1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম
ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত ​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী উলিপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু বগুড়া সদরে টাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার কলমাকান্দায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নূরুল আমিন পেলেন নতুন ঘর প্যারাগুয়ের বিপক্ষে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী,রয়ছে যেসব কর্মসূচি জনগনের জন‍্য বাজেট,সুফল পৌঁছাবে প্রতিটি ঘরে, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি এমপি খোকন তালুকদার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এর সম্মানসূচক ‘সিন্ডিকেট সদস্য’ নির্বাচিত হওয়ায় উষ্ণ সংবর্ধনা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নিখোঁজ কিশোরী উদ্ধার ভাঙ্গুড়ায় পৌরসভার চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত ট্যাপেন্ডাল, ফেন্সিডিলের খালি বোতল ও দেশীয় অস্ত্রসহ কুখ্যাত মাদক কারবারি সুলতান আটক মুন্সিগঞ্জ স্কলারস ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ সফলভাবে সম্পন্ন চেক প্রজাতন্ত্রকে হারিয়ে দুরুণ শুরু দক্ষিণ কোরিয়ার

গাজায় ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী ভাইরাস, ‘নজিরবিহীন’ বলছেন স্বাস্থ্যকর্মীরা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
  • ১৫৬ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ

ফিলিস্তিনের গাজা উপত্যকায় দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে একটি মারাত্মক শ্বাসতন্ত্রের ভাইরাস, যা ইতোমধ্যে প্রাণহানির ঘটনা ঘটেছে। চলমান সংকটের মধ্যে এই ভাইরাস গাজার দুর্বল স্বাস্থ্যব্যবস্থাকে প্রায় ভেঙে দিয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীরা। টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

গাজা সিটির আল-শিফা মেডিকেল কমপ্লেক্সের মেডিকেল পরিচালক ডা. মোহাম্মদ আবু সালমিয়া জানান, শিশু, বয়স্ক মানুষ এবং দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত ব্যক্তিরা এই ভাইরাসে সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছেন। পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, “আমরা এমন একটি স্বাস্থ্য বিপর্যয়ের মুখোমুখি, যার নজির আগে কখনো দেখা যায়নি, এটি ‘নজিরবিহীন’।”

স্বাস্থ্য কর্মকর্তাদের ধারণা, ভাইরাসটি ইনফ্লুয়েঞ্জা বা করোনাভাইরাসজাতীয় কোনো সংক্রমণের সঙ্গে সম্পর্কিত হতে পারে। অপুষ্টি, দীর্ঘস্থায়ী মানসিক চাপ এবং নিয়মিত টিকাদান কার্যক্রমের ঘাটতির কারণে সব বয়সী মানুষের মধ্যেই সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে।

আক্রান্তদের মধ্যে দীর্ঘদিন ধরে জ্বর, শরীর ও মাথাব্যথা, বমি এবং শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা যাচ্ছে। অনেক রোগীর ক্ষেত্রে এসব উপসর্গ নিউমোনিয়ায় রূপ নিচ্ছে। শীতল ও স্যাঁতসেঁতে আবহাওয়া এবং তাঁবুতে গাদাগাদি করে বসবাসরত বাস্তুচ্যুত পরিবারগুলোর জন্য পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

এ অবস্থায় গাজার হাসপাতালগুলোতে তীব্র ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের সংকট দেখা দিয়েছে। অ্যান্টিবায়োটিক, ক্যানসারের ওষুধ, কিডনি ডায়ালাইসিস সামগ্রী এবং দীর্ঘমেয়াদি রোগের প্রয়োজনীয় চিকিৎসা উপকরণ প্রায় সম্পূর্ণরূপে ফুরিয়ে গেছে। পাশাপাশি মানসিক স্বাস্থ্যসেবাও চরমভাবে ব্যাহত হচ্ছে।

ডা. আবু সালমিয়া অভিযোগ করেন, ইসরায়েল প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও জীবনরক্ষাকারী ওষুধ গাজায় প্রবেশে বাধা সৃষ্টি করছে। তার দাবি, অত্যাবশ্যক সামগ্রী আটকে রাখা হলেও অপ্রয়োজনীয় কিছু পণ্য ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট