1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম
ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত ​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী উলিপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু বগুড়া সদরে টাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার কলমাকান্দায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নূরুল আমিন পেলেন নতুন ঘর প্যারাগুয়ের বিপক্ষে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী,রয়ছে যেসব কর্মসূচি জনগনের জন‍্য বাজেট,সুফল পৌঁছাবে প্রতিটি ঘরে, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি এমপি খোকন তালুকদার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এর সম্মানসূচক ‘সিন্ডিকেট সদস্য’ নির্বাচিত হওয়ায় উষ্ণ সংবর্ধনা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নিখোঁজ কিশোরী উদ্ধার ভাঙ্গুড়ায় পৌরসভার চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত ট্যাপেন্ডাল, ফেন্সিডিলের খালি বোতল ও দেশীয় অস্ত্রসহ কুখ্যাত মাদক কারবারি সুলতান আটক মুন্সিগঞ্জ স্কলারস ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ সফলভাবে সম্পন্ন চেক প্রজাতন্ত্রকে হারিয়ে দুরুণ শুরু দক্ষিণ কোরিয়ার

হিন্দু ভোটাররা নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে, যাকে খুশি তাকে ভোট দিবেন, মির্জা ফখরুল

  • প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
  • ১৫১ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও সংবাদদাতাঃ

স্বাধীনতা বিরোধীদের তাদের হাতে দেশ নিরাপদ নয়,সার সঙ্কটের জন্য ইউনুস সরকারের লোকেরা দায়ী-ঠাকুরগাঁওয়ে নির্বাচনী পথসভায় মির্জা ফখরুল ইসলাম

হিন্দু ভোটারদের নিয়ে বিগত সময়ে নোংরা রাজনীতি করা হয়েছে উল্ল্যেখ ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগির বলেছেন, আপনারা যাদের ভোট দিয়েছেন, তারা জিতলেও আপনারা মার খান হারলেও মার খান। সব সময় আপনাদের ব্যবহার করা হয়েছে। আমরা ক্ষমতায় যেতে চাই আপনাদের নিরাপত্তা দিতে। আমরা ক্ষমতায় গেলে আপনারা শান্তিতে থাকবেন।

রোববার( ২৫ জানুয়ারি) সদর উপজেলার সালন্দর ইউনিয়নের বরুনাগাও মাদ্রাসা মাঠে. ফারাবাড়ি চেরাডাঙ্গী মাঠে, গড়েয়া ইসকন মন্দিরে এবং সালন্দর ইউনিয়নের চৌধুরিহাট সরকারী কলেজ মাঠে নির্বাচনী পথসভায় বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি ।

হিন্দু ও অন্য সম্প্রদায়ের লোকেদের উদ্দেশ্য করে মির্জা ফকরুল বলেছেন,আমরা সবাই বাংলাদেশের মানুষ, কেউ সংখ্যাগরিষ্ঠ না কেউ সংখ্যালঘু না। আমরা সব সময় আপনাদের সাথে আছি। আপনারা নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে যাকে খুশি তাকে ভোট দেবেন। আপনাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের।

জামায়াতী ইসলামকে ইঙ্গিত করে মির্জা ফকরুল বলেন, আজ তারা এদেশের মানুষের কাছে ভোট চায়। তারা স্বাধীনতা বিরোধী দল। কোন স্বাধীনতা বিরোধীদের হাতে বাংলাদেশ নিরাপদ নয়।

তিনি বলেন,আমরা কোনদিন আপনাদের বিক্রি করে সম্পদ বানাইনা, আমরা রাজনীতি করে আমাদের সম্পদ বানাইনি। আমরা বাপ-দাদার দেওয়া জমি জমা বিক্রি করে রাজনীতি করি।

জেলে থাকা ছাত্রলীগের সাদ্দামকে ইঙ্গিত করে মির্জা ফখরুল বলেন, আমি ৯১ সাল থেকে আপনাদের এলাকায় রাজনীতি করছি। বহুবার জেলে গেছি। একবার ঢাকার বাসা থেকে আমাকে পুলিশ ধরে নিয়ে যায়। সে সময় আমার স্ত্রী খুব অসুস্থ। ডাক্তার বলেছেন অপারেশন করতে হবে কিন্তু তবুও আমাকে জেল থেকে মুক্তি দেয়নি। জেলে থাকা অবস্থায় আমার স্ত্রীকে অপারেশন করতে হয়েছে। সে সময় আমার স্ত্রী সন্তানরা আমাকে পায়নি। অনেক অত্যাচার নির্যাতন সহ্য করেছি। তবে মাথা কখনও নত করি নাই।

সার সঙ্কট নিয়ে ইউনুস সরকারকে দায়ী করে তিনি বলেন, আমাদের এ কৃষিপ্রধাণ দেশে কৃষকরাই আমাদের প্রাণ। তাদের ভালো রাখলে দেশ ভালো থাকবে। আজ কৃষকরা সময়মত সার পায়না। সারের সঙ্কট। সারের এ সঙ্কটের জন্য ইউনুস সরকার ও সরকারের লোকেরা দায়ী। আমরা ক্ষমতায় গেলে কৃষকদের সময়মত ন্যায্যমূল্যে সার ও ফ্যামিলি কার্ডের সাথে ভাতা প্রদান করা হবে।

নির্বাচনী প্রচারনায় ভোট চেয়ে মির্জা ফখরুল বলেন, এখন আমার বয়স হয়েছে। এটাই আমার শেষ নির্বাচন। তাই আমার জীবনের শেষ নির্বাচনে আপনারা আমাকে ভোট দিলে আপনাদের অসম্পূর্ণ কাজগুলো আমি সম্পন্ন করবো ইনশাআল্লাহ।
এ সময় নির্বাচনী প্রচারনায় দলের অন্যান্য নেতা কর্মীরা তার সাথে ছিলেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট