1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল প্রথমবার বিশ্বকাপে আসা কেপ ভার্দে মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য,কর্মশালায় বক্তারা মিঠাপুকুরে চালককে কুপিয়ে অটো মিশুক ছিনতাইয়ের চেষ্টা,নারী সদস্য হাতেনাতে আটক ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত ​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী উলিপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু বগুড়া সদরে টাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার কলমাকান্দায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নূরুল আমিন পেলেন নতুন ঘর প্যারাগুয়ের বিপক্ষে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী,রয়ছে যেসব কর্মসূচি জনগনের জন‍্য বাজেট,সুফল পৌঁছাবে প্রতিটি ঘরে, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি এমপি খোকন তালুকদার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এর সম্মানসূচক ‘সিন্ডিকেট সদস্য’ নির্বাচিত হওয়ায় উষ্ণ সংবর্ধনা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নিখোঁজ কিশোরী উদ্ধার ভাঙ্গুড়ায় পৌরসভার চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

তারেক রহমানের সংবর্ধনায় মুন্সীগঞ্জ হতে যোগ দিবে ২৫ হাজার নেতাকর্মী

  • প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ২৫৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ

নেতাকর্মীদের বহনের জন্য মুন্সীগঞ্জের বিভিন্ন পয়েন্ট থেকে দুই শতাধিকেরও বেশি বাস ভাড়া করা হয়েছে। তবে দলীয় নেতাকর্মীরা জানিয়েছেন, মুন্সীগঞ্জ থেকে ঢাকার দূরত্ব কম হওয়ায় বাসের পাশাপাশি বিভিন্ন ধরনের পরিবহনে করেও তারা ঘটনাস্থলে পৌঁছাবেন। এছাড়া মুন্সীগঞ্জের অনেক নেতাকর্মী ঢাকা শহরে বসবাস করায় তারা ঢাকা থেকেই অনুষ্ঠানে যোগ দেবেন বলে বিএনপির দলীয় সূত্রগুলো নিশ্চিত করেছে।

বিএনপির একাধিক নেতাকর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, মুন্সীগঞ্জের ছয়টি উপজেলা থেকে বাসসহ বিভিন্ন পরিবহনে করে বৃহস্পতিবার ভোর থেকেই নেতাকর্মীরা ঢাকার সংবর্ধনা অনুষ্ঠানে জড়ো হবেন। এছাড়াও উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মী মোটরসাইকেলসহ অন্যান্য ব্যক্তিগত পরিবহনে করে ঘটনাস্থলে যাবেন। এ ব্যাপারে বিএনপি কর্মী রাসেল ঢালী বলেন, আমরা মুন্সীগঞ্জ বিএনপির রাজনীতি করলেও পেশাগত কারণে ঢাকায় অবস্থান করি। তাই আমরা ঢাকা থেকেই সমাবেশস্থলে জড়ো হবো। এ ব্যাপারে বেতকা পরিবহনের মালিক সমিতির সহ-সভাপতি নুর হোসেন সর্দার বলেন, আমার দুটি বাস রাসেল মল্লিক নামের একজন বিএনপি নেতা ভাড়া করেছেন। বিচ্ছিন্নভাবে তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে অনেকেই বাস ভাড়া করছেন। আমরা আশা করছি, আমাদের পরিবহনের ১৫ থেকে ২০টি বাস ভাড়া হবে।
এ বিষয়ে মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আমির হোসেন দোলন বলেন, মুন্সীগঞ্জ থেকে ২৫ হাজারেরও বেশি বিএনপির নেতাকর্মী ঘটনাস্থলে জড়ো হবেন। শুধু টঙ্গিবাড়ী উপজেলা থেকেই ৪০ থেকে ৫০টি বাস ভাড়া করা হয়েছে। এভাবে পুরো জেলা থেকে নেতাকর্মীরা অনুষ্ঠানে যোগ দেবেন। এছাড়া অনেকে মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়িতেও যাবেন। ঢাকায় অবস্থানরত আমাদের অনেক নেতাকর্মী ঢাকা থেকেই সমাবেশস্থলে উপস্থিত হবেন।

এ বিষয়ে মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিন  বলেন, আমরা বেশ কিছু বাস ভাড়া করছি। তবে মুন্সীগঞ্জ থেকে ঢাকা খুব কাছাকাছি হওয়ায় নেতাকর্মীরা বিভিন্ন পরিবহনে যাতায়াত করবেন। আমাদের ঢাকার ৩০০ ফিট এলাকায় কাঞ্চন ব্রিজ দিয়ে যেতে বলা হয়েছে। কিন্তু দেশের বিভিন্ন স্থান থেকে যেভাবে নেতাকর্মীরা জড়ো হচ্ছেন, তাতে আমরা ঠিক কতজন নেতাকর্মী নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হতে পারবো, তা নিয়ে কিছুটা সংশয় রয়েছে। তারপরও মুন্সীগঞ্জ সদর থেকেই অন্তত ১০ থেকে ১২ হাজার নেতাকর্মী ওই দিন ঘটনাস্থলে জড়ো হবেন বলে আমরা আশা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট