1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম
ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত ​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী উলিপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু বগুড়া সদরে টাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার কলমাকান্দায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নূরুল আমিন পেলেন নতুন ঘর প্যারাগুয়ের বিপক্ষে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী,রয়ছে যেসব কর্মসূচি জনগনের জন‍্য বাজেট,সুফল পৌঁছাবে প্রতিটি ঘরে, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি এমপি খোকন তালুকদার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এর সম্মানসূচক ‘সিন্ডিকেট সদস্য’ নির্বাচিত হওয়ায় উষ্ণ সংবর্ধনা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নিখোঁজ কিশোরী উদ্ধার ভাঙ্গুড়ায় পৌরসভার চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত ট্যাপেন্ডাল, ফেন্সিডিলের খালি বোতল ও দেশীয় অস্ত্রসহ কুখ্যাত মাদক কারবারি সুলতান আটক মুন্সিগঞ্জ স্কলারস ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ সফলভাবে সম্পন্ন চেক প্রজাতন্ত্রকে হারিয়ে দুরুণ শুরু দক্ষিণ কোরিয়ার

গাবতলীতে বিএনপি নেতা ও অ্যাডভোকেট শিপন গভীর রাতে নারীসহ হাতেনাতে আটক, অতঃপর বিয়ে—আইনের রক্ষক নাকি ভক্ষক?

  • প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
  • ১৮১ বার পড়া হয়েছে

বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুর ইউনিয়নের তেলিহাটা গ্রামে শনিবার (২৪ জানুয়ারি) দিবাগত রাতে ঘটে যাওয়া এক চাঞ্চল্যকর ঘটনা স্থানীয় পর্যায় ছাড়িয়ে এখন আইনের নৈতিকতা ও ন্যায়বিচার নিয়েই তীব্র প্রশ্নের জন্ম দিয়েছে।
অনৈতিক কার্যকলাপের অভিযোগে স্থানীয় জনগণের হাতে একই কক্ষ থেকে আটক হন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বগুড়া ইউনিটের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শিপন আলী এবং একই গ্রামের ইসমাইলের মেয়ে ঈশিতা। ঘটনাটি জানাজানি হওয়ার পর পুরো এলাকায় উত্তেজনা ও ক্ষোভ ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরেই ঈশিতার ওই বাড়িতে যাতায়াত নিয়ে সন্দেহ তৈরি হচ্ছিল। বিষয়টি নজরে আসায় এলাকাবাসী নজরদারি বাড়ায়। শনিবার গভীর রাতে দুজনকে একই কক্ষে অবস্থান করতে দেখে স্থানীয়রা হাতেনাতে আটক করলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে।
প্রথমে উপস্থিত জনতার সামনে অ্যাডভোকেট শিপন আলী বিয়ের বিষয়টি অস্বীকার করেন। পরে ঈশিতা জানান, শিপনের আগের ডিভোর্সের পর তার সঙ্গে পাঁচ লাখ টাকা কাবিনে বিয়ে হয়েছিল এবং গত ৫ সেপ্টেম্বর সেই বিয়ে সম্পন্ন হয়। তবে কোনো রেজিস্ট্রি কাবিননামা বা কাজির পরিচয় তিনি পাননি বলে অভিযোগ করেন।
ঈশিতার অভিযোগ, ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনার কারণে শিপন আলী বিয়ের বিষয়টি গোপন রাখেন এবং রাতের আঁধারে তার সঙ্গে দেখা করতেন। কাবিননামার কাগজ চাইলে তাকে ভয়ভীতি, মানসিক চাপ ও হুমকির মুখে পড়তে হয়েছে বলেও তিনি দাবি করেন।
এদিকে ঈশিতার বাবা ইসমাইল বলেন, বিয়ে ছাড়াই একজন পুরুষ নিয়মিত তার বাড়িতে যাতায়াত করায় সামাজিকভাবে তাকে চরম অপমান সহ্য করতে হয়েছে। একপর্যায়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের বিষয় অস্বীকার করে প্রচারণা চালানো হলে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। তিনি আরও দাবি করেন, অভিযুক্ত অ্যাডভোকেটের বিরুদ্ধে আগেও একই ধরনের অভিযোগ রয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে গাবতলী থানার ওসির নির্দেশে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। শেষ পর্যন্ত এলাকাবাসী ও উভয় পক্ষের উপস্থিতিতে গভীর রাতে নতুন করে একজন কাজির মাধ্যমে ৭ লাখ টাকা মোহরানায় ঈশিতার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অ্যাডভোকেট শিপন আলী। বিয়ে সম্পন্ন হওয়ার পর রাতেই তিনি স্ত্রীকে নিয়ে নিজ বাসায় চলে যান বলে জানা গেছে।
তবে এই ঘটনার পর আলোচনা থেমে নেই। স্থানীয়দের পাশাপাশি আদালত প্রাঙ্গণ সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, অ্যাডভোকেট শিপন আলীর বিরুদ্ধে অতীতেও একাধিক নারীকে হয়রানি করার অভিযোগ রয়েছে বলে দীর্ঘদিন ধরে আলোচনা চলে আসছে। অভিযোগ রয়েছে, ভুক্তভোগী পরিবারগুলোর সরলতার সুযোগ নিয়ে সম্পর্ক গড়ে তোলা, পরবর্তীতে শারীরিক সম্পর্কের পর মানসিক চাপ ও ব্ল্যাকমেইলের মতো গুরুতর বিষয়ও জনমনে আলোচিত।
এই প্রেক্ষাপটে সচেতন নাগরিক ও এলাকাবাসীর মধ্যে জোরালো দাবি উঠেছে—বিষয়টি যেন সংশ্লিষ্ট বার কমিটি ও বাংলাদেশ বার কাউন্সিল সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে অভিযুক্ত অ্যাডভোকেটের আইন পেশার লাইসেন্স বাতিলসহ দৃষ্টান্তমূলক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক।
জনসাধারণের মতে, যে ব্যক্তি আইনের ন্যায়বিচার প্রতিষ্ঠার শপথ নিয়ে আইন পেশায় যুক্ত, তিনি যদি বারবার আইনের ফাঁকফোকর ব্যবহার করে নিজেকে রক্ষা করার কৌশল তৈরি করেন এবং সাধারণ মানুষকে হয়রানি করেন, তাহলে তা সমাজে ভয়ংকর দৃষ্টান্ত স্থাপন করে। এতে অন্যরাও উৎসাহ পেয়ে একই ধরনের অপকর্মে জড়িয়ে পড়ার সাহস পেতে পারে।
সচেতন মহলের অভিমত, এই ধরনের অভিযুক্ত অ্যাডভোকেট যেন ভবিষ্যতে কোনো সরকারি বা বেসরকারি আইনগত কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত থাকতে না পারেন—সে বিষয়ে নির্দিষ্ট পদক্ষেপ নেওয়া জরুরি। আইনের রক্ষক যদি ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হন, তাহলে সাধারণ মানুষ ন্যায়বিচারের জন্য কোথায় যাবে—এই প্রশ্নই এখন গাবতলীর অলিগলি থেকে আদালত প্রাঙ্গণ পর্যন্ত প্রতিধ্বনিত হচ্ছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট