1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম
ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত ​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী উলিপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু বগুড়া সদরে টাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার কলমাকান্দায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নূরুল আমিন পেলেন নতুন ঘর প্যারাগুয়ের বিপক্ষে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী,রয়ছে যেসব কর্মসূচি জনগনের জন‍্য বাজেট,সুফল পৌঁছাবে প্রতিটি ঘরে, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি এমপি খোকন তালুকদার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এর সম্মানসূচক ‘সিন্ডিকেট সদস্য’ নির্বাচিত হওয়ায় উষ্ণ সংবর্ধনা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নিখোঁজ কিশোরী উদ্ধার ভাঙ্গুড়ায় পৌরসভার চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত ট্যাপেন্ডাল, ফেন্সিডিলের খালি বোতল ও দেশীয় অস্ত্রসহ কুখ্যাত মাদক কারবারি সুলতান আটক মুন্সিগঞ্জ স্কলারস ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ সফলভাবে সম্পন্ন চেক প্রজাতন্ত্রকে হারিয়ে দুরুণ শুরু দক্ষিণ কোরিয়ার

মাদারীপুরে মিলারদের সাথে খাদ্যকর্মকর্তাদের যোগসাজশে ২টি খাদ্যগুদামের খাবার অযোগ্য সরকারী আমন চাল সংগ্রহ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
  • ১৪৯ বার পড়া হয়েছে

ফায়োজুল শরীফ,ষ্টাফ রিপোর্টারঃ

মাদারীপুর সদর উপজেলার ইটেরপোল বাজার সরকারি খাদ্য গুদাম ও চরমুগরিয়া বাজার খাদ্যগুদামে আমন চাল সংগ্রহ অভিযানে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। আমন চাল সংগ্রহের মৌসুমে (২০২৫-২৬) সরকার আমন চালের ভালো দাম নির্ধারণ করলেও স্থানীয় খাদ্য বিভাগের কর্মকর্তাদের যোগসাজশে গুদামে নিম্নমানের ‘হাইব্রিড’ চাল মজুদ করা হচ্ছে বলে জানা গেছে। ব্যবসায়ীদের দাবি, এই চাল অত্যন্ত নিম্নমানের এবং সাধারণত হাঁস-মুরগি বা মাছের ফিড তৈরিতে ব্যবহৃত হয়। সরকারীভাবে খাদ্যগুদামে চাল মজুদ ও বাজারমূল্যের ব্যবধানে সরকারি নির্দেশনা অনুযায়ী চলতি মৌসুমে মাদারীপুর সদর উপজেলায় ৬৬৫ মেট্রিক টন আমন সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ইটেরপুল গুদামে ৩০০ মেট্রিক টন এবং চরমুগরিয়া গুদামে ৩৬৫ মেট্রিক টন চাল সংগ্রহের কথা রয়েছে। সরকার প্রতি কেজি চালের ক্রয়মূল্য নির্ধারণ করেছে ৫০ টাকা, যা পূর্বের যে কোনো সময়ের চাইতে বেশী। তবে সরেজমিনে অনুসন্ধানে দেখা গেছে, গুদামে যে চাল সংগ্রহ করা হচ্ছে তার বাজারমূল্য বড়জোর ৩৫ থেকে ৪০ টাকা। স্থানীয় ব্যবসায়ীদের মতে এ বিপুল পরিমাণ মূল্যের ব্যবধান হাতিয়ে নিতেই মিলাররা খাদ্য গুদামের লোকজনের সাথে যোগসাজশ করে নিম্নমানের চাল সরবরাহ করছে। ব্যবসায়ীদের ক্ষোভ ও সরেজমিন চিত্র পর্যালোচনা করে চরমুগরিয়া ও ইটেরপুল গুদামে গিয়ে দেখা যায়, ট্রাক থেকে নিম্নমানের চাল আনলোড করে গুদামজাত করা হচ্ছে। সংগৃহীত চালের নমুনা নিয়ে স্থানীয় চাল ব্যবসায়ীদের দেখালে তারা বিস্ময় প্রকাশ করেন। স্থানীয় চাল ব্যবসায়ী মোঃ নূরুল ইসলাম ও আবুল কালাম বেপারী বলেন, এত নিম্নমানের চাল আমরা সাধারণ মানুষের কাছে বিক্রির জন্যও রাখি না। এগুলো সাধারণত পশু-পাখির খাদ্য হিসেবে বিক্রি হয়। এমনকি খেটে খাওয়া মানুষ, দিনমুজুর এবং রিকশাচালকরাও এই চাল কিনে খান না। ব্যবসায়ী শাহ আলম বেপারী জানান, এই চালগুলো মূলতঃ মাছ ও মুরগির ফিড তৈরির কারখানায় ব্যবহৃত হয়। অনিয়মের বিষয়ে জানতে চাইলে চরমুগরিয়া গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশ্বজিৎ মল্লিক বলেন, আমাদের প্রায় সব চালই ভালো মানের। সামান্য কিছু এদিক-ওদিক হতে পারে। আমরা সরকারি নির্দেশনা মেনেই কাজ করছি। অন্যদিকে ইটেরপুল গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় সাহা চালের মিলারদের ঘাড়ে দায়ভার চাপিয়ে বলেন, মিলাররা হাইব্রিড চালই বেশি দিচ্ছে। বাজারে এর দাম কম হলে আমাদের কিছু করার নেই। বিষয়টি নিয়ে জেলা খাদ্য কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং সংবাদকর্মীরা কেন গুদামে গিয়েছেন সেই প্রশ্ন তুলে কোনো মন্তব্য করতে রাজি হননি।

​এ বিষয়ে মাদারীপুর জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম বলেন, নিম্নমানের চাল সংগ্রহের বিষয়টি আমার জানা ছিল না। আমি দ্রুত খোঁজ-খবর নিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। সাধারণ মানুষের অভিযোগ, সরকারি ভাণ্ডারে যদি এই নিম্নমানের চাল মজুদ করা হয়, তবে পরবর্তীতে ওএমএস বা ভিজিএফ-এর মাধ্যমে সাধারণ মানুষ খাওয়ার অযোগ্য চাল পেতে বাধ্য হবে। এ ব্যাপারে কোনো দূর্ণীতি আছে কিনা তা সুষ্ঠু তদন্তের মাধ্যমে খতিয়ে দেখে জনস্বার্থে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া দরকার বলে মনে করে সাধারণ মানুষ।

 

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট