1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম
ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত ​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী উলিপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু বগুড়া সদরে টাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার কলমাকান্দায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নূরুল আমিন পেলেন নতুন ঘর প্যারাগুয়ের বিপক্ষে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী,রয়ছে যেসব কর্মসূচি জনগনের জন‍্য বাজেট,সুফল পৌঁছাবে প্রতিটি ঘরে, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি এমপি খোকন তালুকদার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এর সম্মানসূচক ‘সিন্ডিকেট সদস্য’ নির্বাচিত হওয়ায় উষ্ণ সংবর্ধনা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নিখোঁজ কিশোরী উদ্ধার ভাঙ্গুড়ায় পৌরসভার চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত ট্যাপেন্ডাল, ফেন্সিডিলের খালি বোতল ও দেশীয় অস্ত্রসহ কুখ্যাত মাদক কারবারি সুলতান আটক মুন্সিগঞ্জ স্কলারস ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ সফলভাবে সম্পন্ন চেক প্রজাতন্ত্রকে হারিয়ে দুরুণ শুরু দক্ষিণ কোরিয়ার

ভেনেজুয়েলা সংকটের রেশ কিউবায়: টিকে থাকা না কি ধস?

  • প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
  • ২৪২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ

ভেনেজুয়েলার সাম্প্রতিক রাজনৈতিক নাটকীয় পরিবর্তন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া নীতির প্রভাবে কিউবার অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়ে গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছে। গত ৩ জানুয়ারি মার্কিন অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অপহৃত হওয়ার পর থেকেই কিউবায় জ্বালানি, বিদ্যুৎ ও পানিসংকট ঘিরে আশঙ্কা বাড়ছে।

দীর্ঘদিন ধরে ভেনেজুয়েলা থেকে ভর্তুকি মূল্যে জ্বালানি তেল পেয়ে আসছিল কিউবা। বিনিময়ে কিউবা দেশটিতে হাজার হাজার চিকিৎসক ও শিক্ষক পাঠাত। তবে গত ১১ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট ঘোষণা দেন—ভেনেজুয়েলা আর কিউবাকে তেল বা অর্থ সহায়তা দিতে পারবে না। এর ফলে কিউবার বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা কার্যত ভেঙে পড়ার মুখে।

বর্তমানে কিউবা নিজেদের চাহিদার অর্ধেক বিদ্যুৎও উৎপাদন করতে পারছে না। জ্বালানি সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেলে দিনে ১২ ঘণ্টারও বেশি সময় বিদ্যুৎ বিভ্রাটের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এতে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

হাভানার বাসিন্দাদের মধ্যে এরই মধ্যে সংকটের চাপ স্পষ্ট। ২৮ বছর বয়সী ওয়েব ডিজাইনার এলেনা গার্সিয়া জানান, তাদের এলাকায় এক সপ্তাহ ধরে পানি সরবরাহ বন্ধ। তার মতে, অনিশ্চয়তা এতটাই বেড়েছে যে অনেক মানুষ দেশ ছাড়ার কথা ভাবছেন।

হাভানা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আমান্ডা টেরেরো সতর্ক করে বলেন, “মানুষ কোনো স্বস্তি পাচ্ছে না। বিদ্যুৎ নেই, পানি নেই, খাবারের সংকট—এ অবস্থায় অর্থনৈতিক অচলাবস্থা যেকোনো সময় বড় ধরনের গণবিক্ষোভে রূপ নিতে পারে।”

মার্কিন প্রশাসন কিউবার ওপর চাপ আরও জোরদার করেছে। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শুরুতে কিউবার সরকার পতনের ইঙ্গিত দিলেও সাম্প্রতিক বক্তব্যে তিনি ‘স্থিতিশীলতা’ বজায় রাখার কথা বলছেন। বিশ্লেষকদের মতে, কিউবায় বড় ধরনের অস্থিরতা তৈরি হলে ফ্লোরিডা উপকূলে শরণার্থীদের ঢল নামতে পারে, যা ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

এদিকে ট্রাম্প নিজেই ইঙ্গিত দিয়েছেন, কিউবার অর্থনীতি ধসে পড়ার একেবারে কাছাকাছি অবস্থায় রয়েছে। তিনি কিউবাকে “দেরি হওয়ার আগেই সমঝোতায় আসার” আহ্বান জানিয়েছেন।

তবে কিউবান সরকার এই চাপের কাছে নতি স্বীকার করতে নারাজ। প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেল ঘোষণা দিয়েছেন, তার দেশ “রক্তের শেষ বিন্দু পর্যন্ত” আত্মরক্ষায় প্রস্তুত। যদিও সাধারণ জনগণের মধ্যে মতভেদ স্পষ্ট—কেউ বিদেশি হস্তক্ষেপে পরিবর্তন চান, আবার কেউ জাতীয় সার্বভৌমত্ব রক্ষার পক্ষেই অনড়।

ভেনেজুয়েলার দীর্ঘদিনের সহায়তা হারিয়ে, একদিকে তীব্র জ্বালানি সংকট এবং অন্যদিকে মার্কিন নিষেধাজ্ঞার চাপে পড়ে কিউবা এখন ইতিহাসের অন্যতম গভীর অর্থনৈতিক সংকটের মুখোমুখি। এই দ্বিমুখী চাপের মধ্যে দেশটি কতদিন টিকে থাকতে পারবে, সেটিই এখন আন্তর্জাতিক মহলের বড় প্রশ্ন। সূত্র: আল জাজিরা

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট