1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম
ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত ​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী উলিপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু বগুড়া সদরে টাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার কলমাকান্দায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নূরুল আমিন পেলেন নতুন ঘর প্যারাগুয়ের বিপক্ষে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী,রয়ছে যেসব কর্মসূচি জনগনের জন‍্য বাজেট,সুফল পৌঁছাবে প্রতিটি ঘরে, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি এমপি খোকন তালুকদার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এর সম্মানসূচক ‘সিন্ডিকেট সদস্য’ নির্বাচিত হওয়ায় উষ্ণ সংবর্ধনা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নিখোঁজ কিশোরী উদ্ধার ভাঙ্গুড়ায় পৌরসভার চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত ট্যাপেন্ডাল, ফেন্সিডিলের খালি বোতল ও দেশীয় অস্ত্রসহ কুখ্যাত মাদক কারবারি সুলতান আটক মুন্সিগঞ্জ স্কলারস ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ সফলভাবে সম্পন্ন চেক প্রজাতন্ত্রকে হারিয়ে দুরুণ শুরু দক্ষিণ কোরিয়ার

মিঠাপুকুরে এনজিও কর্মীর বাড়িতে নারীকে আটকে রেখে মধ্যযুগীয় নির্যাতন,আহত-৪

  • প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬
  • ১৭১ বার পড়া হয়েছে

মাহিদুল ইসলাম আউলিয়া (রংপুর)প্রতিনিধিঃ

রংপুরের মিঠাপুকুরে এনজিওর কিস্তির টাকা দিতে গিয়ে নৃশংস হামলার শিকার হয়েছেন এক গৃহবধূ। তাকে বাড়ির উঠানে আটকে রেখে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে এক এনজিও কর্মীর পরিবারের বিরুদ্ধে। এসময় ওই গৃহবধূকে বাঁচাতে গিয়ে এক কিশোরীর শ্লীলতাহানিসহ একই পরিবারের চারজনকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালানো হয়েছে। বর্তমানে আহতরা আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি ঘটেছে, উপজেলার লতিবপুর ইউনিয়নের ঘেচুলিয়া গ্রামে আদ-দ্বীন ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের মাঠকর্মী লিলি বেগমের বাড়িতে। রবিবার (১৮ জানুয়ারি ) দুপুরে ভুক্তভোগী রাবেয়া বেগমের স্বামী মহাসীন আলী বাদী হয়ে মিঠাপুকুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে,লতিবপুর ইউনিয়নের ঘেচুলিয়া গ্রামের মহাসীন আলীর স্ত্রী রাবেয়া বেগম (৩৫) আদ-দ্বীন এনজিওর একজন নিয়মিত গ্রাহক। গত ১৪ জানুয়ারি দুপুর দেড়টার দিকে তিনি ওই এনজিওর মাঠকর্মী লিলি বেগমের বাড়িতে কিস্তির টাকা জমা দিতে যান। টাকা জমা নেওয়ার পরিবর্তে লিলি বেগম পূর্ব শত্রুতার জের ধরে রাবেয়া বেগমকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। রাবেয়া এর প্রতিবাদ করলে লিলি বেগম ও তার সহযোগীরা তাকে বাড়ির উঠানে আটকে রেখে পাশবিক নির্যাতন চালান। রাবেয়াকে নির্যাতনের খবর পেয়ে তার পরিবারের সদস্যরা তাকে উদ্ধারে এগিয়ে এলে লিলি বেগমের নির্দেশে একদল সশস্ত্র হামলাকারী তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। অভিযোগ অনুযায়ী, লিলি বেগমের সহযোগী লাইজু মিয়া লোহার রড দিয়ে রাবেয়ার স্বামী মহাসীন আলীর মাথায় ও বুকে আঘাত করে রক্তাক্ত জখম করেন এবং গলা চেপে ধরে হত্যার চেষ্টা চালান।এসময় বৃদ্ধ শ্বশুর আকমল হোসেন (৭০) পুত্রবধূকে বাঁচাতে এলে তাকেও বাঁশের লাঠি দিয়ে বেধড়ক পেটানো হয়। মহাসীন আলীর স্কুলপড়ুয়া মেয়ে মদিনা খাতুন এগিয়ে এলে নাজমুল হোসেন নামে এক যুবক তার শ্লীলতাহানি ঘটান। লিলি বেগম ও সাহেবা বেগম মিলে কিশোরীটির গলা চেপে ধরলে সে মুমূর্ষু অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। স্থানীয়রা জানান,একজন এনজিও কর্মীর আচরণ হবে নম্র ও সহযোগিতামূলক, কিন্তু লিলি বেগম ও তাঁর পরিবারের সদস্যরা যেভাবে একজন গ্রাহক ও তাঁর পরিবারকে রক্তাক্ত করেছেন, তা নজিরবিহীন। মহাসীন আলী বলেন, আমর স্ত্রী কিস্তি দিতে গিয়েছিল, মার খেতে নয়। আমরা তাকে বাচাতে গেলে বেধড়ক মারধরের শিকার হয়েছি।আমার স্কুল পড়ুয়া মেয়েটার সর্বনাশ করতে চেয়েছিল নাজমুল। এমনকি লিলি বেগম এনজিওর ক্ষমতার দাপট দেখিয়ে আমাদের শেষ করে দিতে চেয়েছিলেন। আমি এই অন্যায়ের বিচার চাই। অভিযুক্ত লিলি বেগমের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তবে আদ-দ্বীন ওয়েল ফেয়ার এনজিওর শাখা ম‍্যানেজার রশিদুল ইসলাম বলেন,আমরা কোন লিখিত অভিযোগ পাইনি।অভিযোগ পেলে ব‍্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুজ্জামান জানান,এ বিষয়টি একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট