1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম
ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত ​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী উলিপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু বগুড়া সদরে টাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার কলমাকান্দায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নূরুল আমিন পেলেন নতুন ঘর প্যারাগুয়ের বিপক্ষে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী,রয়ছে যেসব কর্মসূচি জনগনের জন‍্য বাজেট,সুফল পৌঁছাবে প্রতিটি ঘরে, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি এমপি খোকন তালুকদার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এর সম্মানসূচক ‘সিন্ডিকেট সদস্য’ নির্বাচিত হওয়ায় উষ্ণ সংবর্ধনা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নিখোঁজ কিশোরী উদ্ধার ভাঙ্গুড়ায় পৌরসভার চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত ট্যাপেন্ডাল, ফেন্সিডিলের খালি বোতল ও দেশীয় অস্ত্রসহ কুখ্যাত মাদক কারবারি সুলতান আটক মুন্সিগঞ্জ স্কলারস ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ সফলভাবে সম্পন্ন চেক প্রজাতন্ত্রকে হারিয়ে দুরুণ শুরু দক্ষিণ কোরিয়ার

বাংলাদেশের পাশে সাবেক পাক অধিনায়ক, পাকিস্তানকে বিশ্বকাপ বয়কটের ডাক

  • প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬
  • ১৪৫ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্কঃ

ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বল এখন পুরোপুরি আইসিসির কোর্টে। তবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আগের সিদ্ধান্তে অনড় থাকলে আসন্ন মেগা ইভেন্টে দেখা যাবে না বাংলাদেশকে। এই পরিস্থিতিতে বাংলাদেশের অবস্থানকে সমর্থন জানিয়ে পাকিস্তানকেও বিশ্বকাপ বয়কটের আহ্বান জানিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ।

আইসিসির সর্বশেষ বোর্ড সভায় ভারতের মাটিতে বাংলাদেশের খেলা কিংবা বিকল্প ভেন্যু নির্ধারণের বিষয়টি ভোটাভুটিতে গড়ায়। সেখানে বিসিবির প্রস্তাবের পক্ষে কেবল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) অবস্থান নেয়। সভা শেষে বাংলাদেশকে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে ২৪ ঘণ্টার সময় বেঁধে দেয় আইসিসি।

এরপর বৃহস্পতিবার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বিসিবি কর্তাদের ও ক্রিকেটারদের বৈঠক শেষে স্পষ্ট করে জানানো হয়—শুধু শ্রীলঙ্কায় ম্যাচের ভেন্যু সরানো হলেই বাংলাদেশ বিশ্বকাপে অংশ নেবে। অন্যথায় নয়।

এই অবস্থানের প্রেক্ষাপটে পাকিস্তানের সংবাদমাধ্যমে আগে থেকেই আলোচনা চলছিল—বাংলাদেশ বাদ পড়লে পাকিস্তানও বিশ্বকাপ বয়কট করতে পারে। এবার প্রকাশ্যেই সেই দাবিকে জোরালো করলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ।

নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া পোস্টে রশিদ লতিফ লেখেন,
“ভারতের মাটিতে বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তা নেই—এই যুক্তিতে বিসিবি বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানিয়েছে। সীমিত শক্তি থাকা সত্ত্বেও বাংলাদেশ তার ঐতিহ্য অনুযায়ী আইসিসিকে চ্যালেঞ্জ করেছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড কি একই রকম সাহস দেখাতে পারবে?”

‘কট বিহাইন্ড’ নামের একটি ইউটিউব শোতেও বিষয়টি নিয়ে সরব হন রশিদ লতিফ। সেখানে তিনি বলেন, “পাকিস্তানের এখনই হস্তক্ষেপ করা উচিত। বাংলাদেশ যখন কোনো সিদ্ধান্ত নেয়, তারা সেটা বাস্তবায়ন করেই ছাড়ে। পাকিস্তান যদি এখন বাংলাদেশের পাশে দাঁড়িয়ে বয়কট করে, এই বিশ্বকাপ বড় বিপদে পড়বে।”

তিনি আরও বলেন, “আইসিসি, বিজেপি বা বিসিসিআই যা-ই বলুক না কেন, বাংলাদেশ দেখিয়ে দিয়েছে ভারতের মাটি তাদের জন্য নিরাপদ নয়।”

১৯৯২ থেকে ২০০৩ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের প্রতিনিধিত্ব করা এই সাবেক অধিনায়ক মনে করেন, বর্তমান ক্রিকেট ইকোসিস্টেমকে চ্যালেঞ্জ জানানোর এটাই সেরা সময়। তার ভাষায়, “পাকিস্তানের হাতেই ট্রাম্পকার্ড। বাংলাদেশের অবস্থান শতভাগ সঠিক। পাকিস্তান না খেললে এই বিশ্বকাপ কার্যত থমকে যাবে। তারা এখন চাবিকাঠি ধরে রেখেছে।”

আইসিসি ইভেন্ট বয়কট করলে নিষেধাজ্ঞা বা জরিমানার আশঙ্কা প্রসঙ্গে রশিদ বলেন, “এটা ঠিক, ভবিষ্যতে মূল্য দিতে হতে পারে। কিন্তু এখন শুধু শব্দ ব্যবহার করেই বড় বার্তা দেওয়া সম্ভব—আপনি কার পাশে দাঁড়াচ্ছেন, সেটা জানানোর সময় এখনই।”

অনুষ্ঠানের সঞ্চালক ও সাংবাদিক নোমান নিয়াজ আর্থিক ক্ষতির প্রসঙ্গ তুললে রশিদ লতিফ বলেন, “বড় সিদ্ধান্ত নিতে গেলে আইসিসির অনুদানের কথা মাথা থেকে সরাতে হয়। বাংলাদেশ সেটা করে দেখিয়েছে। ২১ বছর নিষিদ্ধ থাকার পরও দক্ষিণ আফ্রিকার ক্রিকেট শেষ হয়ে যায়নি।”

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট