1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম
ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত ​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী উলিপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু বগুড়া সদরে টাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার কলমাকান্দায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নূরুল আমিন পেলেন নতুন ঘর প্যারাগুয়ের বিপক্ষে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী,রয়ছে যেসব কর্মসূচি জনগনের জন‍্য বাজেট,সুফল পৌঁছাবে প্রতিটি ঘরে, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি এমপি খোকন তালুকদার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এর সম্মানসূচক ‘সিন্ডিকেট সদস্য’ নির্বাচিত হওয়ায় উষ্ণ সংবর্ধনা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নিখোঁজ কিশোরী উদ্ধার ভাঙ্গুড়ায় পৌরসভার চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত ট্যাপেন্ডাল, ফেন্সিডিলের খালি বোতল ও দেশীয় অস্ত্রসহ কুখ্যাত মাদক কারবারি সুলতান আটক মুন্সিগঞ্জ স্কলারস ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ সফলভাবে সম্পন্ন চেক প্রজাতন্ত্রকে হারিয়ে দুরুণ শুরু দক্ষিণ কোরিয়ার

আমাকে ভোট দিয়ে এমপি বানান, উন্নয়ন না হলে আর ভোট চাইতে আসব না: ব্যারিস্টার রুমিন

  • প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬
  • ১৯৫ বার পড়া হয়েছে

বাদল মিয়া,সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর পাঁচ গ্রামে স্বতন্ত্র প্রার্থী হাঁস মার্কা ব্যারিস্টার রুমিন ফারহানা’র নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে পশ্চিম পাড়া জামে মসজিদ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

পাকশিমুল ইউনিয়ন পরিষদের সদস্য সুজন মাহমুদ মাহমুদের সঞ্চালনায় এবং মোঃ সিরাজ খাঁ’র সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যারিস্টার রুমিন ফারহানা।

বক্তব্যে তিনি বলেন, পাঁচ গ্রাম থেকেই তাঁর প্রথম নির্বাচনী সভা শুরু। নির্বাচনী প্রচারণায় আসার পথে এলাকার রাস্তা-ঘাটের বেহাল অবস্থা দেখে তিনি খুব মর্মাহত হন। তিনি বলেন, “আমি যদি নির্বাচিত হই, তাহলে ভূইশ্বর থেকে পরমানন্দপুর ব্রিজ নির্মাণই হবে আমার প্রথম নির্বাচনী ওয়াদা। এই রাস্তা দিয়ে আসতে আমার নিজেরই কষ্ট হয়েছে, আপনারা প্রতিদিন কীভাবে চলাচল করেন তা কল্পনাও করা যায় না।”

তিনি আরও বলেন, শুধু ব্রিজ নয়, পুরো এলাকায় পাকা রাস্তা নির্মাণ করা হবে। ভোট দিয়ে নির্বাচিত করলে এই অবহেলিত অঞ্চলে উন্নয়নের আলো জ্বালানো হবে বলে আশ্বাস দেন তিনি।

স্বাস্থ্যসেবা প্রসঙ্গে ব্যারিস্টার রুমিন বলেন, “সরকারি হাসপাতালে গেলে বলা হয় ডাক্তার নেই, মেশিন নেই। অথচ এই হাসপাতালগুলো চলে জনগণের ট্যাক্সের টাকায়। আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, সরকার যেই থাকুক না কেন—আমি আমার নির্বাচনী এলাকায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাধ্য করব।”

তিনি বলেন, দেশের বিভিন্ন এলাকায় বিশেষ সুবিধা থাকলেও সরাইল ও আশুগঞ্জ সেই সুবিধা থেকে বঞ্চিত। “ব্রাহ্মণবাড়িয়া দেশের একটি টপ জেলা হয়েও এত অবহেলা কেন—আমি নির্বাচিত হলে তা মেনে নেব না,” বলেন তিনি।

নিজের প্রতিশ্রুতি তুলে ধরে তিনি বলেন, “আমাকে একবার ভোট দিয়ে এমপি বানান। যদি আমি আপনাদের উন্নয়ন না করতে পারি, তাহলে আর কখনো আপনাদের কাছে ভোট চাইতে আসব না।”

নারী ক্ষমতায়ন প্রসঙ্গে তিনি বলেন, হাঁস লক্ষ্মীর প্রতীক। এলাকার মা-বোনেরা যেন ঘরে বসে বাড়তি আয় করতে পারেন, সে জন্য প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে। সহজ শর্তে ঋণ নিয়ে ছোট খামার গড়তে পারার ব্যবস্থাও করা হবে বলে জানান তিনি।

সবশেষে ভোটারদের উদ্দেশে তিনি আহ্বান জানান, আগামী ১১ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি বিকাল পর্যন্ত সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে, যেন কেউ ভোট চুরি করতে না পারে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট