিস্থিতির সঙ্গে সঙ্গে অনেক ইচ্ছা পরিবর্তিত হয়েছে, যার জন্য আমি আনন্দিত। এখন আমার কাজের প্রতিই সব মনোযোগ।”

উল্লেখ্য, হুমায়ূন আহমেদ-এর ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে পরিচালক তানিম নূর নির্মাণ করেছেন সিনেমাটি। ছবির গল্পটি একটি ট্রেনযাত্রার মধ্যে চরিত্রগুলোর জীবনের নানা দিক ফুটিয়ে তুলেছে।

ছবিতে আরও অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, জাকিয়া বারী মম, শরিফুল রাজ, সাবিলা নূর, ইন্তেখাব দিনার ও শ্যামল মাওলা প্রমুখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট