1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম
মাদারীপুরে দুই মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের গুরুতর আহত-৬ ঢাকার ধামরাইয়ে ডিম ও মুরগির ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে পোল্ট্রি খামারিরা কাজিপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে স্বাস্হ্য প্রতিনিধিদের দূর্গম চরাঞ্চলে পরিদর্শন মাদারীপুর পৌরসভায় ২০২৬-‘২৭ অর্থবছরে প্রায় ১১১ কোটি টাকার চ্যালেঞ্জিং চূড়ান্ত বাজেট অনুমোদন বদলগাছী উপজেলায় খাস খাজনা অনিয়ম এর অভিযোগ হামলা স্থগিত করে ফের আলোচনায় বসছে ইরান-যুক্তরাষ্ট্র আজ ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় সৎ মায়ের সঙ্গে অভিমান করে তরুণের আত্মহত্যা মৌলভীবাজারে ক্যাডেট এএসআই নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৫ লাখ শিশু পাবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল জেলা যুবদল নেতা ওয়ারেছ উদ্দিন ফারাস ওয়ারেছ আর নেই রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া ৩টি অঙ্গ একসাথে শেষ হয়ে যাচ্ছে না তো? সকালে যা খাচ্ছেন,একটু মিলিয়ে নিন! রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের অবৈধ ৭ কর্মকর্তা ও কর্মচারী বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ কুয়েত ও বাহরাইনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালালো ইরান আজ থেকে চালু ভারতের পর্যটন ভিসা, যেভাবে করবেন আবেদন একচেটিয়া আধিপত্যে জয় নিয়ে গ্রুপপর্ব শেষ করল আর্জেন্টিনা মাদারীপুরে পুলিশ পরিচয়ে ইজিবাইক ছিনতাই চক্রের চাকুরীচ্যুত সেনা ও পুলিশ সদস্য ২ জনসহ মোট গ্রেফতার-৩ ফরিদপুরে ছাত্র শিবিরের মাদক বিরোধী সাইকেল র‍্যালি একের পর এক হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রশংসায় ভাসছেন লক্ষীছড়ি থানার এএসআই রাফিদুল ইসলাম শ্রীপুরে ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদককে পিটিয়ে আহত করতে হবে এনআইডি নবায়ন,মেয়াদ ও ফি কত? আর্জেন্টিনা-ব্রাজিলসহ নকআউটে ২৭ দল,দেখুন কবে কোন দলের খেলা দেম্বেলের হ্যাটট্রিকে উড়ে গেল হালান্ডের নরওয়ে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে চন্ডিপুরে র‍্যালি ও আলোচনা সভা ব্যক্তিগত সফরে গিয়ে গণসংবর্ধনা পেলেন মাদারীপুর সদর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের,ছেলের ঘরে হলো না ঠাঁই রুহিয়া উপজেলায় গুপ্ত জামাত,এখন ইউনিয়ন বিএনপির নেতা চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ সিরাজগঞ্জ যমুনাচরে লাল সোনা খ্যাত মরিচের বাম্পার ফলন টেকসই উন্নয়ন ও সুশাসন নিশ্চিতকল্পে ২০টি তরুণ সামাজিক সংগঠন নিয়ে মাদারীপুরে কর্মশালা অনুষ্ঠিত

ক্রিকেটে এমন রেকর্ড ইতিহাস আর কারও নেই

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্কঃ

নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি করে এক নতুন বিশ্বরেকর্ড গড়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ। আন্তর্জাতিক ক্রিকেটে আইসিসির পূর্ণ সদস্য সব দেশের বিপক্ষে সেঞ্চুরি করা বিশ্বের একমাত্র ব্যাটার এখন তিনি। ক্রিকেটের ইতিহাসে আগে কেউই এমন কীর্তির কাছাকাছি যেতে পারেননি।

বুধবার নেপিয়ারে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৬৯ বলে ১৩ চার ও ৪ ছক্কায় ১০৯ রানের দারুণ ইনিংস খেলেন হোপ। শেষ পর্যন্ত অপরাজিত থেকে দলকে এনে দেন শক্ত ভিত, নিজের নামও তুললেন অসম্ভব এক অর্জনের পাশে।

হোপের আগে সব ফরম্যাট মিলিয়েও কোনো ক্রিকেটারের আইসিসির সব পূর্ণ সদস্য দেশের বিপক্ষে সেঞ্চুরি ছিল না। তিনি করেছেন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ভারত, পাকিস্তান, জিম্বাবুয়ে, বাংলাদেশ, আয়ারল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে। টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে দুটি ও ভারতের সঙ্গে একটি সেঞ্চুরি আছে তার। ওয়ানডেতে বাকি দলগুলোর বিপক্ষে ছুঁয়েছেন ম্যাজিক ফিগার। চলতি বছর প্রথমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতেও সেঞ্চুরি করেন এই ডানহাতি ব্যাটার।

সব মিলিয়ে ১৩টি দেশের বিপক্ষে সেঞ্চুরির মালিক হোপ-যা সংখ্যায়ও বিশ্বসেরা। এতদিন তিনি ১২ দেশের বিপক্ষে সেঞ্চুরির কীর্তিতে মাহেলা জয়াবর্ধনে ও ক্রিস গেইলের পাশে ছিলেন। সেই দুই কিংবদন্তিকে এবার ছাড়িয়ে এককভাবে শীর্ষে উঠে গেলেন। আর ১১ দেশের সঙ্গে সেঞ্চুরির কীর্তি আছে শচীন টেন্ডুলকার, গ্যারি কার্স্টেন, রিকি পন্টিং, রাহুল দ্রাবিড়, কুমার সাঙ্গাকারা, হাশিম আমলা, শিখর ধাওয়ান, মার্টিন গাপটিল ও পল স্টার্লিংয়ের।

ওয়ানডেতে সর্বোচ্চ ১২টি দেশের বিপক্ষে সেঞ্চুরি করার রেকর্ডটিও এখন হোপের। এই ফরম্যাটে তার সেঞ্চুরি সংখ্যা ১৯। অন্যদিকে, ওয়ানডেতে সর্বোচ্চ ৪৯ সেঞ্চুরি করা টেন্ডুলকার ম্যাজিক ফিগার ছুঁয়েছেন ১১ দেশের বিপক্ষে। ১০টি দেশের মাটিতেও ওয়ানডে সেঞ্চুরি আছে হোপের। সমান ১২ দেশে সেঞ্চুরির মালিক রয়েছেন বিরাট কোহলি ও ক্রিস গেইল। তাদের সামনে আছেন দুটি নাম-শচীন টেন্ডুলকার ও সনৎ জয়সুরিয়া।

ওয়ানডেতে ১৯টি সেঞ্চুরি করে হোপ এখন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের তালিকায় দ্বিতীয় সর্বোচ্চ। ব্রায়ান লারার সেঞ্চুরির সংখ্যাও ছিল ১৯টি। শীর্ষে আছেন ক্রিস গেইল-২৫টি সেঞ্চুরির মালিক।

আরেকটি মাইলফলকও ছুঁয়েছেন হোপ। ওয়ানডেতে মাত্র ১৪৭ ইনিংসে ৬০০০ রান পূর্ণ করে ক্যারিবীয়দের মধ্যে তিনি এখন দ্বিতীয় দ্রুততম। তার ওপরে আছেন কেবল কিংবদন্তি স্যার ভিভ রিচার্ডস।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট