1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম
রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের অবৈধ ৭ কর্মকর্তা ও কর্মচারী বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ কুয়েত ও বাহরাইনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালালো ইরান আজ থেকে চালু ভারতের পর্যটন ভিসা, যেভাবে করবেন আবেদন একচেটিয়া আধিপত্যে জয় নিয়ে গ্রুপপর্ব শেষ করল আর্জেন্টিনা মাদারীপুরে পুলিশ পরিচয়ে ইজিবাইক ছিনতাই চক্রের চাকুরীচ্যুত সেনা ও পুলিশ সদস্য ২ জনসহ মোট গ্রেফতার-৩ ফরিদপুরে ছাত্র শিবিরের মাদক বিরোধী সাইকেল র‍্যালি একের পর এক হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রশংসায় ভাসছেন লক্ষীছড়ি থানার এএসআই রাফিদুল ইসলাম শ্রীপুরে ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদককে পিটিয়ে আহত করতে হবে এনআইডি নবায়ন,মেয়াদ ও ফি কত? আর্জেন্টিনা-ব্রাজিলসহ নকআউটে ২৭ দল,দেখুন কবে কোন দলের খেলা দেম্বেলের হ্যাটট্রিকে উড়ে গেল হালান্ডের নরওয়ে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে চন্ডিপুরে র‍্যালি ও আলোচনা সভা ব্যক্তিগত সফরে গিয়ে গণসংবর্ধনা পেলেন মাদারীপুর সদর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের,ছেলের ঘরে হলো না ঠাঁই রুহিয়া উপজেলায় গুপ্ত জামাত,এখন ইউনিয়ন বিএনপির নেতা চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ সিরাজগঞ্জ যমুনাচরে লাল সোনা খ্যাত মরিচের বাম্পার ফলন টেকসই উন্নয়ন ও সুশাসন নিশ্চিতকল্পে ২০টি তরুণ সামাজিক সংগঠন নিয়ে মাদারীপুরে কর্মশালা অনুষ্ঠিত তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে বন্ধ হয়ে যাওয়া রাস্তার পুনঃসংস্কার কাজের শুরু হাতীবান্ধায় ছাত্রশিবিরের উদ্যোগে এইচএসসি-আলিম পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান ও শিক্ষা উপকরণ বিতরণ চরফ্যাশনে দক্ষিণ আইচা কলেজের-২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত উলিপুরে ‘কমিউনিটি অ্যাকশন ফর ক্লাইমেট জাস্টিস অ্যান্ড নেটওয়ার্কিং’ প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত মৌলভীবাজার চাঁদনী ঘাট ব্রিজ,সারা পৃথিবীতে উড়বে একদিন অপহরণের পর ধর্ষণের দায়ে মাদারীপুরে যুবকের ১৪ বছর কারাদন্ড জোড়া ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় ২০টি আফটারশক,১ লাখের বেশি মৃত্যুর শঙ্কা! সংসদে কুরআনের যে আয়াতের ব্যাখ্যা নিয়ে বাগ্‌বিতণ্ডা ও হট্টগোল অস্ত্র মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার তারেক রহমানের বেইজিং সফর ভারতীয় মিডিয়ার কড়া সমালোচনায় চীনা সংবাদমাধ্যমের ৪ মোবাইল অপারেটরের কাছে সরকারের পাওনা ১৩ হাজার কোটি টাকা ব্রাজিলের সামনে তিন পথের রোডম্যাপ, কোন সমীকরণে কী?

ক্ষমতাবানদের সাথে সবাই ছবি তুলতে চায়! ক্ষমতা হারালে সে ছবি লুকানো হয়

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৩৩৭ বার পড়া হয়েছে

ড. আব্দুল ওয়াদুদ

সমাজে আমরা প্রায়ই দেখি—কোনো নেতা, সেলিব্রিটি কিংবা ক্ষমতাবান ব্যক্তিকে ঘিরে ভিড় লেগেই থাকে। মানুষ আগ্রহ নিয়ে তাদের সাথে ছবি তোলে, সেই ছবি গর্ব করে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে।
কিন্তু আশ্চর্যের ব্যাপার—যখন সেই ব্যক্তিই ক্ষমতা হারায় বা কোনো বিতর্কে জড়িয়ে বিপদে পড়ে, নৈতিক স্খালন হয় তখন তার সাথে তোলা ছবিগুলো অদৃশ্য হয়ে যায়। লুকানো হয়।
কেন ঘটে এমন?
এই আচরণের পেছনে সামাজিক, মনোবৈজ্ঞানিক ও রাজনৈতিক ব্যাখ্যা আছে।

সামাজিক মর্যাদা ও “আমি-ও-গুরুত্বপূর্ণ” সাইকোলজি:

জনপ্রিয় মনোবিজ্ঞানী আব্রাহাম মাসলোর “স্বীকৃতি ও মর্যাদা”-র চাহিদা মানুষের আচরণকে গভীরভাবে পরিচালনা করে।
ক্ষমতাশালী ব্যক্তির সাথে ছবি মানে—নিজের মর্যাদা প্রমাণের সহজ উপায়। মানুষ আসলে বলতে চায়—
“আমি এমন একজন, যে ক্ষমতার কাছে পৌঁছাতে পারে” এ আচরণকে status-seeking behavior বলা হয়।
যেখানে ক্ষমতা, দাপট, নামডাক = মূল্যবান “সামাজিক মুদ্রা”।
এই মুদ্রা দিয়ে মানুষ সমাজে নিজেদের উচ্চতর করে দেখানোর প্রতিযোগিতায় নেমে পড়ে।

সম্মান পাওয়ার তীব্র ইচ্ছা (Impression Management):

সমাজে নিজের অবস্থান দেখাতে গিয়ে মানুষ ভালো ইমপ্রেশন তৈরি করতে চায়। এর সাথে যুক্ত হয়েছে সোশ্যাল মিডিয়ার লাইক-সংস্কৃতি।
একটি প্রভাবশালী নেতার সাথে ছবি—
একদিকে প্রশংসার বন্যা, অন্যদিকে সামাজিক বৈধতা—
“দেখ, আমি কত প্রভাবশালী লোকের সাথে মিশি!” এটি মূলত দেখানোর মনোভাব—যাকে মনোবিজ্ঞানে বলে impression management।

ক্ষমতার ছায়ায় আশ্রয় (Patronage Psychology):

সামাজিক বাস্তবতায় ক্ষমতা মানেই—চাকরি পাওয়া, ভালো পোস্টিং,
তদবিরে সুবিধা, মামলা-হামলায় রক্ষা,
সুযোগ-সুবিধা।
এ কারণে ছবি তুলে মানুষ বোঝাতে চায়—
“আমার পিছনে ক্ষমতা আছে, আমাকে বিরক্ত করলে শক্তির ব্যবহার হবে।” অর্থাৎ ছবি একধরনের মানসিক নিরাপত্তা অস্ত্র।

BIRG: বিজয়ের আলোয় ভাসা :

মনোবিজ্ঞানে একটি ধারণা আছে—
Basking In Reflected Glory
অর্থাৎ বিজয়ী, সফল এবং ক্ষমতাবান ব্যক্তির সাথে সম্পর্ক দেখিয়ে নিজেকে উজ্জ্বল দেখানো। যেমন—
দল জিতলে আমরা বলি “আমরা জিতেছি”,
কিন্তু হারলে “ওরা হেরেছে”। ক্ষমতাবান নেতার সাথে ছবি =
তার সাফল্যের আলো নিজের উপর ফেলা।

সমাজবিজ্ঞানের দৃষ্টিতে পরিচয়-রাজনীতি:

সমাজবিজ্ঞান বলছে—
মানুষ ব্যক্তিগত পরিচয়ের চেয়ে গ্রুপ পরিচয় বেশি মূল্য দেয়।
ক্ষমতাবানদের সাথে সম্পর্ক দেখিয়ে মানুষ বলতে চায়—
“আমি উচ্চমর্যাদার দলের সদস্য।”
ডুর্খেইম, বোর্দিওসহ বহু সমাজবিজ্ঞানী ক্ষমতা ও মর্যাদা অর্জনের এই আচরণকে সামাজিক মূলধন (social capital) হিসেবে ব্যাখ্যা করেছেন।
যা দিয়ে মানুষ রাজনৈতিক অংশীদারিত্ব,সামাজিক অবস্থান, পেশাগত সুবিধা ছিনিয়ে নিতে পারে। এটি মূলত প্রতীকী ক্ষমতা (symbolic power)—
ছবি হলো সেই ক্ষমতার দৃশ্যমান রূপ।

রাজনৈতিক সংস্কৃতির প্রভাবসুবিধাবাদ ও তোষামোদি:

বিশেষ করে উন্নয়নশীল দেশে রাজনীতির একটি বড় বাস্তবতা—
ক্ষমতা = সুযোগ
ক্ষমতা নেই = অচেনা মুখ

যে নেতা যত ক্ষমতাবান, তার চারপাশে তত ভিড়।
ক্ষমতা কমলেই ভিড় উধাও।
বাংলার প্রবাদ—
“পাঞ্জা ভাঙ্গলে কুকুর চিনে না।” অর্থাৎ—
রাজনৈতিক আনুগত্য অনেক সময়
নীতি বা আদর্শ নয়
বরং ব্যক্তিগত লাভের হিসাব। সুবিধা পাওয়ার প্রত্যাশাই ছবি তোলার সবচেয়ে বাস্তব কারণ।

যখন ক্ষমতা যায়: CORF তত্ত্ব

ক্ষমতাধারী নেতার বিপদে মানুষ কেন ছবি লুকিয়ে ফেলে?
এটি হলো—
Cutting Off Reflected Failure (CORF)
অর্থাৎ—
সংকটে পড়া ব্যক্তির সাথে সম্পর্ক ছিন্ন করে নিজের সুরক্ষা নিশ্চিত করা। যেমন দুর্নীতির মামলা, ক্ষমতা পরিবর্তন, জনরোষ, রাজনৈতিক পরিবর্তন নৈতিক স্খলন হলে তৎক্ষণাৎ ছবি মুছে ফেলা শুরু হয়।
নিজেকে বলতে চায়—
“আমি তো তার লোক ছিলাম না!” এখানে আত্মরক্ষাই প্রধান।

নৈতিকতা নয়, জনপ্রিয়তার দৌড়:

রাজনৈতিক সংস্কৃতিতে যখন নীতি-আদর্শ পিছিয়ে যায়,
তখন মানুষ—ক্ষমতার কাছে দৌড়ায়, ক্ষমতাহীনতায় দূরত্ব রাখে। ফলে জনগণের আচরণ হয়ে যায় ব্যক্তিকেন্দ্রিক
রাষ্ট্র বা সমাজকেন্দ্রিক নয়। একে বলা যায়—
নৈতিক সংকট
যেখানে নীতি নয়,
ক্ষমতার ব্যবহারই প্রধান মাপকাঠি।

সেলিব্রিটি কালচার, ডিজিটাল যুগ ও (Self-Branding):

আজ ছবি শুধু স্মৃতি নয়
ব্যক্তিগত ব্র্যান্ড।
রাজনৈতিক ও সামাজিক উত্থানে স্টেপিং স্টোন LinkedIn—এ ছবি দিলে চাকরির সুযোগ, Facebook—এ ছবি দিলে সামাজিক জনপ্রিয়তা এমনকি—
স্থানীয় নেতারা ছবির কারণে পরিচয়পত্র ছাড়াই কাজ আদায় করতে পারেন। এ সমাজে ছবি = ক্রেডিট কার্ড যা সুযোগ কিনে আনে।

এই আচরণের সামাজিক-রাজনৈতিক ফল:

এমন মনোভাব সমাজে কিছু নেতিবাচক প্রভাব আনে—
তোষামোদি বৃদ্ধি করে। যোগ্যতার বদলে সুবিধাবাজ সফল হয়
দুর্বল রাজনৈতিক সংস্কৃতি নীতি-আদর্শ গুরুত্ব হারায়
জনগণের চরিত্রে দ্বৈততা মর্যাদা পেতে চাটুকারিতা বেড়ে যায়
নেতা-সমাজ দূরত্ব প্রকৃত জনসম্পৃক্ততা কমে, সৎ ও যোগ্য মানুষ রাজনীতি বিমুখ নীতির চেয়ে ছবি-রাজনীতি মুখ্য

মনোবিজ্ঞানের সারকথা
মানুষ সবসময় খোঁজে—
স্বীকৃতি,প্রতিপত্তি, নিরাপত্তা,সুযোগ।
নেতা বা ক্ষমতাবান ব্যক্তির সাথে ছবি— এই চারটি চাহিদা সহজে পূরণ করে বলে
এ আচরণ মানবস্বভাবে গভীরভাবে রোপিত।
ক্ষমতাবানদের পাশে দাঁড়িয়ে ছবি তোলার মানসিকতা—
ক্ষমতার সন্ধানে মানুষের প্রাচীন প্রবৃত্তির আধুনিক প্রকাশ।
যখন ক্ষমতা থাকে—
সবাই কাছে আসে।
যখন ক্ষমতা যায়—
সেই সম্পর্কই অস্বীকার করা হয়। ক্ষমতার সাথে সম্পর্ক সমাজে গর্ব ও নিরাপত্তা দেয়,
আবার ক্ষমতা হারালে লজ্জা ও বিপদে ফেলে।
এ আলো-ছায়ার মধ্যেই সমাজ ও মানুষের প্রকৃত চরিত্র উন্মোচিত হয়ে যায়—
যেখানে নীতির চেয়ে ক্ষমতার মূল্য বেশি।
এ বাস্তবতাই আমাদের মনে করিয়ে দেয়—
ব্যক্তির সাথে সম্পর্ক নয়, মূল্যবোধের সাথে সম্পর্কই সবচেয়ে স্থায়ী শক্তি।

ড. আব্দুল ওয়াদুদ
ফিকামলি তত্ত্বের জনক, মনোবিজ্ঞান গবেষক, রাজনৈতিক বিশ্লেষক, ওয়াইল্ড লাইভ বিশেষজ্ঞ

মনোবিজ্ঞান গবেষক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট