1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম
শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী উলিপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু বগুড়া সদরে টাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার কলমাকান্দায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নূরুল আমিন পেলেন নতুন ঘর প্যারাগুয়ের বিপক্ষে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী,রয়ছে যেসব কর্মসূচি জনগনের জন‍্য বাজেট,সুফল পৌঁছাবে প্রতিটি ঘরে, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি এমপি খোকন তালুকদার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এর সম্মানসূচক ‘সিন্ডিকেট সদস্য’ নির্বাচিত হওয়ায় উষ্ণ সংবর্ধনা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নিখোঁজ কিশোরী উদ্ধার ভাঙ্গুড়ায় পৌরসভার চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত ট্যাপেন্ডাল, ফেন্সিডিলের খালি বোতল ও দেশীয় অস্ত্রসহ কুখ্যাত মাদক কারবারি সুলতান আটক মুন্সিগঞ্জ স্কলারস ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ সফলভাবে সম্পন্ন চেক প্রজাতন্ত্রকে হারিয়ে দুরুণ শুরু দক্ষিণ কোরিয়ার বিশ্ববাজারে কমেছে তেলের দাম বিকালে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে আসছেন:অর্থমন্ত্রীআমির খসরু মাহমুদ চৌধুরী

মাদারীপুরে হত্যা, অগ্নিসংযোগ, লুটপাটের ঘটনায় ডিআইজি’র ঘটনাস্থল পরিদর্শন করে কঠোর হুশিয়ারী

  • প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৯৮ বার পড়া হয়েছে

শরীফ ফায়েজুল কবীর,ষ্টাফ রিপোর্টার

মাদারীপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, আলমগীর হাওলদার হত্যা, বাড়ীঘরে অগ্নিসংযোগ, ভাঙ্চুর ও লুটপাটের ঘটনায় বুধবার (১১ই মার্চ) সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শনে আসেন ঢাকা রেঞ্জের ডিআইজি মোঃ রেজাউল করিম মল্লিক। মাদারীপুর শহরের উপকন্ঠে নতুন মাদারীপুর এলাকার লক্ষীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় বেশ কয়েকমাস আগে শাকিল মুন্সী নামের এক শ্রমিকদল নেতা নিহত হন যা’ বিভিন্ন গণমাধ্যমে ফলাও করে প্রচারিত হয়। উক্ত হত্যাকান্ডে সাবেক কমিশনার ও আওয়ামীলীগ নেতা আক্তার হাওলাদার ও তার ভাইদের দিকে অভিযোগের তীর ছিলো এবং এজন্য তাদের আসামী করে মামলাও হয়। ঐ একই ঘটনার হ্রেষ ধরে গত মঙ্গলবার (১০ই মার্চ) নিহত হয়েছেন সাবেক কমিশানার আক্তার হাওলাদারের চাচাতো ভাই আলমগীর হাওলাদার নামে আরেক যুবক। তার লাশ নিয়ে পরে হত্যার বিচার ও খুনীদের গ্রেফতারের দাবীতে মাদারীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানবন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। এ হত্যা ঘটনার জেরে পরে সন্ধ্যা নামতেই একইদিন রাতেই প্রতিপক্ষের একাধিক বাড়ীঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে, রাতের আঁধারে দাউ-দাউ করতে জ্বলতে দেখা গেছে একাধিক বসতবাড়ী, এসময় বিএনপি নেতা লাভলু হাওলাদারের বাড়ী সহ প্রায় ৪০ টির মতো বাড়ীঘরে ভাঙ্চুর ও অগ্নিসংযোগ ও লুটপাট চালানো হয়। ঘটনার খবর পেয়ে সেনাবাহিনীর নেতৃত্বে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কয়েক ঘন্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং কয়েকজনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

মাদারীপুরের আইন-শৃঙ্খলা পরিস্থিতির ক্রমাবনতি সহ উদ্ভূত পরিস্থিতিতে ১১ ই মার্চ (বুধবার) দুপুরে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শনে আসেন ঢাকা রেঞ্জের ডিআইজি মোঃ রেজাউল করিম মল্লিক। এসময় তার সাথে ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, পুলিশ সুপার এহতেশামুল হক, সদর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ সহ আইন-শৃঙ্খলা বাহিনীর অন্যান্য কর্মকতা- সদস্যবৃন্দ। তিনি নতুন মাদারীপুর এলাকার লক্ষীগঞ্জে ঘটনাস্থল পরিদর্শন করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, হত্যাকান্ড, অগ্নিসংযোগ, ভাঙ্চুর ও লুটপাটের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে কারণগুলো চিহ্নিত করে এসব বন্ধে মাদারীপুর পুলিশ ডিপার্টমেন্টকে দ্রুত আইনগত কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদাণ করেন। পরে ঘটনাস্থলেই সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ডিআইজি বলেন, আধিপত্য বিস্তার নিয়ে উল্লেখিত ঘটনাগুলো আরো আগে থেকেই বিদ্যমান ছিলো, অপরাধী যে বা যারাই হোক- হত্যাকান্ডের ঘটনা, অগ্নিসংযোগ, ভাঙ্চুর ও লুটপাটের ঘটনায় সুষ্ঠ তদন্ত এবং অপরাধীদের সনাক্ত করে তাদের বিরুদ্ধে মাদারীপুর জেলা পুলিশকে আইনগত ব্যবস্থা গ্রহন সহ পরিস্থিত নিয়ন্ত্রণে আরো কঠোর হওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট