1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম
বিদেশ ভ্রমণে সরকারি কর্মকর্তাদের নতুন নির্দেশনা গুজবের আড়ালে সত্য: ‘গলা কাটা’ নয়, খেলতে গিয়ে রডে আঘাতে আহত শিশু রাহাত টাঙ্গাইলের মির্জাপুরে ইটভাটার গ্যাসে ফসল নষ্ট ক্ষতিপূরণের দাবি হরমুজ প্রণালি চালু করতে নতুন জোট গঠনের উদ্যোগ যুক্তরাষ্ট্রের সরকারি চাকরিপ্রার্থীদের বড় সুখবর দিলো সরকার জঙ্গি ইস্যুতে সরকারের ভেতরেই দুই সুর ইরানকে ‘দ্রুত বুদ্ধিমান হতে’ সতর্ক করলেন ট্রাম্প মাদক সেবনে যুবক গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড অদিতা হত্যা মামলার রায় আজ মিঠাপুকুরে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে বিএনপি নেতাকে অব্যহতি এবার বাড়ছে ট্রেনের ভাড়া রংপরে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে উৎসবমূখর পরিবেশ উদযাপন ও পরবর্তীতে গংগাচড়া উপজেলায় রমাকান্ত খাল খননসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শনঃ জেলা প্রশাসক কাহালুতে ট্যাপেন্টাডলসহ ৩ জন আটক,ভ্রাম্যমাণ আদালতে সাজা মাদারীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস বর্ণাঢ্য র‍্যালী,বৃক্ষরোপন ও আলোচনা সভা অনুষ্ঠিত মাগুরা জেলা ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেফতার-১ সরাইলে আইনশৃঙ্খলা কমিটির সভা: মাদক, চুরি ও বাল্যবিবাহ রোধে জোরালো পদক্ষেপের নির্দেশ নান্দাইলে বৃস্টির পানিতে তলিয়ে গেছে জাহাঙ্গীরপুর আলিম মাদ্রাসা উলিপুরে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব পেলেন এ. টি. এম. আরিফ ঘোড়াঘাটে দাদীকে হদত্যা: নাতিসহ গ্রেফতার-৩ ডিএনসির অভিযানে টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী আটক

বিচারহীনতার অন্ধকার ভেদ করে গণভোটের আলো—নতুন বাংলাদেশের আহ্বান- ডা. শফিকুর রহমান

  • প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬
  • ১২৬ বার পড়া হয়েছে

দিনাজপুর প্রতিনিধিঃ

ন্যায়বিচার, ধর্মীয় সহাবস্থান ও গণতান্ত্রিক সিদ্ধান্তে গড়া রাষ্ট্র—এমন এক বাংলাদেশের স্বপ্নের কথা উচ্চারণ করলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে বিচার অর্থের বিনিময়ে কেনা যাবে না; ধনী-গরিব, শিক্ষিত-অশিক্ষিত—সবার জন্য বিচার হবে সমান।”
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেল আড়াইটায় দিনাজপুর গড়ে শহীদ বড় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত দশদলীয় ঐক্য জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, এই দেশের মাটিতে আর যেন ধর্মে ধর্মে সংঘাত না থাকে—বিভাজনের রাজনীতি নয়, বরং সহাবস্থানের সংস্কৃতিই হোক বাংলাদেশের পরিচয়। তিনি বলেন, “আমরা এমন বাংলাদেশ গড়তে চাই, যেখানে সকল ধর্ম ও বর্ণের মানুষ সমান মর্যাদা ও নিরাপত্তা নিয়ে বসবাস করবে।”
তিনি আরও বলেন, দেশের টাকা লুট করে বিদেশে ‘বেগম পাড়া’ গড়ে তোলার সংস্কৃতি রাষ্ট্র ও জাতির জন্য গভীর অভিশাপ। যারা জনগণের অর্থ আত্মসাৎ করে বিদেশে সম্পদের পাহাড় গড়েছে, তাদের দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার আমির অধ্যক্ষ মো. আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি মুস্তাকুর রহমান জাহিদ।
জেলা জামায়াতের সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হকের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন দশদলীয় জোট ও জামায়াতে ইসলামী মনোনীত বিভিন্ন আসনের সংসদ সদস্য প্রার্থীরা। তাঁদের মধ্যে ছিলেন—
দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের এমপি প্রার্থী মো. মতিউর রহমান,দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের এমপি প্রার্থী একেএম আফজালুল আনাম,দিনাজপুর সদর-৩ আসনের এমপি প্রার্থী অ্যাডভোকেট মইনুল আলম,দিনাজপুর-৪ (খানসামা-চিরিবন্দর) আসনের এমপি প্রার্থী মো. আফতাব উদ্দিন মোল্লা,দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের জোট মনোনীত এনসিপি এমপি প্রার্থী মো. আব্দুল আহাদ,এবং দিনাজপুর-৬ (বিরামপুর-নবাবগঞ্জ-হাকিমপুর-ঘোড়াঘাট) আসনের এমপি প্রার্থী ও সাবেক জেলা আমির মাওলানা মো. আনোয়ারুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মাওলানা মুজিবুর রহমান, শহর জামায়াতের আমির মাওলানা সিরাজুস সালেহীন, শহর জামায়াতের সেক্রেটারি কামরুল হাসান রাসেল, এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক একরামুল হক আবিরসহ রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যের শেষাংশে গণভোট প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, “আর যেন কোনো স্বৈরাচারী ব্যবস্থা ফিরে না আসে, কেউ যেন বারবার বাংলার মসনদকে কলঙ্কিত করতে না পারে—এই দায়বদ্ধতা থেকেই গণভোটের প্রয়োজন।”তিনি বলেন, আগামী দিনে বাঙালি ও বাংলাদেশি জাতির ভাগ্য কোন পথে এগোবে, তার দিকনির্দেশনা দেবে এই গণভোট। তাই দেশের ভবিষ্যৎ ও গণতন্ত্র রক্ষায় গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্য তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান।
জনসভায় জামায়াতে ইসলামী ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট