1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম
ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত ​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী উলিপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু বগুড়া সদরে টাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার কলমাকান্দায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নূরুল আমিন পেলেন নতুন ঘর প্যারাগুয়ের বিপক্ষে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী,রয়ছে যেসব কর্মসূচি জনগনের জন‍্য বাজেট,সুফল পৌঁছাবে প্রতিটি ঘরে, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি এমপি খোকন তালুকদার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এর সম্মানসূচক ‘সিন্ডিকেট সদস্য’ নির্বাচিত হওয়ায় উষ্ণ সংবর্ধনা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নিখোঁজ কিশোরী উদ্ধার ভাঙ্গুড়ায় পৌরসভার চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত ট্যাপেন্ডাল, ফেন্সিডিলের খালি বোতল ও দেশীয় অস্ত্রসহ কুখ্যাত মাদক কারবারি সুলতান আটক মুন্সিগঞ্জ স্কলারস ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ সফলভাবে সম্পন্ন চেক প্রজাতন্ত্রকে হারিয়ে দুরুণ শুরু দক্ষিণ কোরিয়ার

বিপিএলের প্লে-অফ শুরু কাল, কে খেলবে কার সঙ্গে?

  • প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
  • ১৯৫ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্কঃ

২৪ দিন আর ৩০ ম্যাচের লড়াই শেষে শেষ হলো চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) লিগ পর্ব। টেবিলের শীর্ষে থেকেই প্লে-অফ নিশ্চিত করেছে রাজশাহী ওয়ারিয়র্স। ১০ ম্যাচে ৮ জয়ে তারা লিগ শেষ করেছে এক নম্বরে।

৬টি করে জয় নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে চট্টগ্রাম রয়্যালস ও রংপুর রাইডার্স। রান রেটে এগিয়ে থাকায় চট্টগ্রাম দ্বিতীয় এবং রংপুর তৃতীয় স্থানে অবস্থান করছে। আর ৫ জয় নিয়ে চার নম্বরে থেকে প্লে-অফের শেষ টিকিট নিশ্চিত করেছে সিলেট টাইটান্স।

টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল রাজশাহী ও চট্টগ্রাম ফাইনালে ওঠার দুটি সুযোগ পাবে। অন্যদিকে তিন ও চার নম্বরে থাকা রংপুর ও সিলেটকে ফাইনালে যেতে হলে টানা দুই ম্যাচ জিততেই হবে—একটি হার মানেই বিদায়।

প্লে-অফ পর্বের শুরু হবে মঙ্গলবার (২০ জানুয়ারি)।
দুপুর ১টায় শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও সিলেট টাইটান্স। এই ম্যাচে হারলেই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়বে পরাজিত দল।

একই দিন সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে প্রথম কোয়ালিফায়ার, যেখানে লড়বে রাজশাহী ওয়ারিয়র্স ও চট্টগ্রাম রয়্যালস। এই ম্যাচের জয়ী দল সরাসরি ফাইনালে জায়গা করে নেবে। তবে পরাজিত দল পাবে আরেকটি সুযোগ।

এলিমিনেটরে জয়ী দল ও প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দল মুখোমুখি হবে দ্বিতীয় কোয়ালিফায়ারে, যা অনুষ্ঠিত হবে ২১ জানুয়ারি সন্ধ্যা ৬টায়।

ব্যক্তিগত পারফরম্যান্সেও দারুণ উত্তেজনা ছড়িয়েছে লিগ পর্বে। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে রয়েছেন রংপুরের তাওহিদ হৃদয়। ১০ ইনিংসে ১৩৯ স্ট্রাইক রেটে তার সংগ্রহ ৩৭৮ রান, রয়েছে একটি সেঞ্চুরি ও একটি ফিফটি।

৩২৯ রান করে যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও সিলেটের ওপেনার পারভেজ হোসেন ইমন।

বোলিংয়ে সবচেয়ে সফল চট্টগ্রাম রয়্যালসের বাঁহাতি পেসার শরিফুল ইসলাম—তার শিকার ২৩ উইকেট। ১৭ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে রাজশাহীর রিপন মন্ডল। একই সংখ্যক উইকেট নিয়ে তিন নম্বরে রয়েছেন নোয়াখালী এক্সপ্রেসের হাসান মাহমুদ, যদিও তার দল লিগ পর্বেই বিদায় নিয়েছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট