1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম
ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত ​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী উলিপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু বগুড়া সদরে টাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার কলমাকান্দায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নূরুল আমিন পেলেন নতুন ঘর প্যারাগুয়ের বিপক্ষে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী,রয়ছে যেসব কর্মসূচি জনগনের জন‍্য বাজেট,সুফল পৌঁছাবে প্রতিটি ঘরে, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি এমপি খোকন তালুকদার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এর সম্মানসূচক ‘সিন্ডিকেট সদস্য’ নির্বাচিত হওয়ায় উষ্ণ সংবর্ধনা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নিখোঁজ কিশোরী উদ্ধার ভাঙ্গুড়ায় পৌরসভার চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত ট্যাপেন্ডাল, ফেন্সিডিলের খালি বোতল ও দেশীয় অস্ত্রসহ কুখ্যাত মাদক কারবারি সুলতান আটক মুন্সিগঞ্জ স্কলারস ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ সফলভাবে সম্পন্ন চেক প্রজাতন্ত্রকে হারিয়ে দুরুণ শুরু দক্ষিণ কোরিয়ার

আলমডাঙ্গায় অপরিকল্পিত উন্নয়নে রাষ্ট্রীয় অর্থের অপচয়- ড্রেনের মাঝেই বৈদ্যুতিক খুঁটি রেখে ঢালাই, জনমনে ক্ষোভ

  • প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
  • ২২২ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা প্রতিনিধিঃ

আলমডাঙ্গা পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নে নেওয়া একটি প্রকল্পে চরম অব্যবস্থাপনা ও পরিকল্পনার ঘাটতির অভিযোগ উঠেছে। শহরের নতুন বাসস্ট্যান্ড থেকে ৭১ মোড় পর্যন্ত এলাকায় নির্মিত ড্রেনের ঠিক মাঝখানে পাঁচটি বৈদ্যুতিক খুঁটি রেখেই ঢালাইয়ের কাজ সম্পন্ন করা হয়েছে। এমন অপরিকল্পিত নির্মাণকাজে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।
স্থানীয়দের আশঙ্কা, ড্রেনের মাঝখানে খুঁটি থাকায় সেখানে পলিথিন, বোতলসহ কঠিন বর্জ্য আটকে পানি প্রবাহ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে। ফলে ৭১ মোড় ও বাসস্ট্যান্ড এলাকায় স্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। বর্ষা মৌসুমে ড্রেন উপচে পানি রাস্তায় উঠলে সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাও রয়েছে।
এছাড়া কোনো কারণে বৈদ্যুতিক তারে লিকেজ বা ইনসুলেশন নষ্ট হলে ড্রেনের পানি বিদ্যুতায়িত হয়ে ভয়াবহ দুর্ঘটনার ঝুঁকি তৈরি হতে পারে। ড্রেনের ভেতরে খুঁটি থাকায় এর নির্ধারিত ধারণক্ষমতাও কমে যাবে। খুঁটির চাপের কারণে ড্রেনের দেয়ালে ফাটল ধরার সম্ভাবনা রয়েছে, যা দীর্ঘমেয়াদে সড়কের স্থায়িত্বের জন্যও হুমকিস্বরূপ।
ভবিষ্যতে এসব বৈদ্যুতিক খুঁটি স্থানান্তর করতে হলে নতুন করে নির্মিত ড্রেন ভাঙতে হবে। এতে জনগণের করের অর্থের দ্বিগুণ অপচয় ঘটবে বলে মনে করছেন সচেতন মহল।
সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আহসানুল কবির বকুল বলেন,এই সমস্যার সমাধানে পৌরসভা কর্তৃপক্ষ ও বিদ্যুৎ বিভাগের সমন্বয়ে দ্রুত একটি যৌথ সার্ভে প্রয়োজন। ইগো বা আমলাতান্ত্রিক জটিলতা বাদ দিয়ে জনস্বার্থে অবিলম্বে খুঁটিগুলো স্থানান্তরের সিদ্ধান্ত নিতে হবে। যেহেতু এটি শহরের গুরুত্বপূর্ণ এলাকা, তাই ড্রেনের ভেতর থেকে খুঁটি সরিয়ে রাস্তার অন্য পাশে স্থাপন করা উচিত।”
সাহিত্যিক পিণ্টু রহমান বলেন,“খুঁটি না সরিয়ে কেন ড্রেন ঢালাই করা হলো এই গাফিলতির জন্য সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারকে জবাবদিহিতার আওতায় আনতে হবে।” তিনি আরও বলেন, খুঁটি সরানোর পর ক্ষতিগ্রস্ত অংশগুলো মানসম্মতভাবে পুনর্নির্মাণ করতে হবে, যাতে পানি প্রবাহ স্বাভাবিক থাকে।
পথচারী ও ব্যবসায়ীদের দাবি, বড় ধরনের কোনো প্রাণহানি বা আর্থিক ক্ষতি হওয়ার আগেই কর্তৃপক্ষ যেন এই অদ্ভুত ও ঝুঁকিপূর্ণ ড্রেন নির্মাণের বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট