1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল প্রথমবার বিশ্বকাপে আসা কেপ ভার্দে মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য,কর্মশালায় বক্তারা মিঠাপুকুরে চালককে কুপিয়ে অটো মিশুক ছিনতাইয়ের চেষ্টা,নারী সদস্য হাতেনাতে আটক ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত ​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী উলিপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু বগুড়া সদরে টাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার কলমাকান্দায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নূরুল আমিন পেলেন নতুন ঘর প্যারাগুয়ের বিপক্ষে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী,রয়ছে যেসব কর্মসূচি জনগনের জন‍্য বাজেট,সুফল পৌঁছাবে প্রতিটি ঘরে, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি এমপি খোকন তালুকদার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এর সম্মানসূচক ‘সিন্ডিকেট সদস্য’ নির্বাচিত হওয়ায় উষ্ণ সংবর্ধনা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নিখোঁজ কিশোরী উদ্ধার ভাঙ্গুড়ায় পৌরসভার চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

গাজীপুরে জমি দখল চেষ্টায় বিএনপি নেতা ও পুলিশের বিরুদ্ধে অভিযোগ, ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ৪৪৫ বার পড়া হয়েছে
হাবিবুর রহমান,বিশেষ প্রতিনিধিঃ
গাজীপুরের জয়দেবপুর থানাধীন ভৌরাঘাটা এলাকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, প্রাণনাশের হুমকি এবং পুলিশের সহযোগিতায় ভয়ভীতি প্রদর্শনের গুরুতর অভিযোগ উঠেছে বিএনপি নেতা নুরুল আমিন মাস্টারসহ কয়েকজন প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তদের পক্ষ নিয়ে কাজ করার অভিযোগে পুলিশের এসআই আলমগীরের নামও উঠে এসেছে।
ভুক্তভোগী মোঃ দীপু (৩১), পিতা- আফাজ উদ্দিন, মাতা- মোছাঃ সহিরুন নেছা গত ২১ সেপ্টেম্বর জয়দেবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়, বিএনপি নেতা নুরুল আমিন মাস্টার (এক নম্বর বিবাদী), মোঃ জুবাইদুর রহমান (৫৫), মোঃ মঞ্জু সিকদার (৪২), শাহজাহান খাঁ (৪১) ও নেওয়াজ আলী সিকদার (৪০) দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে শত্রুতা পোষণ করে আসছেন।
ঘটনার দিন (২১ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটে নুরুল আমিন মাস্টারসহ উল্লেখিত আসামিরা ও অজ্ঞাত ২-৩ জন সহযোগী ভুক্তভোগীর বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে অন্যায়ভাবে জমি হস্তান্তরের দাবি করে। দাবিতে সাড়া না দিলে তারা দীপু ও তার বৃদ্ধা মা মোছাঃ সহিরুন নেছা (৬৫)-কে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং মারধরের হুমকি দেয়।
এসময় প্রত্যক্ষদর্শীদের উপস্থিতিতে বিবাদী নুরুল আমিন মাস্টার পুলিশের এসআই আলমগীরের উপস্থিতিতে প্রকাশ্যে হুমকি দিয়ে বলেন–“এদের বিরুদ্ধে মাদকের মামলা দিয়ে ফাঁসিয়ে দেব।”এই বক্তব্যের মাধ্যমে ভুক্তভোগী পরিবার আরও আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে।
ভুক্তভোগী পরিবার অভিযোগ করে বলেন,এসআই আলমগীর অভিযুক্তদের পক্ষ নিয়ে ঘটনাটি ধামাচাপা দিতে চাপ সৃষ্টি করেন এবং থানায় গিয়ে মামলা করতে বাঁধা দেওয়ার চেষ্টা করেন।
এ ঘটনাসহ প্রাণনাশের আশঙ্কায় ভুক্তভোগীরা বৃহস্পতিবার (২৩ অক্টোবর ২০২৫) দুপুর ১ ঘটিকায় গাজীপুরের হোতাপাড়া এলাকায় সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সংবাদ সম্মেলনে দীপু বলেন,একদিকে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা চলছে, অন্যদিকে ক্ষমতাশালী বিএনপি নেতা নুরুল আমিন মাস্টার আমাদের মাদকের মামলা দিয়ে ফাঁসানোর হুমকি দিচ্ছেন। পুলিশ আমাদের সহযোগিতা করার পরিবর্তে উল্টো ভয় দেখাচ্ছে।
এই বিষয়ে অভিযোগকারী দিপু এবং তার বৃদ্ধ মা প্রাশাসনের উর্ধতন কর্মকর্তা ও সরকারের দৃষ্টি আকর্ষণ করে বিষয়টি তদন্তসাপেক্ষে বিএনপি নেতা নুরুল আমিন মাস্টার, তার সহযোগী চক্র এবং এসআই আলমগীরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান এবং তাদের পরিবারের প্রাণনাশের ভয় থেকে রক্ষা করতে নিরাপত্তা চান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট